কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৩ ডিসেম্বর ২০২৩, ০৬:৪৫ পিএম
অনলাইন সংস্করণ

‘বাংলাদেশ সাসটেইনেবিলিটি এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০২৩’ পেল ৬ করপোরেট ও ৩ ব্যক্তি

ছয় করপোরেট ও তিন ব্যক্তি পেল ‘বাংলাদেশ সাসটেইনেবিলিটি এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০২৩’। ছবি : কালবেলা
ছয় করপোরেট ও তিন ব্যক্তি পেল ‘বাংলাদেশ সাসটেইনেবিলিটি এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০২৩’। ছবি : কালবেলা

রাজধানীর লা মেরিডিয়ান হোটেলে ২ ডিসেম্বর একটি জমকালো অনুষ্ঠানে ‘বাংলাদেশ সাসটেইনেবিলিটি এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০২৩’ বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। সিএসআর উইন্ডোর সহযোগিতায় এই অ্যাওয়ার্ডের আয়োজন করে ডেইলি স্টার। বাংলাদেশে কার্যক্রম পরিচালনা করছে এমন করপোরেট সংস্থাগুলোর সাসটেইনেবিলিটি এবং করপোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) সংশ্লিষ্ট অবদানের স্বীকৃতিস্বরূপ তৃতীয়বারের মতো এ পুরস্কার প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দ মঞ্জুর এলাহী এন্টারপ্রাইজের চেয়ারম্যান সৈয়দ মঞ্জুর এলাহী এবং বিশেষ অতিথি ছিলেন ডেইলি স্টারের সম্পাদক ও প্রকাশক মাহফুজ আনাম। অনুষ্ঠানে বিএটি বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক শেহজাদ মুনিম বাংলাদেশে সাসটেইনিবিলিটি যাত্রার ভবিষ্যৎ নিয়ে মূলবক্তব্য প্রদান করেন। টেকসই উদ্যোগ গ্রহণ করার জন্য এ বছর মোট ৭টি ক্যাটাগরিতে পুরস্কার দেওয়া হয়। ক্যাটাগরিগুলো হলো– এডুকেশন (সাসটেইনেবিলিটি এক্সিলেন্স ইনিশিয়েটিভ ইন এডুকেশন), কমিউনিটি এনগেজমেন্ট, এনভায়রনমেন্ট (পরিবেশ), হেলথকেয়ার (স্বাস্থ্যসেবা), ফাইন্যান্সিয়াল ইনক্লুশন (আর্থিক অন্তর্ভুক্তি), ডিজাস্টার রেসপন্স (দুর্যোগ মোকাবিলা) এবং ইয়াং হিউম্যানিটারিয়ান অব দ্য ইয়ার।

এ বছর বাংলাদেশ সাসটেইনেবিলিটি এক্সিলেন্স অ্যাওয়ার্ড অর্জন করেছে ৬টি করপোরেট প্রতিষ্ঠান এবং ৩ ব্যক্তি। পুরস্কারপ্রাপ্তরা প্রধান ও বিশেষ অতিথিদের কাছ থেকে ক্রেস্ট গ্রহণ করেন। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ব্যবসায়ী, খাত বিশেষজ্ঞ এবং সুশীল সমাজের প্রতিনিধিসহ আরও অন্যান্য অতিথি উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি ডেইলি স্টার এবং সিএসআর উইন্ডোর সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে সরাসরি সম্প্রচার করা হয়।

চিলড্রেনস প্রোগ্রাম উদ্যোগের জন্য ‘সাসটেইনেবিলিটি এক্সিলেন্স ইনিশিয়েটিভ ইন এডুকেশন’ ক্যাটাগরিতে পুরস্কার জিতেছে বাটা সু কোম্পানি (বাংলাদেশ) এবং ছাতক এলাকায় বসবাসরত সম্প্রদায়ের উন্নয়নে গৃহীত উদ্যোগের জন্য লাফার্জহোলসিম বাংলাদেশ লিমিটেডকে কমিউনিটি এনগেজমেন্ট বিভাগে বিজয়ী ঘোষণা করা হয়। এ ছাড়া এনভায়রনমেন্ট (পরিবেশ) বিভাগে বিজয়ী হয়েছে ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড (প্লাস্টিক সার্কুলারিটি উদ্যোগ) এবং আশুলিয়ায় নারী ও শিশুদের জন্য হাসপাতাল প্রকল্পের জন্য হেলথকেয়ার (স্বাস্থ্যসেবা) বিভাগে পুরস্কার পেয়েছে শান্তা হোল্ডিংস লিমিটেড।

