কালবেলা ডেস্ক
প্রকাশ : ১০ নভেম্বর ২০২৫, ০৬:৩৬ পিএম
অনলাইন সংস্করণ

উত্তরা খালপাড়ে ট্রান্সকম ডিজিটালের নতুন শোরুম উদ্বোধন

উদ্বোধনী অনুষ্ঠান। ছবি : সংগৃহীত
উদ্বোধনী অনুষ্ঠান। ছবি : সংগৃহীত

দেশের শীর্ষ স্থানীয় প্রিমিয়াম ইলেকট্রনিক্স ও হোম অ্যাপ্লায়েন্স খুচরা বিক্রেতা ট্রান্সকম ডিজিটাল রাজধানীর অন্যতম ব্যস্ত ব্যবসায়িক কেন্দ্র উত্তরা খালপাড়ে তাদের নতুন শোরুম উদ্বোধন করেছে।

নতুন এই শোরুমে গ্রাহকরা পাবেন বিশ্ববিখ্যাত ব্র্যান্ডগুলোর ৫ হাজারেরও বেশি ১০০ শতাংশ আসল পণ্য এবং ট্রান্সকমের নিজস্ব ব্র্যান্ড ট্রান্সটেক—যার মূল প্রতিশ্রুতি ‘গ্লোবাল টেকনোলজি অ্যাট লোকাল প্রাইস।’

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চিফ অপারেটিং অফিসার মো. শাহিদুল ইসলাম। এ ছাড়াও হেড অব বিজনেস মো. রাশেদুল ইসলামসহ ট্রান্সকম ইলেকট্রনিক্স লিমিটেডের অন্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ সময় রাশেদুল ইসলাম বলেন, ‘ট্রান্সকম ডিজিটাল গত তিন দশক ধরে গ্রাহকদের নিকট আসল পণ্য ও নির্ভরযোগ্য সেবার নিশ্চয়তা প্রদান করে তাদের আস্থা অর্জন করেছে। উত্তরা সবসময়ই রাজধানী ঢাকার অন্যতম প্রাণবন্ত, দ্রুত বিকাশমান ও প্রযুক্তিবান্ধব অঞ্চল, যা আধুনিক নগর জীবনের কেন্দ্রবিন্দু এবং নতুন প্রজন্মের জীবনধারার প্রতিফলন। এই প্রধান আবাসিক অঞ্চলে আধুনিক প্রযুক্তিকে আরও সহজলভ্য করতে আমরা আনন্দের সঙ্গে উত্তরা খালপাড়ে আমাদের চতুর্থ শোরুম উদ্বোধন করেছি। এই কৌশলগত সম্প্রসারণের মাধ্যমে আমরা বিশ্বমানের প্রযুক্তি, বিশ্বস্ত দেশি-বিদেশি ব্র্যান্ড এবং সত্যিকারের সেবার অভিজ্ঞতা গ্রাহকদের আরও কাছাকাছি পৌঁছে দিতে পারব। এটি আমাদের দীর্ঘমেয়াদি প্রতিশ্রুতির প্রতিফলন— গ্রাহক অভিজ্ঞতা উন্নয়ন এবং স্থায়ী আস্থা গঠনের ধারাবাহিক অঙ্গীকার।’

শোরুমের ঠিকানা প্লট নং ২৪ ও ২৬, সেক্টর-১২, সোনারগাঁও জনপথ রোড, উত্তরা, ঢাকা। পোস্ট অফিস : উত্তরা। পোস্ট কোড : ১২৩০। যোগাযোগ নম্বর : ০১৩১৩৭৫৩২০৭।

কালবেলা/নূর/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অবশেষে ২৬ দিনের অনশন ভাঙলেন সোনম ওয়াংচুক

দুর্যোগ তহবিল আটকে দেওয়ায় ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা

সকালের মধ্যেই ঢাকাসহ ১০ জেলায় হতে পারে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি

ইইউসহ ৬০ বাণিজ্য দেশের উপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বরগুনা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়কের বিরুদ্ধে বিভাগীয় মামলা

জন্ম-মৃত্যু নিবন্ধনে অনিয়ম বরদাশত করা হবে না: সিসিক প্রশাসক

সিলেটে বিপৎসীমার কাছাকাছি নদ-নদীর পানি, আতঙ্কে নিম্নাঞ্চলের বাসিন্দারা

রোড রোলার প্রশিক্ষণে সুইডেন সফরের খবর ভিত্তিহীন: চসিক মেয়র

ফাহিমা হত্যা মামলার প্রধান আসামিকে ফের আদালত চত্বরে হামলার চেষ্টা

তদন্ত চলাকালেই বদলি চসিকের আলোচিত সেই প্রকৌশলী দম্পতি

১০

রাতে স্টেডিয়ামে গাঁজা সেবন, ভ্রাম্যমাণ আদালতে যুবকের কারাদণ্ড

১১

পরশুরামে শিক্ষিকার ফ্ল্যাট থেকে কিশোরী গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১২

বিডার উদ্যোগে বাস্তবায়নের পথে ৪০০ মিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ

১৩

কমনওয়েলথ গেমসে উড়ছে লাল-সবুজের পতাকা

১৪

রেল অবরোধে ৩৫ লাখ টাকার ক্ষতির দাবি, দুঃখ প্রকাশ পশ্চিমাঞ্চল রেলওয়ের

১৫

১২ গুরুত্বপূর্ণ সংস্থা, বোর্ড ও করপোরেশনে নতুন চুক্তিভিত্তিক নিয়োগ

১৬

গ্যাস সংকটে সিএনজি স্টেশনে দীর্ঘ সারি, ভোগান্তিতে চালকরা

১৭

জোড়াতালি দিয়ে চলছে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, নেই পর্যাপ্ত চিকিৎসা ব্যবস্থা

১৮

চকরিয়ায় বন্যায় সড়ক বিধ্বস্ত, ক্ষতি প্রায় ৩২ কোটি টাকা

১৯

চাকরি ফিরে পেলেন ‘টিপকাণ্ডে’ বহিষ্কৃত সেই পুলিশ সদস্য

২০
X