কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৫ ডিসেম্বর ২০২৩, ০৯:০৯ পিএম
আপডেট : ১৫ ডিসেম্বর ২০২৩, ১০:২১ পিএম
অনলাইন সংস্করণ

রূপায়ণ সিটি উত্তরা ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুলের দ্বিতীয় শাখার চুক্তি স্বাক্ষর

রূপায়ণ সিটি উত্তরা ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুলের দ্বিতীয় শাখার চুক্তি স্বাক্ষর। ছবি : সংগৃহীত
রূপায়ণ সিটি উত্তরা ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুলের দ্বিতীয় শাখার চুক্তি স্বাক্ষর। ছবি : সংগৃহীত

দেশের প্রথম প্রিমিয়াম মেগা গেটেড সিটি রূপায়ণ সিটি উত্তরায় দ্বিতীয় ক্যাম্পাস করবে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুল। শুক্রবার বিকেলে রূপায়ণ সিটি উত্তরায় এ সংক্রান্ত এক চুক্তি স্বাক্ষরিত হয়।

অনুষ্ঠানে রূপায়ণ গ্রুপের চেয়ারম্যান লিয়াকত আলী খাঁন মুকুল, কো-চেয়ারম্যান মাহির আলী খাঁন রাতুল, পরিচালক রোকেয়া বেগম নামিসা, রূপায়ণ সিটির সিইও এম মাহবুবুর রহমান ড্যাফোডিল ফ্যামিলির চেয়ারম্যান ড. সবুর খান, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুলের প্রিন্সিপাল ড. মো. মাহমুদুল হাসানসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ সময় রূপায়ণ গ্রুপের কো-চেয়ারম্যান মাহির আলী খাঁন রাতুল বলেন, রূপায়ণ সিটি উত্তরা একটি আন্তর্জাতিক মানের শহর। এই শহরের জন্য আমরা সবচেয়ে ভালো মানের শিক্ষাপ্রতিষ্ঠান চাই। ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুল তার শিক্ষার মান এবং সুনামের জন্য সুপরিচিত। তাই আমরা তাদের সাথে দ্বিতীয় ক্যাম্পাসের জন্য চুক্তিবদ্ধ হয়েছি। আশা করি, তারা আমাদের শহরের জন্য একটি মানসম্পন্ন শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তুলতে পারবে।

রূপায়ণ সিটির সিইও এম মাহবুবুর রহমান বলেন, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুল বাংলাদেশের শিক্ষাঙ্গনে একটি উজ্জ্বল দৃষ্টান্ত। আমরা অত্যন্ত খুশি যে, তারা আমাদের অনবদ্য এই সিটিতে তাদের দুটি ক্যাম্পাস পরিচালনা করবে। আমি বিশ্বাস করি, এটি বৃহত্তর উত্তরাবাসীর জন্য একটি অসাধারণ সুযোগ। তাদের ভবিষ্যৎ প্রজন্ম দেশের অন্যতম শিক্ষাপ্রতিষ্ঠান ও ঢাকার সুন্দরতম এবং নিরাপদ পরিবেশে বেড়ে উঠবে।

ড্যাফোডিল ফ্যামিলির চেয়ারম্যান ড. সবুর খান বলেন, রূপায়ণ সিটি উত্তরা একটি আধুনিক এবং পরিবেশবান্ধব শহর। আমরা এই শহরের জন্য একটি আন্তর্জাতিক মানের শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তুলতে চাই। রূপায়ণ গ্রুপের সাথে আমাদের এই চুক্তির মাধ্যমে আমরা সেই লক্ষ্যে আরও একধাপ এগিয়ে গেলাম।

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুল, এই প্রিমিয়াম মেগা গেটেড সিটির প্রথম স্কুল এ সফলতার সাথে কার্যক্রম পরিচালনা করে আসছে বিগত ১ বছরের বেশি সময় ধরে, এরই ধারাবাহিকতায় শুক্রবার দুপুরে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুল রূপায়ণ সিটি উত্তরাতে অবস্থিত দ্বিতীয় স্কুলের জন্য চুক্তিবদ্ধ হলো।

গেল এক বছরের বেশি সময় ধরে রূপায়ণ সিটি উত্তরায় সফলতার সাথে প্রথম স্কুল পরিচালনা করে আসছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুল। এরই ধারাবাহিকতায় রূপায়ণ সিটি উত্তরায় দ্বিতীয় স্কুলের জন্য চুক্তিবদ্ধ হলো প্রতিষ্ঠানটি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাঁঠাল থেকে সিঙ্গারা-সমুচা-কাবাব, পুষ্টিগুণও অনেক বেশি : কৃষিমন্ত্রী

গুম-নির্যাতনের বর্ণনা দিয়ে শেখ হাসিনার বিচার চাইলেন হেফাজতকর্মী

প্রধানমন্ত্রী উন্নয়নে বিশ্বাসী : সেতু প্রতিমন্ত্রী

‘গুপ্তধন’ ভেবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের মর্টারশেল বাসায় নিয়েছিলেন শ্রমিকরা

আধুনিক স্বাদে দেশি টুইস্ট, কেএফসি নিয়ে এলো ‘কারি ক্রাঞ্চ’

যে ৩ কারণে ভেস্তে যেতে পারে যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা

আইসক্রিমপ্রেমীদের জন্য ‘সেভয়’র নতুন চমক 

ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই খুন

টেবিলে চিরকুট, কক্ষে ঝুলছিল শিক্ষকের দেহ

অবশেষে স্বপ্ন পূরণ হচ্ছে ভোজিনহার, মাঠ থেকে সরাসরি দেখবেন মা

১০

মুখে মাস্ক ও হেলমেট পরে মহাসড়কে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল

১১

হাওরে বিলুপ্তির পথে দেশি প্রজাতির মাছ

১২

নেত্রকোনার বজ্রপাতে ২ জনের মৃত্যু

১৩

জামায়াত আমিরের সঙ্গে পাকিস্তান হাইকমিশনারের বৈঠক

১৪

অভিনেতা জাহের আলভী কারাগারে 

১৫

‘বিএনপি সরকারের অন্যতম প্রতিশ্রুতি ছিল ফ্যামিলি কার্ড বিতরণ’

১৬

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টা, আটক ৩

১৭

ইউএনওর আইডি জটিলতায় জন্মনিবন্ধন সেবা বন্ধ, চরম ভোগান্তি

১৮

ফুটবলে বাংলাদেশের পাশে থাকবে আর্জেন্টিনা

১৯

শ্যালা নদীতে কুমিরের হামলায় নারী জেলে নিহত

২০
X