কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৮ আগস্ট ২০২৫, ০৫:২৫ পিএম
অনলাইন সংস্করণ

দেশে প্রথমবারের মতো বৈশ্বিক চাকরি মেলার আয়োজন করতে যাচ্ছে এটিবি জবস

ছবি : কালবেলা গ্রাফিক্স
ছবি : কালবেলা গ্রাফিক্স

বাংলাদেশে প্রথমবারের মতো জাপানি ও আন্তর্জাতিক মানের বহুজাতিক প্রতিষ্ঠানের অংশগ্রহণে আয়োজিত হতে যাচ্ছে বৈশ্বিক চাকরি মেলা। আগামী ২২ আগস্ট রাজধানীর বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সিটিতে দিনব্যাপী এ মেলার আয়োজন করেছে অনলাইন জব সার্চিং প্ল্যাটফর্ম এটিবি জবস। সোমবার (১৮ আগস্ট) জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান আয়োজকরা। আয়োজকরা জানান, স্বল্প খরচে দক্ষ জনশক্তিকে জাপানে রপ্তানির পাশাপাশি বাংলাদেশের তরুণ প্রজন্মকে বৈশ্বিক চাকরির বাজারে যুক্ত করতেই এই ব্যতিক্রমধর্মী উদ্যোগ নেওয়া হয়েছে।

সংবাদ সম্মেলনে আয়োজকরা বলেন, এই চাকরি মেলার মূল লক্ষ্য হচ্ছে বাংলাদেশি তরুণ চাকরিপ্রার্থীদের জাপানি ও আন্তর্জাতিক কোম্পানির সঙ্গে সরাসরি সংযুক্ত করা। এর মাধ্যমে একদিকে যেমন বেকারত্ব হ্রাসে কার্যকর ভূমিকা রাখা সম্ভব, অন্যদিকে জাপানসহ বিভিন্ন দেশে সরাসরি কর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টি হবে। মেলায় অংশ নিতে যাওয়া প্রায় ৪০টি জাপানি ও বহুজাতিক প্রতিষ্ঠান সাক্ষাৎকার গ্রহণ করবে এবং যোগ্য প্রার্থীদের নিয়োগের সুযোগও থাকবে। একই সঙ্গে জাপান সরকারের স্পেসিফায়েড স্কিলড ওয়ার্কার (SSW) প্রকল্পের আওতায় থাকা বেশ কিছু কোম্পানিও এতে অংশ নেবে, যারা সরাসরি জাপানে নিয়োগের প্রক্রিয়ায় অংশগ্রহণ করবে।

সংবাদ সম্মেলনে এটিবি জবসের চিফ অপারেটিং অফিসার (সিওও) রেই তাকাহাশি বলেন, এই মেলার মাধ্যমে বাংলাদেশের তরুণরা শুধু চাকরির সুযোগই পাবে না, বরং তারা বৈদেশিক মুদ্রা অর্জনের মাধ্যমে দেশের অর্থনীতিতেও বড় ভূমিকা রাখতে পারবে। তিনি আরও বলেন, জাপানি ও আন্তর্জাতিক প্রতিষ্ঠানের সঙ্গে সরাসরি সংযোগ তৈরি হওয়ায় কর্মপ্রত্যাশীদের জন্য নতুন দ্বার উন্মোচিত হবে।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন চ্যানেল-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান লেফটেন্যান্ট জেনারেল (অব.) আবুল হোসন, ভাইস চেয়ারম্যান মুনাওয়ার হোসাইন মইনুল, সেফিস ওয়েলের পরিচালক এবং কাওয়াই-এর সিএফও মো. সফিউদ্দিন, রিসভা বাংলাদেশের নির্বাহী পরিচালক মোহাম্মদ হেমায়েত হোসেন এবং কাওয়াই-এর সিইও জামান এফসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা।

এই আন্তর্জাতিক চাকরি মেলাকে ঘিরে তরুণদের মধ্যে ইতোমধ্যেই ব্যাপক আগ্রহ দেখা গেছে। আয়োজকরা আশা করছেন, এই উদ্যোগের মাধ্যমে বাংলাদেশ থেকে দক্ষ কর্মশক্তি রপ্তানির নতুন দিগন্ত উন্মোচিত হবে, যা আগামী দিনে জাতীয় অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব ফেলবে।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্রাবণের বৃষ্টিতে রুনা লায়লার সুরের বর্ষণ

চট্টগ্রামে নিহত ‘সন্ত্রাসী’ বাবলার বাসার পাশে মিলল বিদেশি পিস্তল

সময় থাকতে কার্যকর পদক্ষেপ নিন: জামায়াত আমির

আগামী দিনের লড়াই হবে ন্যায়-অন্যায়ের: নাসীরুদ্দীন পাটওয়ারী

মোরেলগঞ্জ হাসপাতালে মেয়াদোত্তীর্ণ ওষুধ দেখে ক্ষোভ স্বাস্থ্যমন্ত্রীর

মার্কিন ভিসা আবেদন নিয়ে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের

ধর্মের ভিত্তিতে বিভাজন নয়, সবাইকে সমান মর্যাদায় দেখতে হবে: আইনমন্ত্রী

১৫ আগস্ট ঢাকায় ওলামা-মাশায়েখ সম্মেলন

ফ্লাইওভারে ওড়ানো সেই পতাকা প্রধানমন্ত্রীকে দিতে চান গুলিবিদ্ধ আজিজুর 

যুবদল কর্মী পারভেজ হত্যা: ৩ দিনের রিমান্ডে শ্যুটার চঞ্চল

১০

অস্ট্রেলিয়া সিরিজ থেকে ছিটকেই গেলেন নাহিদ রানা, অনিশ্চিত আরও দুই ক্রিকেটার

১১

সারাদেশে বৃষ্টি নিয়ে দুঃসংবাদ

১২

জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে সবাইকে দায়িত্ব নিতে হবে: ঢাবি ভিসি

১৩

রিমান্ড শেষে শীর্ষ সন্ত্রাসী বাপ্পি ও তার সহযোগী কারাগারে

১৪

পরিচ্ছন্ন চট্টগ্রাম গড়তে ৩৩০০ ভবনে একযোগে অভিযান

১৫

পরিকল্পিত নগরায়ন গড়তে সবুজায়নের বিকল্প নেই: ভূমিমন্ত্রী 

১৬

মাদকমুক্ত সমাজ গড়তে খেলাধুলা ও শিক্ষার বিকল্প নেই: পানিসম্পদমন্ত্রী

১৭

যুক্তরাষ্ট্র যে কারণে শুল্ক আরোপ করেছে তা ভিত্তিহীন: বাণিজ্যমন্ত্রী

১৮

সেরা গোলের দৌড়ে আর্জেন্টিনার দুই তারকা, তালিকায় আরও আছেন যারা

১৯

শিকড় সন্ধানী 'ইত্যাদি' এবার লক্ষ্মীপুরে, কবে প্রচার?

২০
X