খুলনা ব্যুরো
প্রকাশ : ২৩ নভেম্বর ২০২৫, ০৫:১৯ পিএম
অনলাইন সংস্করণ

৪৭তম বিসিএসের সময় পেছানোর দাবিতে খুলনায় রেলপথ অবরোধ

৪৭তম বিসিএস লিখিত পরীক্ষার সময় পেছানোর দাবিতে খুলনায় রেলপথ অবরোধ। ছবি : কালবেলা
৪৭তম বিসিএস লিখিত পরীক্ষার সময় পেছানোর দাবিতে খুলনায় রেলপথ অবরোধ। ছবি : কালবেলা

৪৭তম বিসিএস লিখিত পরীক্ষার সময় পেছানোর দাবিতে খুলনায় রেলপথ অবরোধ করে আন্দোলন করছেন প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা। রোববার (২৩ নভেম্বর) বিকালে দৌলতপুর বাজার সংলগ্ন রেললাইন অবরোধ করেন বিসিএসপ্রত্যাশীরা।

এ সময় বিসিএসপ্রত্যাশীরা- এক দিন তিন-চার পিএসসি সৈরাচার, সবাই পায় ৬ মাস, আমরা কেন ২ মাস? সময় চাই সময় চাই যৌক্তিক সময় চাই, আমার ভাই অনশনে পিসএসসি কী করে? অ্যাকশন অ্যাকশন ডিরেক্ট অ্যাকশন, ইত্যাদি স্লোগান দেন।

আন্দোলনকারী বিসিএসপ্রত্যাশীরা বলেন, পূর্বের যেসব বিসিএস লিখিত পরীক্ষায় ৬ মাস থেকে ১ বছর পর্যন্ত সময় দেওয়া হতো, সেখানে এ বছর শুধু নতুন ব্যাচের জন্য মাত্র ২ মাস সময় দেওয়া হয়েছে, যা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এটি আমাদের কোনো অযৌক্তিক দাবি নয়। পিএসসিকে এটি মানতেই হবে। যে পর্যন্ত পিএসসি এই সময় পরিবর্তন না করছে, সেই পর্যন্ত অবরোধ চলবে।

আন্দোলনকারীদের দাবি ৬০ দিনের মধ্যে বিসিএস লিখিত পরীক্ষার এ বৃহৎ সিলেবাস সম্পন্ন করে পরীক্ষা দেয়া অসম্ভব। এ ছাড়া বিসিএস পরীক্ষায় দুই ধরনের প্রতিযোগী থাকেন, একদল অভিজ্ঞ অর্থাৎ যারা পূর্বে লিখিতে পরীক্ষায় অংশগ্রহণ করেছেন এবং আরেকদল নতুন যারা প্রথমবার প্রিলিমিনারি উত্তীর্ণ হয়ে লিখিত পরীক্ষা দিতে যাচ্ছেন।

পুরাতন বা অভিজ্ঞদের ক্ষেত্রে এ অল্প সময়ে লিখিত পরীক্ষার প্রস্তুতি নেওয়া সম্ভব হলেও নতুনদের পক্ষে সেটা অসম্ভব। ফলে পিএসসির তড়িঘড়ি করে লিখিত পরীক্ষার রুটিন প্রকাশকে নতুন আরেক বৈষম্য ও হঠকারী সিদ্ধান্ত হিসেবে দেখছেন আন্দোলনকারীরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারতীয় নাগরিকদের পুশইনের চেষ্টা / সীমান্তে উত্তেজনা, শক্ত অবস্থানে বিজিবি 

আজ রাতে তেহরান পুড়বে : বেন-গাভির

ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, ইসরায়েলজুড়ে রেড অ্যালার্ট জারি

ভূমিকম্পের সময় যে দোয়া পড়বেন

বাসচালককে মারধর ও ছাত্রদল কর্মীকে কোপানোর অভিযোগ  

দেশের যেসব জেলায় ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল যেখানে

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

খেলতে গিয়ে প্রাণ গেল দুই শিশুর

চা শ্রমিকদের বকেয়া পরিশোধের দাবিতে ইউএনওর কাছে স্মারকলিপি

আরও বাড়ল ই-ভ্যাট রিটার্ন দাখিলের সময়

১০

লেবাননে হামলা অব্যাহত থাকলে আবারও যুদ্ধে নামব : ইরান

১১

‘বিশ্ব এলপিজি দিবস-২০২৬’ উদযাপন করল ফ্রেশ এলপি গ্যাস

১২

আর্জেন্টিনা যেন মিনি হাসপাতাল!

১৩

বিশ্বকাপ এলেই রং বদলান নেইমার

১৪

রামিসা হত্যাকাণ্ডের রায়ে ‘আলহামদুলিল্লাহ’ পড়লেন জামায়াত আমির

১৫

সাতক্ষীরা পৌর নির্বাচনে নতুন সমীকরণ, আলোচনায় নাসিম ফারুক খান মিঠু

১৬

বিশ্বকাপে সেদিন আবির্ভাব হয়েছিল এক ‘ফুটবল দেবতার’, নাম তার ম্যারাডোনা

১৭

লাশ নিয়ে থানা ঘেরাও, এস আই প্রত্যাহার

১৮

বাজেট ২০২৬-২৭ / মানবসম্পদ উন্নয়নের রূপরেখা চান বিশেষজ্ঞরা

১৯

সেই তিন ভাইয়ের অ্যাকাউন্টে জমা হলো ১২ লাখ টাকা

২০
X