কালবেলা ডেস্ক
প্রকাশ : ২২ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ এএম
আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২৫, ০৯:০২ এএম
অনলাইন সংস্করণ

নারায়ণগঞ্জে বিশ্বমানের রেড চপস্টিক রেস্টুরেন্ট এবং কে’স ক্যাফে কফি শপ উদ্বোধন

উদ্বোধন অনুষ্ঠানে কেক কাটেন অতিথিরা। ছবি: সংগৃহীত
উদ্বোধন অনুষ্ঠানে কেক কাটেন অতিথিরা। ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জে এই প্রথম আজাদ-রিফাত ফাইবার্স প্রাইভেট লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান বিশ্বমানের রেড চপস্টিক রেস্টুরেন্ট এবং কে’স ক্যাফে কফি শপ জমকালো আয়োজনের মধ্য দিয়ে উদ্বোধন করা হয়েছে। শুক্রবার রাতে কেক কেটে ও ফিতা কেটে এর উদ্বোধন করেন আজাদ-রিফাত ফাইবার্স প্রাইভেট লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ কাশেম।

মনের প্রশান্তি ও বিনোদনের জন্য মানুষ ঘুরে বেড়াতে, আড্ডা দিতে কিংবা বাড়ির বাইরে ও ভিন্ন স্বাদ পেতে ঢাকাসহ বিভিন্ন নামি-দামি চায়নিজ রেস্টুরেন্টে খেতে পছন্দ করে। তেমনি ভোক্তাদের কথা চিন্তা করে রাজধানী অদূরে নারায়ণগঞ্জ নগরীর জামতলায় ভোজনরসিকদের জন্য এই প্রথম বিশ্বমানের রেড চপস্টিক রেস্টুরেন্ট এবং কে’স ক্যাফে কফি শপ আনুষ্ঠানিকভাবে যাত্রা করল।

রেড চপস্টিক রেস্টুরেন্ট এবং কে’স ক্যাফে কফি শপের পরিবেশ, খাবারের গতানুগতিক ধারার ভিন্নতা, গুণগতমান, সুস্বাদু খাবারের প্রশংসা করেন ভোজনরসিকরা। তারা চান, প্রতিষ্ঠানটি যেন এ রকম স্বাদ এবং মান ধরে রাখতে পারে।

রেড চপস্টিক রেস্টুরেন্ট এবং কে’স ক্যাফে কফি শপের দায়িত্বরত অপারেশন ম্যানেজার মোহাম্মদ মাসুদ হোসাইন ও এক্সিকিউটিভ শেফ মোহাম্মদ মিজানুর রহমান জানান, নারায়ণগঞ্জের মানুষকে আর রাজধানীমুখী হতে হবে না। এই রেস্টুরেন্ট এবং কফি শপে পাওয়া যাবে বিশ্ব মানের চায়নিজ খাবার এবং কফির পাশাপাশি থাকবে পিৎজা, বার্গার, পাস্তা, স্যান্ডউইচ, স্টেকসহ দুটি ফ্লোরে একই ছাদের নিচে নানা রকম সুস্বাদু খাবার।

রেড চপস্টিক রেস্টুরেন্ট এবং কে’স ক্যাফে কফি শপের প্রধান উদ্যোক্তা ফখরুল ইসলাম রাহাদ এবং আজাদ-রিফাত ফাইবার্স প্রাইভেট লিমিটেডের পরিচালক মোহাম্মদ তাজুল ইসলাম রাজিব জানান, নারায়ণগঞ্জে এই ধরনের এখনো কোনো রেস্টুরেন্ট কফি শপ নেই। রেস্টুরেন্টের মান এবং স্বাদ ধরে রাখার পাশাপাশি যারা নারায়ণগঞ্জ থেকে ঢাকায় গিয়ে বিদেশি বায়ারদের নিয়ে উন্নত চায়নিজ রেস্টুরেন্টে নিয়ে যেতে হয়। সেসব ধারা চিন্তা করে ভিন্নতা কথা মাথায় রেখে রাজধানীমুখী যেন না হতে হয় তাই এই আধুনিক রেস্টুরেন্ট, কফি শপ করা হয়েছে।

এ সময় উদ্বোধন অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সহসভাপতি প্রেসিডেন্ট মোরশেদ সারোয়ার সোহেল, আজাদ-রিফাত ফাইবার্স প্রাইভেট লিমিটেডের পরিচালক ফখরুল ইসলাম রাহাদ, আজাদ-রিফাত ফাইবার্স প্রাইভেট লিমিটেডের অন্যতম পরিচালক মাহমুদুল ইসলাম রিফাত, ফকির নিট লিমিটেডের ডিএমডি এফ এম জামান নিয়াজ, ফকির ফ্যাশনের ডিএমডি ফকির ওয়াহিদুজ্জামান রিয়াদ, পিএইচ শিপিং লিমিটেডের চেয়ারম্যান হাবিব হাসান তালুকদারসহ গণ্যমান্য ব্যক্তিরা।

কালবেলা/এএএম/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

১৭ দিন ধরে নিখোঁজ দুই শিক্ষার্থী, দিশাহারা বাবা-মা

আসিয়ানের পক্ষে রাশিয়ার সমর্থন পুনর্ব্যক্ত করলেন লাভরভ

ব্রাহ্মণপাড়ায় বেহাল সড়কে সীমাহীন দুর্ভোগ

সন্ধ্যার মধ্যে যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

তিস্তার পানি বিপৎসীমা ছুঁইছুঁই  

দেশের বাজারে ফের বাড়ল স্বর্ণের দাম, ভরি কত

পরস্পরকে দুর্বল করছে ইরান-যুক্তরাষ্ট্র, তামাশা দেখছে ইসরায়েল

ডিআর কঙ্গোতে দ্রুত ছড়াচ্ছে ইবোলা, নিয়ন্ত্রণ না করলে ব্যাপক প্রাদুর্ভাবের আশঙ্কা

ভাড়া বাসা থেকে রাজমিস্ত্রির ঝুলন্ত মরদেহ উদ্ধার

সুনামগঞ্জে নদ-নদীর পানি কমছে

১০

সরিষাবাড়ী পৌরসভায় তীব্র পানি সংকট, বিপর্যস্ত জনজীবন

১১

সরকারি খালে ৫৮ অবৈধ বাঁধ, স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে অপসারণ ৯

১২

গায়ানায় ফেরি দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৪১

১৩

বেলিসিমো রোটনডো নিয়ে বিভ্রান্তি দূর করতে কাজী ফুডের ব্যাখ্যা

১৪

‘মনে করো তুমি স্বপ্ন দেখতেছ’ বলে শিক্ষার্থীকে বলাৎকার মাদ্রাসা শিক্ষকের 

১৫

সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তিতে ট্রাম্পের অনুমোদন

১৬

ফিফা সভাপতি ইনফান্তিনোকে জাতিসংঘের মহাসচিব পদে দেখতে চান ট্রাম্প

১৭

জ্বালানি তেল সংকটের গুজবে রাজশাহীর ফিলিং স্টেশনগুলোতে ভিড়

১৮

প্রকৃতির অপরূপ সৃষ্টি বাদামি রঙের ডানার প্রজাপতি ‘খৈরি’ 

১৯

সাত লাখ কৃষকের ৬০৫ কোটি টাকা ঋণ মওকুফ

২০
X