কালবেলা ডেস্ক
প্রকাশ : ০২ অক্টোবর ২০২৩, ০৯:০০ পিএম
অনলাইন সংস্করণ

বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে মানবপুঁজি উন্নয়নের বিকল্প নেই

পিকেএসএফের রেইজ প্রকল্পের মাঠপর্যায়ের কার্যক্রম পরিদর্শনে নিকোল ক্লিনজেন। ছবি : কালবেলা
পিকেএসএফের রেইজ প্রকল্পের মাঠপর্যায়ের কার্যক্রম পরিদর্শনে নিকোল ক্লিনজেন। ছবি : কালবেলা

বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের গতি ত্বরান্বিত করতে মানবপুঁজি উন্নয়নের বিকল্প নেই বলে মন্তব্য করেছেন বিশ্বব্যাংকের সাউথ এশিয়া রিজিওনাল ডিরেক্টর ফর হিউম্যান ডেভেলপমেন্ট নিকোল ক্লিনজেন।

সোমবার (২ অক্টোবর) ঢাকার সাভার ও ধামরাই উপজেলায় পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) পরিচালিত রেইজ প্রকল্পের মাঠপর্যায়ের কার্যক্রম পরিদর্শনকালে এ মন্তব্য করেন।

নিকোল ক্লিনজেন বলেন, ‘বিশ্বব্যাংক স্বাস্থ্য, শিক্ষা, চাকরি এবং সামাজিক নিরাপত্তা বেষ্টনী কর্মসূচিতে প্রয়োজনীয় বিনিয়োগ করছে যাতে মানুষ বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে অবদান রাখার সুযোগ পায়… এ লক্ষ্য পূরণে বাংলাদেশ সরকারের সঙ্গে কাজ করতে পেরে আমরা অত্যন্ত গর্বিত ও আনন্দিত।’

এর আগে, নিকোল ক্লিনজেনের নেতৃত্বে বিশ্বব্যাংকের একটি প্রতিনিধি দল পিকেএসএফ এবং বিশ্বব্যাংকের যৌথ অর্থায়নে পিকেএসএফের সহযোগী সংস্থা সোসাইটি ফর ডেভেলপমেন্ট ইনিসিয়েটিভস (এসডিআই) এবং সোশ্যাল আপলিফটমেন্ট সোসাইটির (সাস) মাধ্যমে বাস্তবায়নাধীন ‘রিকভারি অ্যান্ড অ্যাডভান্সমেন্ট অব ইনফরমাল সেক্টর এমপ্লয়মেন্ট (রেইজ)’ প্রকল্পের মাঠ পর্যায়ের কার্যক্রম পরিদর্শন করেন।

তিনি বলেন, ‘আজকে পিকেএসএফের মাঠ পর্যায়ের কার্যক্রম দেখে আমি অত্যন্ত সন্তুষ্ট।’ রেইজ প্রকল্পের সহায়তায় তরুণরা দেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে তাৎপর্যপূর্ণ অবদান রাখার সুযোগ পাচ্ছে।

পরিদর্শনকালে তার সাথে ছিলেন বিশ্বব্যাংকের রেইজ প্রকল্পের টাস্ক টিম লিডার এস আমের আহমেদ, কো-টাস্ক টিম লিডার আনিকা রহমান এবং পিকেএসএফের মহাব্যবস্থাপক ও রেইজ প্রকল্প সমন্বয়কারী দিলীপ কুমার চক্রবর্তী ।

পিকেএসএফ ফেব্রুয়ারি ২০২২ থেকে ২৫০ মিলিয়ন মার্কিন ডলারের রেইজ প্রকল্প বাস্তবায়ন শুরু করে। পাঁচ বছর মেয়াদি এ প্রকল্পের আওতায় ১ লাখ ৭৫ হাজার তরুণ ও ক্ষুদ্র উদ্যোক্তার সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি অন্তর্ভুক্তিমূলক অর্থায়ন করা হচ্ছে। উল্লেখ্য, তরুণদের শোভন ও মর্যাদাপূর্ণ কর্মসংস্থানে যুক্ত হওয়ার সুযোগ সৃষ্টির মাধ্যমে রেইজ প্রকল্প সরকারের প্রেক্ষিত পরিকল্পনা ২০২১-২০৪১ ও টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আইপি৬৮/আইপি৬৯ রেটিং ও সনি লাইটিয়া ক্যামেরাসহ বাংলাদেশের বাজারে এলো টেকনো স্পার্ক ৫০ প্রো

বিকেএসপিতে ৩ দিনব্যাপী কর্মশালার সমাপ্তি

যুদ্ধ শুরুর পর রাশিয়ায় ইউক্রেনের সবচেয়ে বড় ড্রোন হামলা 

কায়েতপাড়া-নগরপাড়া ব্রিজে মন্ত্রী-এমপিদের পরিদর্শন, দ্রুত কাজ শেষের নির্দেশ

বগুড়ায় শিল্পায়ন নিয়ে দেশবন্ধু গ্রুপের মতবিনিময় সভা

কাভার্ডভ্যান কেটে মিলল ১ লাখ ৬০ হাজার পিস ইয়াবা

শিবির নেতা জিসানের পক্ষে দাঁড়ানো দুই এপিপির নিয়োগ বাতিল

যাত্রাবাড়ীতে অবৈধ দখল উচ্ছেদে ডিএসসিসির ভ্রাম্যমাণ আদালত

গম উৎপাদন বাড়াতে তামাক চাষের জমি ব্যবহারের উদ্যোগ : কৃষিমন্ত্রী

মাদক ব্যবসায়ীর বাড়িতে ভাঙচুর

১০

জাপানে ৫ লাখ কর্মী পাঠানোর লক্ষ্য বিকেটিটিসির

১১

পরীমণিকাণ্ডে এডিসি সাকলায়েনকে বাধ্যতামূলক অবসর

১২

পররাষ্ট্রমন্ত্রীর কাছে পরিচয়পত্র পেশ বাংলাদেশের আইওএম প্রধানের

১৩

ব্রাজিল ও হাইতির ম্যাচ কখন, মোবাইলে দেখার উপায়

১৪

২০৪০ সালের মধ্যে পর্যটন খাতে ২ কোটি কর্মসংস্থান সৃষ্টি করা হবে : পর্যটনমন্ত্রী

১৫

পে-স্কেল বাস্তবায়ন নিয়ে বৈঠক শেষ, এলো নতুন সিদ্ধান্ত

১৬

বকুলের হাতে জিম্মি শৈলকুপা হাসপাতালের অ্যাম্বুলেন্স সেবা

১৭

রোহিঙ্গা শরণার্থীদের জন্য প্রায় দেড় কোটি ইউরো সহায়তার ঘোষণা ইইউ’র

১৮

ভুল চিকিৎসায় শিশুর মৃত্যু : হাসপাতালের বিরুদ্ধে মামলা

১৯

প্রগতি ইন্স্যুরেন্সের ২৭% নগদ লভ্যাংশ এবং ৩% বোনাস শেয়ার ঘোষণা

২০
X