কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১২ অক্টোবর ২০২৫, ০৪:১১ পিএম
অনলাইন সংস্করণ

সমাধান ও সফটওয়্যার শপের মধ্যে নতুন চুক্তি

সমাধান ও সফটওয়্যার শপের মধ্যে নতুন চুক্তি। ছবি : কালবেলা
সমাধান ও সফটওয়্যার শপের মধ্যে নতুন চুক্তি। ছবি : কালবেলা

অনলাইনে পেমেন্ট সেবা চালুর লক্ষ্যে সমাধান সার্ভিসেস লিমিটেড এবং সফটওয়্যার শপ লিমিটেডের (এসএসএল) মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এর ফলে সমাধানের গ্রাহকরা এসএসএলকমার্জের পেমেন্ট গেটওয়ের মাধ্যমে নিরাপদ ও সহজ উপায়ে বিভিন্ন পণ্য ও সেবার মূল্য অনলাইনে পরিশোধ করতে পারবেন।

রোববার (১২ অক্টোবর) এ চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তিটি সমাধান সার্ভিসেস লিমিটেডের ডিজিটাল সেবা আরও উন্নত করা এবং সারাদেশের সব গ্রাহকের জন্য সেবা আরও সহজে পৌঁছে দেওয়ার একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ।

চুক্তিতে স্বাক্ষর করেন সমাধান সার্ভিসেস লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. আহমেদ আরমান সিদ্দিকী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গ্রামীণ গ্রুপের গ্রুপ চেয়ারম্যান ও সমাধান সার্ভিসেস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. আশরাফুল হাসান, প্রধান পরিচালন কর্মকর্তা মোহাম্মদ আনোয়ার হোসেন, প্রধান তথ্য-প্রযুক্তি কর্মকর্তা রেজাউল কবির এবং প্রধান অর্থ কর্মকর্তা সাইফ আহমেদ চৌধুরী।

এছাড়া সফটওয়্যার শপ লিমিটেডের পক্ষ থেকে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গ্রুপ উপদেষ্টা আহমেদ কামাল খান চৌধুরী, জেনারেল ম্যানেজার মো. মাহমুদ হাসান ভূঁইয়া, ম্যানেজার মোহাইমেন আল রশিদ, ডেপুটি ম্যানেজার তাহিয়া সালসাবিল আমিন এবং অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার রিয়াসাত উদ্দিন আহমেদ।

গ্রামীণ গ্রুপের গ্রুপ চেয়ারম্যান ও সমাধান সার্ভিসেস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. আশরাফুল হাসান বলেন, আমাদের মূল লক্ষ্যই হলো ডিজিটাল রূপান্তরকে এগিয়ে নেওয়া। এসএসএলকমার্জের নির্ভরযোগ্য পেমেন্ট গেটওয়ে যুক্ত করার মাধ্যমে আমরা আমাদের গ্রাহকদের জন্য লেনদেন প্রক্রিয়া আরও সহজ করছি এবং একই সঙ্গে এমন একটি পূর্ণাঙ্গ ডিজিটাল সেবা ইকোসিস্টেম গড়ে তুলতে অগ্রসর হচ্ছি, যা আমাদের গ্রাহক ও অংশীদার উভয়কেই আরও শক্তিশালী করে তুলবে।

অনুষ্ঠানে সমাধান সার্ভিসেস লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. আহমেদ আরমান সিদ্দিকী বলেন, এই অংশীদারত্বের মাধ্যমে আমরা আমাদের গ্রাহকদের আরও সহজ, নিরাপদ ও নিরবচ্ছিন্ন পেমেন্ট সেবা দিতে সক্ষম হব। এটি আমাদের গ্রাহক সন্তুষ্টির প্রতি আমাদের অঙ্গীকারকে আরও শক্তিশালী করবে বলে বিশ্বাস করি।

এসএসএলকমার্জের গ্রুপ উপদেষ্টা আহমেদ কামাল খান চৌধুরী বলেন, সমাধান সার্ভিসেস লিমিটেডের সঙ্গে কাজ করতে পেরে আমরা আনন্দিত। আমাদের নিরাপদ ও নির্ভরযোগ্য পেমেন্ট অবকাঠামো গ্রাহকদের জন্য সহজ, ঝামেলাহীন এবং নির্বিঘ্ন লেনদেন নিশ্চিত করবে, যা ডিজিটাল পেমেন্টে আরও বেশি আস্থা তৈরি করবে বলে আশা করি।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহীতে ট্রেন চলাচল বন্ধ

দুপুরের মধ্যে যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

বিশ্বকাপ চ্যাম্পিয়ন স্পেন, ৪৯ হাজার ম্যাচের ডেটা বিশ্লেষণ করে আগেই জানিয়েছিলেন অনুপ

অপারেশন সিঁদুরে পাকিস্তান ব্যর্থ হয়েছিল, দাবি ইমরান খানের বোনের

১৯৮৩ সালের পর সর্বনিম্ন পর্যায়ে নেমেছে যুক্তরাষ্ট্রের তেল মজুত

মঙ্গলবার রাজধানীর বিভিন্ন এলাকায় ৮ ঘণ্টা গ্যাস থাকবে না

ইরাকের প্রধানমন্ত্রীর তেহরান সফরকে স্বাগত জানাল ইরান  

প্রেমিকের বাড়ি স্ত্রীর দাবিতে ২ নারীর অনশন

ঢাকা ব্যাংকে নিয়োগ, আবেদন ৩১ জুলাই পর্যন্ত

২১ জুলাই / আজকের নামাজের সময়সূচি

১০

মঙ্গলবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১১

ইরানের বিরুদ্ধে নৌ অবরোধ আরও কঠোর করল যুক্তরাষ্ট্র

১২

গাজীপুরে ৫৪ হারানো মোবাইল ফোন উদ্ধার

১৩

আবেগঘন পোস্টে ভক্তদের যে বার্তা দিলেন মেসি

১৪

সড়কে হাঁটু পানি, কচুগাছ লাগিয়ে প্রতিবাদ স্থানীয়দের

১৫

অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি, নগদ টাকা-স্বর্ণালংকার লুট

১৬

হাসপাতালের পার্কিং না থাকলে কঠোর ব্যবস্থা: সিডিএ চেয়ারম্যান

১৭

দাবির প্রেক্ষিতে নয়, দায়িত্ববোধ থেকেই উন্নয়ন করছি: সিসিক প্রশাসক

১৮

বাড়ছে করতোয়ার পানি, আতঙ্কে আশ্রয়ণের শতাধিক পরিবার

১৯

একাধিকবার প্রবেশের সুযোগ দিয়ে ১ বছরের ওমরাহ ভিসা চালু করল সৌদি আরব

২০
X