চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ২৩ নভেম্বর ২০২৫, ০২:৫৯ পিএম
অনলাইন সংস্করণ

প্রশাসন আমাদের কথায় উঠবে-বসবে গ্রেপ্তার করবে : শাহজাহান চৌধুরী

বক্তব্য দেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য শাহজাহান চৌধুরী। ছবি : কালবেলা
বক্তব্য দেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য শাহজাহান চৌধুরী। ছবি : কালবেলা

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য শাহজাহান চৌধুরী বলেছেন, ‘নির্বাচন শুধু জনগণকে দিয়ে হবে না। যার যার নির্বাচনী এলাকায় প্রশাসনে যারা আছে, তাদের আমাদের আন্ডারে আনতে হবে। আমাদের কথায় উঠবে, আমাদের কথায় বসবে, আমাদের কথায় গ্রেপ্তার করবে, আমাদের কথায় মামলা করবে।’

শনিবার (২২ নভেম্বর) সন্ধ্যায় নগরের জিইসি কনভেনশন হলে অনুষ্ঠিত সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

শাহজাহান চৌধুরী বলেন, নির্বাচন সামনে রেখে পার্শ্ববর্তী দেশ থেকে বিপুল টাকা ও অস্ত্র বাংলাদেশে প্রবেশ করতে পারে।

তিনি বলেন, মাঠপর্যায়ে দলীয় প্রতীক দাঁড়িপাল্লার প্রচারে শিক্ষক, পুলিশ ও সরকারি কর্মকর্তাদেরও ভূমিকা রাখতে হবে। প্রাইমারি ও উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা দাঁড়িপাল্লার কথা বলবেন, পুলিশ প্রার্থীর পেছনে পেছনে হাঁটবেন, ওসি প্রতিদিন সকালেই প্রার্থীর কর্মসূচি জেনে প্রটোকল দেবেন।

অনুষ্ঠানের প্রধান অতিথি জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেন, জামায়াতে ইসলামী চাঁদাবাজিমুক্ত ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে চায়। অতীতেও জামায়াত চাঁদাবাজি করেনি এবং ভবিষ্যতেও করবে না। দীর্ঘ সময় ধরে তারা ‘জুলুম’ সহ্য করেছে এবং পটপরিবর্তনের পর কারও ওপর জুলুম হতে দেয়নি।

চট্টগ্রাম নগরের আমির মুহাম্মদ নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে কেন্দ্রীয় ও আঞ্চলিক নেতাদের পাশাপাশি চট্টগ্রাম, কক্সবাজার ও পার্বত্য অঞ্চল—এই তিন জেলার ২৩টি আসনের মনোনীত প্রার্থীরা উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি হিসেবে ছিলেন কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শাহজাহান, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য আহসানুল্লাহ, চট্টগ্রাম অঞ্চল টিম সদস্য মুহাম্মদ জাফর সাদেক, মোস্তাফিজুর রহমান, আমিরুজ্জামান, নুরুল আমিন চৌধুরীসহ বিভিন্ন পর্যায়ের নেতারা।

কালবেলা/এনএএস
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

জ্বালানির দাম বাড়ার গুজব, মধ্যরাতে ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়

মসজিদের ভেতরে সাবেক ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম

৯ বছর ছিলেন প্রতিদ্বন্দ্বী, এবার সেই ব্রাজিলিয়ান তারকাই মেসির সতীর্থ

পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমসের, উদ্বোধন করবেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা

ডিএমপির দুই থানায় নতুন ওসি

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

১০

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

১১

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

১২

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

১৩

নারায়ণগঞ্জে চুরির মামলায় শ্রমিকদল নেতা গ্রেপ্তার

১৪

৪৯তম বিশেষ বিসিএস: দুই প্রার্থীর ফল ও সাময়িক নিয়োগ বাতিল

১৫

বাসের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশার ২ যাত্রীর

১৬

টানা বৃষ্টিতে মরিচের বাজারে আগুন

১৭

লোহিত সাগরে চলাচলকারী জাহাজে রেডিওতে সতর্কবার্তা দিচ্ছে হুতিরা

১৮

আধুনিক মেশিনে বদলে যাচ্ছে রামেক হাসপাতালের ল্যাব সেবা

১৯

হরমুজ প্রণালির লারাক দ্বীপে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা

২০
X