কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৫ ডিসেম্বর ২০২৫, ১২:৩৩ পিএম
অনলাইন সংস্করণ

দিল্লিতে ঘন কুয়াশা, ফ্লাইট চলাচলে ব্যাপক বিঘ্ন

দিল্লিতে ভয়াবহ বায়ুদূষণ। ছবি: সংগৃহীত
দিল্লিতে ভয়াবহ বায়ুদূষণ। ছবি: সংগৃহীত

দিল্লি ও আশপাশের এলাকা ঘন কুয়াশায় ছেয়ে গেছে। এতে করে বিমান ও রেল চলাচল মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ বিভাগ (সিপিসিবি) জানিয়েছে, আজ সকাল ৬টায় দিল্লির এয়ার কোয়ালিটি ইনডেক্স ( একিউআই) ছিল ৪৫৬, যা অত্যন্ত বিপজ্জনক স্তরে রয়েছে।

এদিন দিল্লির বিভিন্ন এলাকায় দৃশ্যমানতা চরমভাবে কমে যায়। অক্ষরধামে একিউআই রেকর্ড করা হয় ৪৯৩, বারাপুল্লা ফ্লাইওভারে ৪৩৩ এবং বারাখাম্বা রোডে ৪৭৪। ঘন বিষাক্ত ধোঁয়ায় ঢেকে থাকা শহরের একাধিক ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

ভারতীয় আবহাওয়া দপ্তর (আইএমডি) দিল্লির জন্য ‘অরেঞ্জ অ্যালার্ট’ জারি করেছে। ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইটরাডার২৪-এর তথ্য অনুযায়ী, কম দৃশ্যমানতার কারণে দিল্লি বিমানবন্দরে অন্তত ৪০টি ফ্লাইট বাতিল হয়েছে। এ ছাড়া ৩০০-এর বেশি ফ্লাইট দেরিতে চলছে।

দিল্লি বিমানবন্দর কর্তৃপক্ষ যাত্রীদের জন্য সতর্কতা জারি করে জানিয়েছে, ঘন কুয়াশার কারণে ফ্লাইট পরিচালনায় বিঘ্ন ঘটতে পারে। যাত্রীদের নিজ নিজ এয়ারলাইনের সঙ্গে যোগাযোগ করে সর্বশেষ আপডেট জানার অনুরোধ করা হয়েছে।

ইন্ডিগো এয়ারলাইন্স জানিয়েছে, নিরাপত্তার স্বার্থে কিছু ফ্লাইট আগাম বাতিল করা হতে পারে এবং যাত্রীদের বিমানবন্দরে পৌঁছাতে অতিরিক্ত সময় হাতে রাখার পরামর্শ দেওয়া হয়েছে। এয়ার ইন্ডিয়াও জানিয়েছে, দিল্লি ও উত্তর ভারতের বিভিন্ন অংশে ঘন কুয়াশার কারণে ফ্লাইট পরিচালনা প্রভাবিত হচ্ছে।

রেল চলাচলও মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। কম দৃশ্যমানতার কারণে দিল্লিগামী ও দিল্লি ছাড়াওয়া ৯০টির বেশি ট্রেন ছয় থেকে সাত ঘণ্টা পর্যন্ত দেরিতে চলছে।

এদিকে বায়ুদূষণ বেড়ে যাওয়ায় কমিশন ফর এয়ার কোয়ালিটি ম্যানেজমেন্ট (সিএকিউএম) গ্রেডেড রেসপন্স অ্যাকশন প্ল্যানের (জিআরএপি) সর্বোচ্চ স্তর, অর্থাৎ স্টেজ–৪ কার্যকর করেছে। এর আওতায় দিল্লি-এনসিআর এলাকায় সব ধরনের নির্মাণ ও ভাঙচুরের কাজ নিষিদ্ধ করা হয়েছে। পাশাপাশি দিল্লি সরকার সরকারি ও বেসরকারি অফিসের ৫০ শতাংশ কর্মীকে বাসায় থেকে কাজ করার নির্দেশ দিয়েছে। ক্লাস ১১ পর্যন্ত (ক্লাস ১০ বাদে) সব স্কুলে হাইব্রিড পদ্ধতিতে—অনলাইন ও অফলাইন—পাঠদান চালু রাখার নির্দেশও দেওয়া হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সন্দেহজনক কার্গো জাহাজ জব্দ করল দক্ষিণ কোরিয়া

গাজীপুরে হাজীর মাজার বস্তিতে পুলিশের অভিযান

মালয়েশিয়ায় বাংলাদেশি প্রবাসীর মৃত্যু

ময়মনসিংহে প্রতারক হরিদাস চন্দ্রের বিরুদ্ধে মানববন্ধন

ভিডিও বিতর্কে গাজী নজরুলকে কড়া ভাষায় আক্রমণ জামায়াত এমপি এনামুলের

অভিজ্ঞতা ছাড়াই ১০০ জনকে নিয়োগ দেবে প্রাণ গ্রুপ, আবেদন শেষ ৩১ জুলাই

‘তাদের উচ্ছ্বাস আমার পুরো দিনটাকে আনন্দময় করে তুলল’

ফের পিছিয়ে উত্তর কোরিয়ার কাতারে বাংলাদেশের পাসপোর্ট

৩০০ তরুণ-তরুণীকে চাকরি দেবে বেসরকারি সংস্থা, বেতন ১৮ হাজার

ফ্রান্সে দাবানলে পুড়েছে ৬ হাজার একরের বেশি এলাকা

১০

সাতক্ষীরায় গাজী নজরুলের পদত্যাগের দাবিতে বিক্ষোভ

১১

প্রধানমন্ত্রীর সঙ্গে টেক্সটাইল মিলস নেতাদের সাক্ষাৎ

১২

সাতক্ষীরায় চড়া পেঁয়াজ-রসুনের দাম, বিপাকে ক্রেতারা

১৩

আজও বিশ্ববাজারে বাড়ল রুপা, প্লাটিনাম ও প্যালাডিয়ামের দাম

১৪

সড়কের পাশে যুবকের মরদেহ, হত্যার দাবি পরিবারের

১৫

শাহ্ সিমেন্টের টাইটেল স্পন্সরশিপে আসছে আতিফ আসলামের মেইন স্টেজ শো

১৬

পুরোনো ফোন কেনার সময় যে ১০ বিষয়ে অবশ্যই খেয়াল রাখা উচিত

১৭

ইরানের হাতে হরমুজ গেলে বিশ্বজুড়ে ঝুঁকি তৈরি হবে: রুবিও

১৮

ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণে হাইকোর্টের রুল

১৯

লন্ডনের আন্তর্জাতিক স্কাউট জাম্বুরিতে যোগ দিচ্ছে শরীয়তপুরের ৩ স্কাউট

২০
X