হরিপুর (ঠাকুরগাঁও) প্রতিনিধি
প্রকাশ : ০৬ ডিসেম্বর ২০২৫, ০১:৩০ পিএম
আপডেট : ০৬ ডিসেম্বর ২০২৫, ০১:৪৯ পিএম
অনলাইন সংস্করণ

সীমান্তে এবারও হলো না দুই বাংলার মিলনমেলা

ঠাকুরগাঁওয়ের হরিপুর সীমান্ত। ছবি : কালবেলা
ঠাকুরগাঁওয়ের হরিপুর সীমান্ত। ছবি : কালবেলা

ঠাকুরগাঁওয়ের হরিপুরে পাথর কালীপূজায় এবারও হলো না দুই বাংলার সীমান্ত মিলন মেলা। বর্ষ পঞ্জিকা অনুযায়ী, শুক্রবার (৫ ডিসেম্বর) হিন্দু সম্প্রদায় প্রতি বছর ডিসেম্বর মাসের এই দিনে উপজেলার ভাতুরিয়া ইউনিয়নের গোবিন্দপুর কুলিক নদীর পারে শ্রী শ্রী জামর কালি জিউ মন্দিরে পূজা অনুষ্ঠিত হয়।

জানা গেছে, পাথর কালীপূজাকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে কুলিক নদীর ওপারে ভারতের তাঁর কাটার এপারে কোচল, চাপসার ও গোবিন্দপুর এবং ভারতের নারগাঁও ও মাকরহাট সীমান্তের তার কাটার দুই কিলোমিটার এলাকাজুড়ে দুই বাংলার স্বজনদের উপস্থিতিতে মিলন মেলায় পরিণত হতো। এ সময় তারা কিছু সময়ের জন্য স্বজনদের সঙ্গে কথা বলার সুযোগ পেতেন। এছাড়া মিষ্টি ও অন্যান্য সামগ্রী আদান-প্রদান করতেন। কিন্তু গত ২০১৯ সালে বাংলাদেশে করোনা মহামারির পর থেকে দুই বাংলার মিলন মেলার অনুমতি দেয়নি দুই বাংলার প্রশাসন।

সরেজমিনে গিয়ে দেখা যায়, পূজায় কোনো মিলন মেলা হয়নি। অনেকেই এসেছেন পূজা দেখতে। কিন্তু সীমান্তে মিলন মেল না হওয়ায় মন খারাপ করে চলে যেতে হয়েছে অনেককেই।

পাথর কালী পূজার সভাপতি বীর মুক্তিযোদ্ধা নগেন কুমার পাল বলেন, প্রতি বছরের মতো এবারও আমরা সেখানে উৎসবমুখর পরিবেশে পূজা উদযাপন করেছি। কিন্তু প্রশাসনের অনুমতি না থাকায় এবারও কালীপূজায় সীমান্তে কোনো মিলন মেলা হয়নি। এই পূজা পাকিস্তান আমল থেকেই হয়ে আসছে। আমরা প্রশাসনের সহযোগিতায় সুষ্ঠুভাবে পূজা সম্পন্ন করেছি।

এ বিষয়ে হরিপুর থানার ওসি (তদন্ত) বলেন, এখানে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। প্রশাসনের নির্দেশনা মেনে আমরা এখানে দ্বায়িত্ব পালন করছি। আমাদের পর্যাপ্ত ফোর্স মোতায়েন করা হয়েছে। কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা এড়াতে।

এদিকে, গত বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) ঠাকুরগাঁও জেলা প্রশাসক ইশরাত ফারজানা এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলাধীন ভাতুরিয়া ইউনিয়নের গোবিন্দপুর এলাকায় শ্রী শ্রী জামরকালী জিউ মন্দিরে প্রতিবছরের ন্যায় এবারও পাথর কালীপূজা অনুষ্ঠিত হবে। তবে উক্ত স্থানে কোনো মেলা বা গণজমায়েত বা মিলন মেলার আয়োজন করা যাবে না।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাঁচতে চায় আবু বক্কর, সাহায্যের আবেদন

পারমাণবিক অস্ত্র থাকলে ইরানের সঙ্গে দুই ঘণ্টাও টিকতে পারত না ইসরাইল : ট্রাম্প

বিশ্বকাপে আর্জেন্টাইন সমর্থকদের মাঠে ঢুকতে না দেওয়ার অনুরোধ

যুক্তরাষ্ট্র-ইরান শান্তিচুক্তির কারণে ক্ষুব্ধ ইসরায়েলি ডানপন্থিরা

জয়পুরহাটে হাট-বাজারে মাছ ধরার চাঁই বিক্রির ধুম

যুক্তরাষ্ট্রের বিমান বিধ্বস্তে ১২ আরোহীর মৃত্যু

পার্থকে সভাপতি করে আইন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তির খবরে কমেছে তেলের দাম

শীর্ষে ওঠার লড়াইয়ে তিউনিশিয়ার বিপক্ষে এগিয়ে সুইডেন

পুষ্টিগুণে ভরপুর দেশি ফল ডেউয়া

১০

শেষ মুহূর্তে গোল, জয় দিয়েই আফ্রিকান চ্যাম্পিয়নদের বিশ্বকাপ মিশন শুরু

১১

যে দলগুলোর সঙ্গে সবচেয়ে বেশি গোল খেয়েছে আর্জেন্টিনা

১২

আরব সাগরে আটকে পড়া ১৪ ভারতীয় নাবিককে উদ্ধার করল যুক্তরাষ্ট্র

১৩

নতুন ইউনিয়ন পেল শিবগঞ্জ উপজেলা

১৪

এইচএসসি ২০২৬ / নকলমুক্ত পরীক্ষা নিশ্চিতে কেন্দ্রে চলবে কড়া নজরদারি

১৫

অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে প্রাণ গেল শিক্ষিকার

১৬

নতুন ইরান চুক্তি জেসিপিওএর চেয়ে বেশি ভালো হবে না : ওবামা

১৭

স্ত্রীকে গলা টিপে হত্যাচেষ্টা, পাষণ্ড স্বামী গ্রেপ্তার

১৮

সিলেটে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, শনাক্ত ২৭

১৯

বেনজীরকে দেশে পাঠানোর বিষয়ে বাংলাদেশকে চিঠি দিল আমিরাত

২০
X