কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৩ জুন ২০২৫, ০৪:৪৬ পিএম
অনলাইন সংস্করণ

যমুনা ফিউচার পার্কে শুরু হলো ‘ফ্রিজের মেলা’

ছবি : সৌজন্য
ছবি : সৌজন্য

দক্ষিণ এশিয়ার বৃহত্তম শপিংমল যমুনা ফিউচার পার্ক ঈদুল আজহা উপলক্ষে বিকাশের একান্ত সহযোগিতায় আয়োজন করেছে বছরের সবচেয়ে বড় হোম অ্যাপ্লায়েন্স উৎসব ‘ফ্রিজের মেলা’, যেখানে এক ছাদের নিচে থাকছে সেরা ব্র্যান্ড, আধুনিক প্রযুক্তির ফ্রিজ এবং দারুণ সব অফার।

বিশেষ এই আয়োজন চলবে ২৯ মে থেকে ৬ জুন ২০২৫ পর্যন্ত। এতে অংশ নিচ্ছে দেশের শীর্ষস্থানীয় ইলেকট্রনিক্স ও হোম অ্যাপ্লায়েন্স ব্র্যান্ডগুলো, যার মধ্যে রয়েছে যমুনা, র‌্যাংগস, এলজি, কেলভিনেটর, ওয়ার্লপুল, ইলেক্ট্রোলাক্স, স্মার্ট, শার্প, ভিশন, প্যানাসনিক, স্যামসাং, তোশিবা, হিটাচি, হাইসেন্স, হায়ারসহ দেশি-বিদেশি নানা পণ্যের সমাহার।

ওয়েস্ট কোর্টে বেলা ১১টা থেকে রাত ১১টা পর্যন্ত চলবে এই মেলা, যেখানে মিলছে সেরা ফিচারসমৃদ্ধ ফ্রিজের এক্সক্লুসিভ কালেকশন। ভোক্তারা পাবেন আকর্ষণীয় ডিসকাউন্ট, স্পেশাল বান্ডেল ডিল এবং বিকাশের ইনস্ট্যান্ট ক্যাশব্যাক সুবিধা।

ফ্যামিলি কিচেনের আধুনিকীকরণে আগ্রহী ক্রেতাদের জন্য থাকছে সব ধরনের প্রয়োজন মেটাতে পারদর্শী ফ্রিজ- যেগুলো শুধু স্টাইলিশই নয়, বরং বিদ্যুৎ সাশ্রয়ী ও টেকসই।

ঈদের সময়ে হোম অ্যাপ্লায়েন্স কেনার ট্রেন্ডকে মাথায় রেখে আমরা আয়োজন করেছি এই ‘ফ্রিজের মেলা’, বলেন ড. মোহাম্মদ আলমগীর আলম, পরিচালক (মার্কেটিং, সেলস ও অপারেশনস), যমুনা গ্রুপ। বৈচিত্র্যপূর্ণ ব্র্যান্ড, সেরা ফিচার ও দারুণ অফার- সব মিলিয়ে এটি হবে ক্রেতাদের জন্য একটি ভিন্নধর্মী, সুবিধাজনক ও আনন্দদায়ক শপিং অভিজ্ঞতা।

এই ঈদে বাড়ির সবচেয়ে দরকারি আপগ্রেড হোক একটি নতুন ফ্রিজ দিয়ে- চলে আসুন যমুনা ফিউচার পার্কে ফ্রিজের মেলায় এবং বেছে নিন আপনার পছন্দের ফ্রিজ সবচেয়ে সাশ্রয়ী দামে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেটে অপরাধ দমনে আসছে আধুনিক প্রযুক্তিনির্ভর নজরদারি ব্যবস্থা : সিসিক প্রশাসক

কবে ও কীভাবে ফেরানো হবে বেনজীরকে?

বেনজীরের আটক সরকারের কৃতিত্ব নয়, ইন্টারপোলের : জামায়াত আমির 

সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে কটূক্তির নিন্দা মাওলানা রাব্বানীর

অটোরিকশার চাপায় সৌদি প্রবাসী নিহত

ছাত্রশিবিরের নতুন কর্মসূচি ঘোষণা

কুকুরের কামড়ে শিশুসহ আহত ১৭

বাগেরহাটের সেই ভুয়া চিকিৎসকের বিরুদ্ধে তদন্ত করবেন জেলা প্রশাসক

ইরান রাতে ক্ষেপণাস্ত্র হামলা চালাতে পারে, ইসরায়েলে ‘আতঙ্ক’

জার্মানি বনাম কুরাসাও ম্যাচে কে জিতবে, নিউইয়র্ক টাইমসের ভবিষ্যদ্বাণী যা বলছে

১০

সংসদে চানাচুরের পুষ্টিগুণ জানালেন এমপি লিংকন

১১

বেনজীরের গ্রেপ্তারে ‘মজা’ পেলেন পরীমনি

১২

রোলেক্স ঘড়ি উপহার পেয়ে আবেগাপ্লুত শাকিব যা বললেন

১৩

লেবাননে ইসরায়েলি হামলার জবাব দেওয়া হবে : ইরান

১৪

সীমান্তে অনুপ্রবেশ ঘটিয়ে নৈরাজ্য সৃষ্টি করছে ভারত : মুক্তিযোদ্ধা দল 

১৫

ইসলামী ব্যাংক থেকে গ্রাহকের ৫ লাখ টাকা উধাও

১৬

সংসদীয় স্থায়ী কমিটি : আইনের সভাপতি পার্থ, অর্থে মুশিফকুর 

১৭

বিশ্বকাপ স্বপ্ন ভাঙলেও পুরো বেতন পাচ্ছেন সেই সোমালিয়ান রেফারি

১৮

অভিনয়ে নাম লেখাচ্ছেন লাক্স সুপারস্টার বর্ণিতা

১৯

‘শাপলার কসাই’ শেষ, এবার পরের জন: শফিকুল আলম

২০
X