কালবেলা ডেস্ক
প্রকাশ : ২১ আগস্ট ২০২৫, ০৩:২৬ পিএম
অনলাইন সংস্করণ

দ্বিতীয় আন্তর্জাতিক ফাইবার ও পলিমার সম্মেলন ২৬ ও ২৭ আগস্ট

ছবি : সৌজন্য
ছবি : সৌজন্য

দ্বিতীয় আন্তর্জাতিক ফাইবার ও পলিমার উপাদানবিষয়ক সম্মেলন (আইসিএফপি-২০২৫) অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ২৬-২৭ আগস্ট। সোসাইটি অব ফাইবার সায়েন্স, বাংলাদেশের আয়োজনে এবং ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটি (আইএসইউ) ও বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের (বুটেক্স) সহযোগিতায় রাজধানীর তেজগাঁওয়ে বুটেক্স ক্যাম্পাসে সকাল ১১টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চলবে এই সম্মেলন।

বৃহস্পতিবার (২১ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে জানানো হয়, আন্তর্জাতিক এ সম্মেলনে বিশ্বের শীর্ষস্থানীয় গবেষক, শিক্ষাবিদ এবং শিল্প বিশেষজ্ঞরা অংশগ্রহণ করবেন। ফাইবার ও পলিমার বিজ্ঞানের সাম্প্রতিক উদ্ভাবন, ভবিষ্যৎ নিয়ে আলোচনা, ফাইবার, টেক্সটাইল ও পলিমার বিজ্ঞানের গবেষণা ও শিল্প প্রয়োগ নিয়ে প্রবন্ধ উপস্থাপন করবেন বিশ্বের শীর্ষস্থানীয় গবেষক এবং শিক্ষাবিদরা।

সোসাইটি অব ফাইবার সায়েন্স, বাংলাদেশের সভাপতি এবং জাপানের শিজুওকা ইউনিভার্সিটির শিক্ষক অধ্যাপক ড. এম এ বারিকের সভাপতিত্বে সম্মেলনে উপস্থিত থাকবেন জাপান ফাইবার সোসাইটির সাবেক প্রেসিডেন্ট ও ইনস্টিটিউট অব সায়েন্স টোকিওর শিক্ষক অধ্যাপক ড. তাকেশি কিকুতানি, যুক্তরাষ্ট্র ফাইবার সোসাইটির প্রেসিডেন্ট অধ্যাপক ক্যারোলিন এল শাওয়ার, ড. রুডলফ হুফেনাস (এম্পা, সুইজারল্যান্ড), অধ্যাপক সুয়াবন চিরাচেনচাই (থাইল্যান্ড), অধ্যাপক সীরাম রামকৃষ্ণ (সিঙ্গাপুর), কোরিয়া ফাইবার সোসাইটির সাবেক প্রেসিডেন্ট অধ্যাপক হান ইয়ং, জাপান টেক্সটাইল মেশিনারি সোসাইটির সভাপতি অধ্যাপক শুইচি তানোউয়ে (জাপান), অধ্যাপক কোজি নাকানে (জাপান)।

এছাড়াও বুটেক্স উপাচার্য অধ্যাপক ড. মো. জুলহাস উদ্দিন, আইএসইউর প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডীন অধ্যাপক মোহাম্মদ আবুল কাশেম, আইএসইউ ট্রেজারার অধ্যাপক এইচটিএম কাদের নেওয়াজ, ইইউবির অধ্যাপক ড. মোহাম্মদ মাসুদুর রহমানসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের গবেষক, শিক্ষাবিদ, শিল্প উদ্যোক্তা এবং নীতিনির্ধারকরা ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করবেন।

সম্মেলনে মূলত টেকসই বস্ত্র, পরিবেশবান্ধব ফাইবার, ইলেকট্রনিক ফাইবার, চিকিৎসাবিষয়ক বস্ত্র, ন্যানো ফাইবার, পুনর্ব্যবহৃত ফাইবার, মসলিন, জিওটেক্সটাইলস, কার্বন ফাইবার, কাচের ফাইবার, স্পিনিং, বয়ন, কেমিক্যাল প্রসেসিং, ফাইবার তৈরির পলিমার, ফাইবারের গঠন ও বৈশিষ্ট্য, ফাইবার কম্পোজিটস, ফাইবারের উপাদান, তৈরি পোশাক (আরএমজি) ও শিল্প সম্পর্ক নিয়ে আলোচনা হবে। যার মধ্য দিয়ে বাংলাদেশের টেক্সটাইল ও পলিমার শিল্পে গবেষণার নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে আয়োজকরা আশা প্রকাশ করেছেন।

কালবেলা/এমএ/এফএফ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

১০

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

১১

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

১২

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

১৩

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

১৪

‘রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে’

১৫

বিশ্বকাপ ফাইনালের মারামারিতে যে শাস্তি পেতে পারেন আর্জেন্টাইন খেলোয়াড়রা

১৬

হিজবুল্লাহর বিরুদ্ধে লড়তে চান সিরিয়ার প্রেসিডেন্ট, দাবি ট্রাম্পের

১৭

হুতিদের হুমকির মুখে লোহিত সাগর থেকে ফিরে গেল ২ সৌদি জাহাজ

১৮

চুক্তি আগস্টে / এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার

১৯

উন্নয়ন কোনো দলের নয়, জনগণের অধিকার: মান্নান

২০
X