কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ৩০ ডিসেম্বর ২০২৩, ১০:২৪ পিএম
আপডেট : ৩০ ডিসেম্বর ২০২৩, ১০:২৫ পিএম
অনলাইন সংস্করণ

রূপায়ণ সিটি উত্তরার বাসিন্দাদের মিলন মেলা

শনিবার দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হয় রূপায়ণ সিটি উত্তরার বাসিন্দাদের মিলন মেলা।  ছবি : সৌজন্য
শনিবার দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হয় রূপায়ণ সিটি উত্তরার বাসিন্দাদের মিলন মেলা। ছবি : সৌজন্য

দেশের প্রথম প্রিমিয়াম মেগা গেটেড কমিউনিটি রূপায়ণ সিটি উত্তরার বাসিন্দাদের মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩০ ডিসেম্বর) দ্বিতীয়বারের মতো আয়োজন করা হয় বর্ণাঢ্য এ মিলন মেলার।

উৎসবমুখর পরিবেশে দিনব্যাপী আয়োজনে ছিল কুঠিরশিল্প মেলা, পিঠা উৎসব, সববয়সী মানুষকে নিয়ে নানারকম খেলা, আতশবাজি, সাংস্কৃতিক অনুষ্ঠান, লটারিসহ বিভিন্ন আনন্দঘন মুহূর্ত।

অনুষ্ঠানে রূপায়ণ সিটির পক্ষ থেকে শুভেচ্ছা জানাতে উপস্থিত ছিলেন রূপায়ণ গ্রুপের উপদেষ্টা ক্যাপ্টেন (অব.) পি. জে উল্লাহ, রূপায়ণ সিটির সিইও এম মাহবুবুর রহমান, রূপায়ণ সিটির সিবিও গৌতম তরফদার ও অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।

রূপায়ণ সিটি উত্তরার বাসিন্দাদের পক্ষে সার্বিক আয়োজনে ছিলেন মো. নাছিম জামান, মো. মিজানুর রহমান নিজাম, মো. এ কে এম আল আমিন, মো. আনোয়ার হোসেন ও মো. এরশাদুল আলম ভূঁইয়া।

অনুষ্ঠানটির সার্বিক সহায়তায় ছিল রূপায়ণ সিটির ফ্যাসিলিটি ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট।

রূপায়ণ গ্রুপের উপদেষ্টা ক্যাপ্টেন (অব.) পি. জে উল্লাহ বলেন, রূপায়ণ সিটি শুধু একটি বসবাসের স্থান নয়, এটি একটি পরিবার। এই মিলন মেলায় আমাদের বাসিন্দারা একসঙ্গে আনন্দ উদযাপন করে আমাদের পরিবারের বন্ধন আরও দৃঢ় করে তুলেছেন।

রূপায়ণ সিটির সিইও এম মাহবুবুর রহমান বলেন, আমাদের বাসিন্দাদের জন্য সুখী ও সমৃদ্ধ জীবন নিশ্চিত করা আমাদের লক্ষ্য। এই মিলন মেলা আমাদের বাসিন্দাদের একসঙ্গে আনন্দ উদযাপনের সুযোগ করে দিয়েছে। আমরা আশা করি এই মেলা আমাদের বাসিন্দাদের মধ্যে পারস্পরিক বোঝাপড়া ও সহযোগিতা বৃদ্ধিতে সহায়তা করবে।

অনুষ্ঠানে রূপায়ণ সিটি উত্তরার বাসিন্দারা তাদের পরিবার ও বন্ধুদের সঙ্গে একসাথে আনন্দ উদযাপন করেন। তারা কুটির শিল্প মেলা থেকে বিভিন্ন পণ্য ক্রয় করেন, পিঠা উৎসবে এবং বিভিন্ন খেলায় অংশগ্রহণ করেন।

এ ছাড়া আতশবাজি ও সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ এবং লটারিতে পুরস্কার জিতে নেন তারা। রূপায়ণ সিটি উত্তরার এই মিলন মেলা চিরস্মরণীয় হয়ে থাকবে বলে উল্লেখ করেন বাসিন্দারা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছুটির দিনে রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

আজকের নামাজের সময়সূচি

জিয়াউর রহমানের খনন করা সেই স্বনির্ভর খাল পুন:খননে ‘অনিয়ম’

দেশের ১৩ অঞ্চলে দুপুরের মধ্যে ঝড়ের আশঙ্কা

বিশ্বকাপে দুর্দান্ত জয় পেল কানাডা

হরমুজ প্রণালি / এক রাতেই এক কোটি ২৫ লাখ ব্যারেল তেল পার

লেবাননে হামলা বন্ধ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা নয় : ইরান

লেবাননে পূর্ণ যুদ্ধবিরতি চান ডোনাল্ড ট্রাম্প

আমিরাতে জরিমানা ছাড়াই বৈধ হওয়ার সুযোগ

জাল সনদধারী শিক্ষকের জন্য ফাঁসছেন অধ্যক্ষ ও সভাপতি

১০

বিশেষ ভেস্ট পরে অনুশীলন করছেন মেসিরা, নেপথ্যে যে কারণ

১১

মেসির কান্নার পর তার বাবার স্বাস্থ্যের খবর জানাল পরিবার

১২

ফিফার পাওয়ার র‍্যাংকিং / বিশ্বকাপে মেসিকেও ছাড়িয়ে শীর্ষে ওঠা কে এই রামিন রেজায়িয়ান

১৩

এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১%

১৪

মাঠে নেমেই রেকর্ড গড়লেন এডিন জেকো

১৫

আবারও দেশে ভূমিকম্প

১৬

নতুন রাস্তা হলো, তবুও দুর্ভোগ গেল না

১৭

বরিশালে অটোরিকশা ও মোটরসাইকেল সংঘর্ষে সৌদি প্রবাসী নিহত

১৮

ইরানের সব বন্দরে নৌ-অবরোধ তুলে নিলো যুক্তরাষ্ট্র

১৯

সংবাদপত্রের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি আরইউজের

২০
X