গ্রামীণফোন এর জিপি অ্যাকসেলেরেটর ও জিপি একাডেমি উদ্যোগের জন্য আর্থিক অন্তর্ভুক্তি বিভাগে এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশন লিমিটেড এর আগাম সতর্কবার্তা সংশ্লিষ্ট উদ্যোগের জন্য দুর্যোগ মোকাবিলা (ডিজাস্টার রেসপন্স) বিভাগে সাসটেইনেবিলিটি এক্সিলেন্স অ্যাওয়ার্ড অর্জন করেছে। আরিফুর রহমান শিহাব, লামিয়া তানজিম তানহা এবং আরিয়ান আরিফকে তাদের ভালো কাজের হোটেল, ট্রান্সঅ্যান্ড এবং মজার ইশকুল প্রকল্পের জন্য ‘ইয়াং হিউম্যানিটারিয়ান অফ দ্য ইয়ার’ হিসেবে বিজয়ী ঘোষণা করা হয়।

সমাদৃত বিচারকদের সমন্বয়ে গঠিত জুরি বোর্ড নির্দিষ্ট মানদণ্ড এবং প্রজেক্ট পারফরম্যান্স (প্রকল্প বাস্তবায়নে সফলতা) বিবেচনায় নিয়ে চূড়ান্ত বিজয়ীদের নির্বাচিত করেন।

করপোরেটদের আরও টেকসই কর্মপরিকল্পনা করতে অনুপ্রাণিত করে এই অ্যাওয়ার্ড প্রোগ্রাম। এই প্ল্যাটফর্ম স্বল্পমেয়াদি সুফলের পরিবর্তে টেকসই পরিবর্তন ত্বরান্বিত করবে এমন করপোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) কার্যক্রমের ওপর গুরুত্বারোপ করে। উদ্ভাবনী ও ফলাফলভিত্তিক সাসটেইনেবিলিটি এবং সিএসআর উদ্যোগ গ্রহণ করছে এমন ব্যবসা প্রতিষ্ঠান এবং ব্যক্তিদের স্বীকৃতি প্রদান করে থাকে এই অ্যাওয়ার্ড প্রোগ্রাম।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপে সৌদি আরবের পতাকা মাটিতে না রাখার কারণ কী

এক লাখ টন তেল নিয়ে চট্টগ্রাম বন্দরের পথে এমটি নিনেমিয়া

৬৮ বছরেও কেউ স্পর্শ করতে পারেনি বিশ্বকাপের যে রেকর্ড

প্রশ্নফাঁস ঠেকাতে টেলিগ্রাম নিষিদ্ধ করল ভারত

বেনজীরকে ফেরাতে চিঠি দিয়েছে দুদক

প্রধানমন্ত্রীর সফর ঘিরে উৎসবমুখর মৌলভীবাজার

ফেসবুকে বড় ধরনের পরিবর্তনের ঘোষণা মেটার

জুলাই সনদ নিয়ে সংসদে সমাধান না হলে রাজপথে হবে: ডা. শফিকুর

বিএনপি নেতার ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল

সীমান্তে মায়ের আকুতি, ‘আমার সন্তানকে বাঁচান’

১০

ঝুপড়ি ঘরে এসি-সিসি ক্যামেরা / বেদে পল্লীর সেই মাদকের আস্তানা গুঁড়িয়ে দিল প্রশাসন

১১

যুক্তরাষ্ট্র ও কানাডায় ফুটবলকে কেন ‘সকার’ বলা হয়?

১২

স্থানীয় সরকার নির্বাচন কবে থেকে শুরু, সংসদে পরিকল্পনা জানালেন মির্জা ফখরুল

১৩

রুশ সেনাদের প্রশিক্ষণ দিয়েছে ভিনদেশিরা, অভিযোগ প্রত্যাখ্যান চীনের

১৪

রাতে ১৭২ ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত, মস্কো অঞ্চলে বড় হামলা

১৫

রেল যোগাযোগের আওতায় আসছে আরও ১০ জেলা

১৬

ডাচ্-বাংলা ব্যাংকে ২০২৫ সালের জন্য ৩০% ডিভিডেন্ড অনুমোদন

১৭

পরিচ্ছন্নতাকর্মীদের স্বাস্থ্যসেবা কার্ড দিল ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন

১৮

ইসরায়েলকে বলেছি হিজবুল্লাহর দায়িত্ব সিরিয়ার ওপর ছেড়ে দিতে : ট্রাম্প

১৯

ভূমিকম্পে কেঁপে উঠল জাপান

২০
X