শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৩ সেপ্টেম্বর ২০২৫, ০১:৫৫ এএম
অনলাইন সংস্করণ

৩৫তম বিসিএস পুলিশ ব্যাচের সভাপতি জাকারিয়া ও সম্পাদক মোর্শেদুল হাসান

এডিসি সালেহ্ মুহম্মদ জাকারিয়া ও মো. মোর্শেদুল হাসান। ছবি : সংগৃহীত
এডিসি সালেহ্ মুহম্মদ জাকারিয়া ও মো. মোর্শেদুল হাসান। ছবি : সংগৃহীত

৩৫তম বিসিএস পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের ২০২৫-২৬ মেয়াদের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন ডিএমপির পল্লবী ও দারুসসালাম জোনের এডিসি সালেহ্ মুহম্মদ জাকারিয়া এবং সাধারণ সম্পাদক হয়েছেন ও ডিবি তেজগাঁও জোনের এডিসি মো. মোর্শেদুল হাসান।

শুক্রবার (১২ সেপ্টেম্বর) রাজারবাগ পুলিশ লাইন্সে আয়োজিত সভায় ব্যাচের সব সদস্যের মতামতের ভিত্তিতে এ কমিটি ঘোষণা করা হয়।

সভায় সদস্যদের ঐক্য, পারস্পরিক সহযোগিতা ও দায়িত্বশীলতার ভিত্তিতে দেশের সার্বিক নিরাপত্তা বজায় রাখতে সবাইকে সবসময় সজাগ থাকার ওপর গুরুত্বারোপ করা হয়। তারা সততা ও গভীর দেশপ্রেম নিয়ে পেশাগত দায়িত্ব পালন করার অঙ্গীকার করেন। এ ছাড়া ভবিষ্যতে ব্যাচের ঐক্য বজায় রেখে কার্যক্রম পরিচালনা করার প্রত্যয় ব্যক্ত করা হয়।

কমিটির অন্যান্য পদে দায়িত্ব প্রাপ্তরা হলেন, সিনিয়র সহ-সভাপতি এডিসি (মতিঝিল জোন) মো. ফয়েজ ইকবাল, ১ম যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডিশনাল এসপি (পুলিশ হেডকোয়ার্টার্স) মুশফিক খান, সাংগঠনিক সম্পাদক এডিসি (উত্তরা জোন) মো. আরিফুল ইসলাম, কোষাধ্যক্ষ অ্যাডিশনাল এসপি (পুলিশ হেডকোয়ার্টার্স) রুবেল আহমেদ, দপ্তর সম্পাদক এডিসি (মিডিয়া-ডিএমপি) নাসরিন সুলতানা, অর্থ সম্পাদক এডিসি (ভিক্টিম সাপোর্ট সেন্টার-ডিএমপি) ফারহানা সুধা, কল্যাণ ও উন্নয়ন বিষয়ক সম্পাদক অ্যাডিশনাল এসপি (পুলিশ হেডকোয়ার্টার্স) নাসরিন আক্তার।

অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী ১৫ কার্যদিবসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে। এই নবগঠিত কমিটি পুলিশ সার্ভিসের কল্যাণ ও উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা প্রকাশ করা হচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শনিবার টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

কয়েল জ্বালাতে গিয়ে ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ শ্রমিক দম্পতি

পেয়ারা পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

ঝাঁকড়া চুলের হৃদয়বিদারক গল্প শোনালেন স্পেনের ডিফেন্ডার

এমপির ইমামতি নিয়ে মসজিদে বিএনপি-জামায়াত নেতাকর্মীদের হাতাহাতি

মেসির অবসর ও বিশ্বকাপ ফাইনাল নিয়ে এবার মুখ খুললেন ডি মারিয়া

‘জালালাবাদ গোল্ড অ্যাওয়ার্ড’ পেলেন জবির কাওছার

নতুন কোচের নাম ঘোষণা করল বেলজিয়াম

১৩ জুলাই অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষা ফের দেওয়ার সুযোগ, অংশ নিতে পারবেন যারা

ফ্যাসিস্টের দোসর চুপ্পুকে গ্রেপ্তার করতে হবে: নাহিদ ইসলাম

১০

ইরানের ওপর ইউরোপীয় ইউনিয়নের নতুন নিষেধাজ্ঞা

১১

বিশ্বকাপের যে ব্যতিক্রম তালিকায় সবার উপরে এমবাপ্পে

১২

রাশিয়া-চীনকে ইরানে অস্ত্র সরবরাহ না করার হুঁশিয়ারি দিলেন ট্রাম্প

১৩

মেসির বিদায় হবে আর্জেন্টিনায়, পরিকল্পনায় ‘বিশেষ’ ম্যাচ

১৪

শীর্ষ মাদক কারবারি সীমা গ্রেপ্তার, পলাতক স্বামী ‘প্লাস্টিক ফারুক’

১৫

স্পেনকে শিরোপা জেতানোর পরই বড় দুঃসংবাদ পেলেন বিশ্বকাপের গোল্ডেন বলজয়ী নায়ক

১৬

নীলফামারীতে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

১৭

আন্তঃদেশীয় হুমকি মোকাবিলায় আসিয়ানের সঙ্গে কাজ করবে বাংলাদেশ

১৮

চীনের উদ্যোগে নতুন করে যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতার পথ খুঁজছে পাকিস্তান

১৯

মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, তরুণ নিহত

২০
X