কালবেলা ডেস্ক
প্রকাশ : ৩০ জুলাই ২০২৫, ০৭:০১ পিএম
অনলাইন সংস্করণ

আনাতোলিয়ান রোভার চ্যালেঞ্জে বিশ্বে ৩য় এবং এশিয়ায় ১ম ইউআইইউ মার্স রোভার

ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ‘ইউআইইউ মার্স রোভার টিম’র প্রতিযোগীরা। ছবি : সৌজন্য
ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ‘ইউআইইউ মার্স রোভার টিম’র প্রতিযোগীরা। ছবি : সৌজন্য

ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ‘ইউআইইউ মার্স রোভার টিম’ তুরস্কের স্পেস এক্সপ্লোরেশন সোসাইটি (ইউকেইটি) আয়োজিত বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ আন্তর্জাতিক রোবোটিক্স প্রতিযোগিতা আনাতোলিয়ান রোভার চ্যালেঞ্জ (এআরসি) ২০২৫-এ বিশ্বে ৩য় এবং এশিয়ায় ১ম স্থান অর্জন করেছে। প্রতিযোগিতার ফাইনাল রাউন্ড ২৩ - ২৭ জুলাই তুরস্কে অনুষ্ঠিত হয়।

বিশ্বে তৃতীয় এবং এশিয়ায় প্রথম স্থান অর্জনের পাশাপাশি, ইউআইইউর মার্স রোভার টিম এবার আরও কয়েকটি পুরস্কারে ভূষিত হয়েছে যার মধ্যে রয়েছে সেরা স্বনির্ভর, ড্রাইভিং ও নিয়ন্ত্রণ ব্যবস্থা দল এবং সেরা বিজ্ঞান দল।

বিজ্ঞানের বিভিন্ন ক্ষেত্রে এ অর্জন ইউআইইউ শিক্ষার্থীদের উদ্ভাবনী শক্তি, আন্তর্জাতিক পর্যায়ে দৃঢ় সংকল্প এবং প্রকৌশলগত উৎকর্ষতায় দক্ষতা প্রদর্শন করে। ইউআইইউ মার্স রোভার টিমের অটোনোমাস নেভিগেশন, বৈজ্ঞানিক গবেষণা ক্ষমতা এবং শক্তিশালী নিয়ন্ত্রণ ব্যবস্থার প্রতিযোগিতার বিভিন্ন বিচারক এমনকি অপরাপর অংশগ্রহণকারীদের কাছ থেকে প্রশংসা পেয়েছে।

আনাতোলিয়ান রোভার চ্যালেঞ্জ বিশ্বজুড়ে বিশ্ববিদ্যালয় দলগুলোকে মার্স রোভার ভিত্তিক ডিজাইন নির্মাণ করতে আমন্ত্রণ করে যেখানে উদ্ভাবিত রোভার বা রোবোটগুলো মহাশূন্যে বিভিন্ন অনুসন্ধানের প্রতিবন্ধকতাকে দূর করার মতো জটিল কাজ সম্পাদন করতে সক্ষম। এআরসি বিখ্যাত আন্তর্জাতিক সংস্থা স্পেস এক্সপ্লোরেশন সোসাইটির (ইউকেট) একটি উদ্যোগ।

এআরসিতে এই অর্জন ইউআইইউকে বিশ্বব্যাপী শীর্ষ রোভার ইঞ্জিনিয়ারিং দলগুলোর মধ্যে অন্যতম হিসেবে স্থান দিয়েছে। এছাড়াও এই সাফল্য রোবোটিক্স এবং মহাকাশ অনুসন্ধানের ক্ষেত্রে বাংলাদেশি শিক্ষার্থীদের ক্রমবর্ধমান দক্ষতাকে বৈশ্বিক পরিমণ্ডলে জোরদারভাবে দেখায়।

কালবেলা/এফএফ/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডিবির হাতে গ্রেপ্তার ভাইরাল সেই রুনা 

ভরা মৌসুমেও ইলিশের আকাল, কারণ খুঁজতে মাঠে বিশেষজ্ঞ দল

বিশ্বকাপ ট্রফি হাতে দেশে ফিরল স্পেন, মাদ্রিদে লাখো মানুষের ঢল

ইউক্রেনে বাণিজ্যিক জাহাজে হামলা, ৪ ভারতীয় নাবিক নিহত

রক্ত, আতঙ্ক আর দীর্ঘশ্বাসে লেখা ২১ জুলাই: যে দিন সাভারের আকাশ ভারী হয়েছিল কান্নায়

সংশোধন নয়, সংস্কারের মধ্যে দিয়ে নতুন সংবিধানের কথা বলেছিলাম আমরা : আখতার হোসেন 

নিবন্ধন পেল বাংলা পোস্ট

স্বৈরাচার বিতাড়িত হওয়ার পর ‘গুপ্তবাহিনী’ ধীরে ধীরে আত্মপ্রকাশ করে: প্রধানমন্ত্রী

গ্যাসের তীব্র সংকটের কারণ জানাল তিতাস

ডেঙ্গুর আর্থিক ক্ষতি বছরে ৫ হাজার কোটি টাকা: ডা. মোসলেহ উদ্দীন

১০

বাজার থেকে আরও ৮ পণ্য প্রত্যাহারের নির্দেশ

১১

ইসলামোফোবিয়া প্রতিরোধে অস্ট্রেলিয়া সরকারের উদ্যোগ

১২

ফাইনালে আর্জেন্টিনার পরাজয়ের ৫ কারণ 

১৩

কারখানায় বিস্ফোরণে দগ্ধ আরও ২ শ্রমিকের মৃত্যু

১৪

যুক্তরাষ্ট্রের যুদ্ধের কৌশল বুঝে ফেলেছে ইরান: গালিবাফ

১৫

অস্ত্রোপচারে ড্রিলের ফলা রেখে সেলাইয়ের অভিযোগ

১৬

ভারতে প্রথম ডেঙ্গু টিকার অনুমোদন, কারা নিতে পারবেন

১৭

উগ্রবাদে জড়িতের অভিযোগে গ্রেপ্তার মামুন রিমান্ডে

১৮

ভূয়াপুর-তারাকান্দি মহাসড়কে যান চলাচল বন্ধ

১৯

নেত্রকোনায় নদীর পানি বিপৎসীমার ওপরে, সড়কে ধস

২০
X