স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৪ ডিসেম্বর ২০২৫, ০৩:৩৮ পিএম
অনলাইন সংস্করণ

টি-টোয়েন্টিতে প্রায় ৯ হাজার রান করা মারকুটে ব্যাটার এবার বিপিএলে

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। ছবি : সংগৃহীত
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। ছবি : সংগৃহীত

আর কিছুদিন পরই পর্দা উঠবে বিপিএলের পরবর্তী আসরের। এরই মধ্যে সম্পন্ন হয়েছে নিলাম। দলগুলোও ব্যস্ত সময় পার করছে শেষ মুহুর্তের প্রস্তুতিতে। এবার বিপিএল মাতাতে আসছেন টি-টোয়েন্টিতে প্রায় ৯ হাজার রান করা তারকা ব্যাটার।

জানা গেছে, চট্টগ্রাম রয়্যালসের হয়ে বিপিএল মাতাবেন আয়ারল্যান্ডের পল স্টার্লিং। ছোট দেশের এই বড় তারকা এর আগেও বিপিএল মাতিয়েছেন। খেলেছেন পিএসএল, সিপিএল, এপিএল, এসএ টি-টোয়েন্টির মতো টুর্নামেন্টেও।

বিপিএলে এখন অবধি ৩ দলের জার্সিতে ২২ ম্যাচ খেলেছেন স্টার্লিং। ১৪৫ স্ট্রাইকরেটে করেছেন ৪৪৩ রান। বল হাতেও আইরিশ এ তারকার রয়েছে ৪ উইকেট।

নিজের দিনে ব্যাট হাতে ভয়ংকর রূপ ধারণ করার সামর্থ্য রয়েছে স্টার্লিংয়ের। পিএসএল, এসএ টি-টোয়েন্টিতে ১৬৬ স্ট্রাইকরেটে ব্যাট করার ইতিহাস রয়েছে তারকা এই ব্যাটারের।

চট্টগ্রাম রয়্যালস স্কোয়াড : মেহেদী হাসান, তানভীর ইসলাম, আবরার আহমেদ, মোহাম্মদ নাঈম, শরীফুল ইসলাম, আবু হায়দার রনি, মাহমুদুল হাসান জয়, সুমন খান, জিয়াউর রহমান, আরাফাত সানি, মুকিদুল ইসলাম, সালমান হোসেন, শুভাগত হোম, জাহিদুজ্জামান সাগর, নিরোশান ডিকভেলা, পল স্টার্লিং, চারিথ আসালঙ্কা।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

হবিগঞ্জে র‍্যাবের অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের মূলহোতাসহ ৭ জন গ্রেফতার

কাহারোলে মাদকবিরোধী অভিযানে ৭ জনের জেল-জরিমানা

জোয়ার-বর্ষণে বিপর্যস্ত দক্ষিণাঞ্চল, বড় ক্ষতির মুখে কৃষি ও মৎস্য খাত

গাজীপুরে আবাসিক হোটেলের কক্ষে নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সঙ্গী পলাতক

গায়ে হলুদের স্টেজে আলোকসজ্জার কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

জ্বালানির দাম বাড়ার গুজব, মধ্যরাতে ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়

মসজিদের ভেতরে সাবেক ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম

৯ বছর ছিলেন প্রতিদ্বন্দ্বী, এবার সেই ব্রাজিলিয়ান তারকাই মেসির সতীর্থ

১০

পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমসের, উদ্বোধন করবেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা

১১

ডিএমপির দুই থানায় নতুন ওসি

১২

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

১৩

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

১৪

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

১৫

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

১৬

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

১৭

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

১৮

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

১৯

নারায়ণগঞ্জে চুরির মামলায় শ্রমিকদল নেতা গ্রেপ্তার

২০
X