কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৭ আগস্ট ২০২৫, ০৯:০৮ পিএম
অনলাইন সংস্করণ

শান্ত-মারিয়াম বিশ্ববিদ্যালয়ে চাকরির মেলা

শান্ত-মারিয়াম বিশ্ববিদ্যালয়ে চাকরির মেলা অনুষ্ঠিত। ছবি : সৌজন্য
শান্ত-মারিয়াম বিশ্ববিদ্যালয়ে চাকরির মেলা অনুষ্ঠিত। ছবি : সৌজন্য

রাজধানীতে শান্ত-মারিয়াম বিশ্ববিদ্যালয়ে চাকরির মেলা অনুষ্ঠিত অনুষ্ঠিত হয়েছে। মেলার আয়োজন করেছে শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজির ব্যবসায় প্রশাসন বিভাগ।

রোববার (১৭ আগস্ট) উত্তরায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ মেলার আয়োজন করা হয়।

দিনব্যাপী আয়োজিত এ মেলায় ব্যাবিলন গ্রুপ, ট্যালেন্ট শাপনার, হামিম গ্রুপ, স্কাইটেক, টালি সলিউশনস বাংলাদেশ, অনন্ত কোম্পানি, আল কিমনে ইন্টারন্যাশনাল ও আই এফ ভিসার কর্মকর্তারা নিজ নিজ স্টলে শিক্ষার্থীদের আবেদনপত্র গ্রহণ করেন। কোম্পানিগুলো আনুমানিক ৪০ জন ইন্টার্ন স্টুডেন্টদের সুযোগ দেন। এসব শিক্ষার্থীকে পরবর্তীতে পূর্ণকালীন চাকরি সুবিধার আওতায় আনা হবে। অনুষ্ঠানে প্রায় ৫০০ জন বিবিএ এবং এমবিএ শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. শাহ-ই-আলমের সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান বরেণ্য চিত্রশিল্পী অধ্যাপক মোস্তাফিজুল হক। অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ব্যবসায় প্রশাসন বিভাগের ডিন প্রফেসর ড. মো. সোহেল মোস্তফা ও বিভাগীয় প্রধান প্রফেসর ড. বেহজাদ নুরসহ বিভাগের অন্যান্য শিক্ষক ও বিপুল সংখ্যক ছাত্র-ছাত্রী।

মেলায় পরবর্তীতে আলোচনা অনুষ্ঠানে প্রত্যেক কোম্পানির প্রতিনিধিরা মার্কেটে বিবিএ ও এমবিএ ডিগ্রিধারীদের চাকরির চাহিদা এবং তারা কী কী সুযোগ-সুবিধা দিচ্ছে তা নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

বিকেলে উপস্থিত অতিথিদের মাঝে পুরস্কার প্রদান, ধন্যবাদ জ্ঞাপন ও সমাপনী বক্তৃতার মাধ্যমে আয়োজন শেষ হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গুলিতে নিহত বাংলাদেশির মরদেহ হস্তান্তর করল বিএসএফ

তিন পজিশন নিয়ে স্কালোনির সংশয়, কেমন হবে আর্জেন্টিনার একাদশ

তাবলীগ জামাতের বয়ান নিয়ে দুপক্ষের তুমুল সংঘর্ষ

আয়াতুল্লাহ খামেনির দাফনের দিনক্ষণ জানাল ইরান 

বাংলাদেশ-জাপান ক্যারিয়ার সেন্টারের যাত্রা শুরু

দেলোয়ার হোসাইন খানের কবিতা : দীপাঞ্জলী

জনগণের রায় না মানলে সেটি জনগণের সরকার হতে পারে না : জামায়াত আমির

প্রথম ম্যাচেই নিয়ম মানেনি মার্কিন ব্রডকাস্টার

বাজেট উপস্থাপনের পর নিত্যপণ্যের দাম বাড়েনি : প্রধানমন্ত্রী

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক দ্রুত ৬ লেনে উন্নীত করা হবে : প্রধানমন্ত্রী

১০

সরকারি ফান্ড কীভাবে অপচয় হচ্ছে, জানালেন প্রতিমন্ত্রী নুর

১১

রোববার হচ্ছে না ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি

১২

কবরের পাশে দাঁড়িয়ে ডাকছে ছোট্ট ওকেয়া, ‘মাকে এনে দাও’

১৩

মেধাবী প্রকৌশলীদের দেশের কাজে লাগানোর আহ্বান আইনমন্ত্রীর

১৪

সিলেটকে পরিবেশবান্ধব সবুজ নগরী গড়ে তুলব : সিসিক প্রশাসক

১৫

চট্টগ্রামে ভুল চিকিৎসায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

১৬

আনন্দময় শিক্ষার পরিবেশ তৈরি করতে হবে : শিক্ষামন্ত্রী

১৭

গুণীজনদের জীবদ্দশায় সম্মান জানালে সমাজসেবায় উৎসাহ বাড়বে : মৎস্য ও কৃষিমন্ত্রী

১৮

বাজেটকে স্বাগত জানিয়ে ছাত্রদলের আনন্দ মিছিল

১৯

ডেপুটি স্পিকার নেতৃত্বাধীন সংসদীয় দল ঢাকায় ফিরেছেন

২০
X