কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৫ সেপ্টেম্বর ২০২৩, ০৫:০৯ পিএম
অনলাইন সংস্করণ

পাখি পালনের অনুপ্রেরণার অন্যতম প্ল্যাটফর্ম ফেসবুক পেজ ‘বার্ডস ভ্যালি’

‘বার্ডস ভ্যালি’ পেজের মালিক সোহান। ছবি : সংগৃহীত
‘বার্ডস ভ্যালি’ পেজের মালিক সোহান। ছবি : সংগৃহীত

টাঙ্গাইল সদর উপজেলার কান্দিলা গ্রামের বাসিন্দা সোহান খান। তিনি শখের বসে পাখি পালা এবং ব্লগিং শুরু করেন যা কিনা এখন পড়াশোনার পাশাপাশি তার আয়ের অন্যতম উৎস হয়ে দাঁড়িয়েছে। বর্তমানে তিনি বার্ডস ভ্যালি ফেসবুক পেজ থেকে ব্লগিংয়ের মাধ্যমে মানুষকে পাখি পালনের অনুপ্রেরণা দিচ্ছেন।

২০০৬ সালে শখের বসে বাবার হাত ধরে পাখি পালন শুরু হয় সোহান খানের। অতঃপর ২০১৮ সালে সোহান বড় পরিসরে পাখি পালন শুরু করেন। তার এই দীর্ঘ ১৪ বছরের অভিজ্ঞতা মানুষের মাঝে ছড়িয়ে দেওয়ার জন্য ২০২০ সাল থেকে অনলাইন প্ল্যাটফর্মে ব্লগিং শুরু করেন।

বর্তমানে তার বার্ডস ভ্যালি খামারে প্যারট প্রজাতির বিভিন্ন ধরনের পাখি যেমন ককাটেল, কনুর, লরি ,লাভ বার্ডসহ প্রায় ১০০ জোড়ার বেশি পাখি আছে। প্রতিদিন তিনি পাখির লালন পালন ভিডিও ব্লগিংয়ের মাধ্যমে সবার সামনে তুলে ধরেন যা দেখে পাখি পালনে অনুপ্রাণিত হচ্ছে লাখো মানুষ।

বার্ডস ভ্যালি প্ল্যাটফর্মের মাধ্যমে মূলত উপকৃত হচ্ছে নতুন পাখালরা। ব্লগের ভিডিও দেখে কীভাবে পাখির যত্ন করতে হয়, লালন পালন করতে হয়, কীভাবে পাখির প্রজনন করাতে হয়, কীভাবে অসুস্থ পাখির প্রাথমিক চিকিৎসা এবং পরিচর্যা করতে হয় ইত্যাদি শিখতে পারে।

বার্ডস ভ্যালির ভিডিও ব্লগিং দেখে অনুপ্রাণিত হয়ে অনেক নতুন পাখাল তৈরি হচ্ছে। বর্তমানে পাখিপ্রেমী মানুষদের কাছে বার্ডস ভ্যালি একটি সুপরিচিত নাম। শুধু তাই নয়, সহযোগিতার পাশাপাশি বার্ডস ভ্যালি প্ল্যাটফর্মটি সোহান খানের আয়ের অন্যতম উৎস। এখন তার ভবিষ্যৎ পরিকল্পনা হচ্ছে বার্ডস ভ্যালি খামারটি অনেক বড় করা এবং এই প্লাটফর্মটিকে সব পাখিপ্রেমী মানুষের কাছে পৌঁছে দেওয়া।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাঁঠাল থেকে সিঙ্গারা-সমুচা-কাবাব, পুষ্টিগুণও অনেক বেশি : কৃষিমন্ত্রী

গুম-নির্যাতনের বর্ণনা দিয়ে শেখ হাসিনার বিচার চাইলেন হেফাজতকর্মী

প্রধানমন্ত্রী উন্নয়নে বিশ্বাসী : সেতু প্রতিমন্ত্রী

‘গুপ্তধন’ ভেবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের মর্টারশেল বাসায় নিয়েছিলেন শ্রমিকরা

আধুনিক স্বাদে দেশি টুইস্ট, কেএফসি নিয়ে এলো ‘কারি ক্রাঞ্চ’

যে ৩ কারণে ভেস্তে যেতে পারে যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা

আইসক্রিমপ্রেমীদের জন্য ‘সেভয়’র নতুন চমক 

ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই খুন

টেবিলে চিরকুট, কক্ষে ঝুলছিল শিক্ষকের দেহ

অবশেষে স্বপ্ন পূরণ হচ্ছে ভোজিনহার, মাঠ থেকে সরাসরি দেখবেন মা

১০

মুখে মাস্ক ও হেলমেট পরে মহাসড়কে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল

১১

হাওরে বিলুপ্তির পথে দেশি প্রজাতির মাছ

১২

নেত্রকোনার বজ্রপাতে ২ জনের মৃত্যু

১৩

জামায়াত আমিরের সঙ্গে পাকিস্তান হাইকমিশনারের বৈঠক

১৪

অভিনেতা জাহের আলভী কারাগারে 

১৫

‘বিএনপি সরকারের অন্যতম প্রতিশ্রুতি ছিল ফ্যামিলি কার্ড বিতরণ’

১৬

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টা, আটক ৩

১৭

ইউএনওর আইডি জটিলতায় জন্মনিবন্ধন সেবা বন্ধ, চরম ভোগান্তি

১৮

ফুটবলে বাংলাদেশের পাশে থাকবে আর্জেন্টিনা

১৯

শ্যালা নদীতে কুমিরের হামলায় নারী জেলে নিহত

২০
X