স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৫ ডিসেম্বর ২০২৫, ০১:১৬ পিএম
আপডেট : ১৫ ডিসেম্বর ২০২৫, ০১:৩১ পিএম
অনলাইন সংস্করণ

আইপিএলে পুরো মৌসুমে নেই বাংলাদেশিরা, নিলামে দল পাওয়া নিয়ে সংশয়

ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

২০২৬ আইপিএলের নিলাম অনুষ্ঠিত হবে আগামীকাল। মিনি এই নিলামে বাংলাদেশের ৭ ক্রিকেটার থাকলেও তাদের দল পাওয়া নিয়ে রয়েছে সংশয়। কারণ পুরো মৌসুমজুড়ে মুস্তাফিজদের পাওয়া নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। আগামী এপ্রিলে নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের ছয়টি সাদা বলের ম্যাচ থাকায় আইপিএলে তাদের অংশগ্রহণ সীমিত হতে পারে বলে জানা গেছে।

আবুধাবিতে আইপিএল ফ্র্যাঞ্চাইজিগুলোর প্রতিনিধিরা জড়ো হতে শুরু করার মধ্যেই এই বিষয়টি সামনে আসে। এবারের নিলামের চূড়ান্ত তালিকায় বাংলাদেশের সাতজন ক্রিকেটারের নাম থাকলেও বাস্তবসম্মতভাবে দল পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি মুস্তাফিজুর রহমানের। তবে জাতীয় দলের ব্যস্ততা থাকলে তাকেও মৌসুমের শুরুতে নাও পাওয়া যেতে পারে। সেক্ষেত্রে এবারও কোনো বাংলাদেশি ক্রিকেটারকে নাও দেখা যেতে পারে আইপিএলে ।

নিলামের তালিকায় থাকা বাংলাদেশি ক্রিকেটাররা হলেন—মুস্তাফিজুর রহমান (ভিত্তিমূল্য ২ কোটি রুপি), রিশাদ হোসেন (৭৫ লাখ), তাসকিন আহমেদ (৭৫ লাখ), তানজিম হাসান সাকিব (৭৫ লাখ), নাহিদ রানা (৭৫ লাখ), শরিফুল ইসলাম (৭৫ লাখ) এবং রাকিবুল হাসান (৩০ লাখ রুপি)।

সোমবার (১৫ ডিসেম্বর) আবুধাবির ডব্লিউ হোটেলে অনুষ্ঠিতব্য প্রি-অকশন সভায় বিদেশি খেলোয়াড়দের সম্ভাব্য প্রাপ্যতা নিয়ে ফ্র্যাঞ্চাইজিগুলোকে বিস্তারিত জানাবে বিসিসিআই। নিলামসংক্রান্ত এক সাম্প্রতিক নির্দেশনায় বোর্ড জানিয়েছে, কোনো খেলোয়াড় পুরো মৌসুমে উপলভ্য না থাকলেও তার জন্য বিড করা অর্থ পুরোপুরি স্যালারি ক্যাপ থেকে কাটা হবে। তবে কৌশল নির্ধারণের সুবিধার্থে প্রতিটি খেলোয়াড়ের সম্ভাব্য প্রাপ্যতার তথ্য ফ্র্যাঞ্চাইজিগুলোকে জানানো হবে।

তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জানিয়েছে, আইপিএলের জন্য খেলোয়াড়দের অনাপত্তিপত্র (এনওসি) দেওয়া হবে। বিসিবির ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান নাজমুল আবেদীন বলেন,

‘আমরা চাই খেলোয়াড়রা যতটা সম্ভব আইপিএল খেলুক। তাই নিউজিল্যান্ড সিরিজের জন্য ন্যূনতম প্রয়োজন অনুযায়ী তাদের ডাকা হবে।’

এর ফলে আইপিএলে বাংলাদেশের ক্রিকেটারদের অংশগ্রহণ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত অনেকটাই নির্ভর করবে নিলামের পর সূচি ও দলগুলোর পরিকল্পনার ওপর।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রথমবার ১২টি পারমাণবিক ওয়ারহেড মোতায়েন করল ভারত

ছুরিকাঘাতে লাদেন নিহত

বাজেটে পে-স্কেল নিয়ে বড় সুখবর

হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু

পূর্ণিমাকে নিয়ে শাবনূর বললেন ‘আমাদের দা-কুড়াল সম্পর্ক না’

দেশে নিবন্ধিত সিমের পরিমাণ জনসংখ্যার দ্বিগুণ

কুয়েতে গৃহকর্মী নিয়োগ : ১০ দেশের তালিকা প্রকাশ 

রামিসার ডেথ রেফারেন্সসহ পূর্ণাঙ্গ রায়ের নথি উচ্চ আদালতে

সততা, স্বচ্ছতা ও জবাবদিহিতা ছাড়া কোনো বাজেটই কার্যকর হবে না : বিরোধীদলীয় নেতা

জামায়াতের ৮ লাখ ৩৯ হাজার ৫০৫ কোটি টাকার প্রস্তাবিত বাজেট পেশ

১০

সাভার পৌর ছাত্রদলের কমিটি ঘোষণা

১১

প্রিয়জন হারানোর শোকে কাতর ব্যক্তিকে এই ৭ কথা বলা উচিত নয়

১২

২০২৫ সালে যুদ্ধে নিহত হয়েছেন প্রায় আড়াই লাখ মানুষ

১৩

স্কুল ফিডিং প্রকল্পে নিম্নমানের খাবার সরবরাহ, মাদারীপুর থেকে গ্রেপ্তার ২

১৪

মৃত্যুর গুজব ছড়ালেও সুস্থ আছেন অভিনেত্রী তানিয়া বৃষ্টি

১৫

স্কুল ফিডিং প্রকল্পে অনিয়ম ও নিম্নমানের খাবার সরবরাহের দায়ে গ্রেপ্তার ২

১৬

চলন্ত মাইক্রোবাসে আগুন

১৭

‘অবাস্তব কিছু দেখানো হয়নি’ সমালোচনা প্রসঙ্গে নীহা

১৮

বিয়ের অনুষ্ঠানে মসজিদে খেজুর ছিটানো যাবে কি

১৯

প্রচুর রাগ হলেও শাকিবই আমার রাগ ভাঙায়: বুবলী

২০
X