কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৫ আগস্ট ২০২৫, ০৯:৩১ পিএম
অনলাইন সংস্করণ

ইউনাইটেড ফাইন্যান্সের নতুন মোবাইল অ্যাপ ‘উমা’ উদ্বোধন

উদ্বোধনী অনুষ্ঠান। ছবি : কালবেলা
উদ্বোধনী অনুষ্ঠান। ছবি : কালবেলা

গ্রাহকদের দ্রুত সেবা দিতে মোবাইল অ্যাপ্লিকেশন চালু করেছে বেসরকারি খাতের নন-ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠান ইউনাইটেড ফাইন্যান্স পিএলসি।

সোমবার (২৫ আগস্ট) রাজধানীর সোনারগাঁও হোটেলে ইউনাইটেড ফাইন্যান্স মোবাইল অ্যাপ্লিকেশন ‘উমা’ উদ্বোধন করে প্রতিষ্ঠানটি।

এই অ্যাপের মাধ্যমে গ্রাহকেরা প্রথমবারের মতো দেশের নন-ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠান (এনবিএফআই) খাতে সম্পূর্ণ অনলাইনে ডিপোজিট অ্যাকাউন্ট খোলার সুযোগ পাবেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান নজমুল হাসান, ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রফিকুল ইসলাম এবং উপ-ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবুল আহসান।

এ ছাড়া গ্রাহক, অংশীদার ও গণমাধ্যমের প্রতিনিধিরাও এতে অংশ নেন।

‘উমা’ অ্যাপের মাধ্যমে গ্রাহকরা তাৎক্ষণিকভাবে অ্যাকাউন্ট খোলা, রিয়েল-টাইমে ডিপোজিট ও ঋণ পণ্যের তথ্য দেখা, সরাসরি অ্যাকাউন্ট স্টেটমেন্ট বা সার্টিফিকেট ডাউনলোড এবং মোবাইল থেকে সেবা অনুরোধ জমা দেওয়ার সুযোগ পাবেন।

উদ্বোধনী অনুষ্ঠানে চেয়ারম্যান নজমুল হাসান বলেন, ‘‘গ্রাহকদের জন্য সর্বশেষ উদ্ভাবন বাস্তবে রূপ দিতে পেরে আমরা আনন্দিত। ইউনাইটেড ফাইন্যান্স সবসময় গ্রাহকসেবাকে অগ্রাধিকার দিয়েছে। আমি নিশ্চিত, ‘উমা’ আমাদের গ্রাহকদের জন্য এক নিরবচ্ছিন্ন ডিজিটাল অভিজ্ঞতা এনে দেবে।”

ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রফিকুল ইসলাম জানান, “‘উমা’ আমাদের নিজস্ব টিমের গর্বিত সৃষ্টি। এটি সহজ ব্যবহারযোগ্য, নিরাপদ এবং গ্রাহকের আর্থিক তথ্যের পূর্ণ স্বচ্ছতা নিশ্চিত করবে। এ উদ্যোগ আমাদের উদ্ভাবনী ও টেকসই কাজের প্রতিশ্রুতির প্রতিফলন।”

উপ-ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবুল আহসান অ্যাপটির মূল বৈশিষ্ট্য উপস্থাপন করেন। তিনি জানান, যে কোনো সময়, যেকোনো স্থান থেকে গ্রাহকরা সহজে তাদের আর্থিক কার্যক্রম পরিচালনা করতে পারবেন।’

অ্যাপটি ইতোমধ্যে গুগল প্লে স্টোর ও অ্যাপল অ্যাপ স্টোরে উন্মুক্ত হয়েছে। গ্রাহকদের সহায়তার জন্য ধাপে ধাপে টিউটোরিয়াল ও ফিচার হাইলাইট ইউনাইটেড ফাইন্যান্সের অফিসিয়াল সামাজিক যোগাযোগমাধ্যম চ্যানেলে প্রকাশ করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গুলিতে নিহত বাংলাদেশির মরদেহ হস্তান্তর করল বিএসএফ

তিন পজিশন নিয়ে স্কালোনির সংশয়, কেমন হবে আর্জেন্টিনার একাদশ

তাবলীগ জামাতের বয়ান নিয়ে দুপক্ষের তুমুল সংঘর্ষ

আয়াতুল্লাহ খামেনির দাফনের দিনক্ষণ জানাল ইরান 

বাংলাদেশ-জাপান ক্যারিয়ার সেন্টারের যাত্রা শুরু

দেলোয়ার হোসাইন খানের কবিতা : দীপাঞ্জলী

জনগণের রায় না মানলে সেটি জনগণের সরকার হতে পারে না : জামায়াত আমির

প্রথম ম্যাচেই নিয়ম মানেনি মার্কিন ব্রডকাস্টার

বাজেট উপস্থাপনের পর নিত্যপণ্যের দাম বাড়েনি : প্রধানমন্ত্রী

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক দ্রুত ৬ লেনে উন্নীত করা হবে : প্রধানমন্ত্রী

১০

সরকারি ফান্ড কীভাবে অপচয় হচ্ছে, জানালেন প্রতিমন্ত্রী নুর

১১

রোববার হচ্ছে না ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি

১২

কবরের পাশে দাঁড়িয়ে ডাকছে ছোট্ট ওকেয়া, ‘মাকে এনে দাও’

১৩

মেধাবী প্রকৌশলীদের দেশের কাজে লাগানোর আহ্বান আইনমন্ত্রীর

১৪

সিলেটকে পরিবেশবান্ধব সবুজ নগরী গড়ে তুলব : সিসিক প্রশাসক

১৫

চট্টগ্রামে ভুল চিকিৎসায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

১৬

আনন্দময় শিক্ষার পরিবেশ তৈরি করতে হবে : শিক্ষামন্ত্রী

১৭

গুণীজনদের জীবদ্দশায় সম্মান জানালে সমাজসেবায় উৎসাহ বাড়বে : মৎস্য ও কৃষিমন্ত্রী

১৮

বাজেটকে স্বাগত জানিয়ে ছাত্রদলের আনন্দ মিছিল

১৯

ডেপুটি স্পিকার নেতৃত্বাধীন সংসদীয় দল ঢাকায় ফিরেছেন

২০
X