কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০২ জানুয়ারি ২০২৪, ০৮:৫৯ পিএম
অনলাইন সংস্করণ

হানসা ম্যানেজমেন্ট দিবে রূপায়ণ লেক ক্যাসেলে সেবা

রূপায়ণ লেক ক্যাসেলের গ্রাহকদের উন্নতমানের সেবা দিতে ইউনিক গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান হানসা ম্যানেজমেন্ট লিমিটেডের সঙ্গে চুক্তি স্বাক্ষরিত হয়েছে। ছবি : কালবেলা
রূপায়ণ লেক ক্যাসেলের গ্রাহকদের উন্নতমানের সেবা দিতে ইউনিক গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান হানসা ম্যানেজমেন্ট লিমিটেডের সঙ্গে চুক্তি স্বাক্ষরিত হয়েছে। ছবি : কালবেলা

রূপায়ণ হাউজিং এস্টেট লিমিটেডের বসুন্ধরা আবাসিক এলাকায় নির্মিত সর্বাধুনিক প্রকল্প রূপায়ণ লেক ক্যাসেলের গ্রাহকদের উন্নতমানের সেবা দিচ্ছে ইউনিক গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান হানসা ম্যানেজমেন্ট লিমিটেড। এ লক্ষ্যে রূপায়ণ হাউজিং এস্টেট লিমিটেড ও হানসা ম্যানেজমেন্ট লিমিটেডের সঙ্গে এক চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

সোমবার (১ জানুয়ারি) বিকেলে রূপায়ণ লেক ক্যাসেল প্রকল্পে প্রতিষ্ঠান দুটির মধ্যে এ সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তির আলোকে রূপায়ণ লেক ক্যাসেলের গ্রাহকদের কোয়ালিটি ফ্যাসিলিটি ম্যানেজমেন্ট সার্ভিস দেবে প্রতিষ্ঠানটি।

রূপায়ণ হাউজিং এস্টেট লিমিটেডের পক্ষে সিইও মো. আলী নূর রহমান ও হানসা ম্যানেজমেন্ট লিমিটেডের পক্ষে চিফ অপারেটিং অফিসার মোহাম্মদ সাহেদুল হক চুক্তিতে স্বাক্ষর করেন।

রূপায়ণ হাউজিং এস্টেট লিমিটেডের সিইও মো. আলী নূর রহমান বলেন, গ্রাহকদের আধুনিক আবাসনের পাশাপাশি উন্নত জীবনমান নিশ্চিতে কাজ করছে রূপায়ণ গ্রুপ। এরই ধারাবাহিকতায় রূপায়ণ লেক ক্যাসেল প্রকল্পের গ্রাহকদের সর্বোচ্চ সেবা নিশ্চিত করতে অভিজ্ঞ প্রতিষ্ঠান হানসা ম্যানেজমেন্টের সঙ্গে আমরা চুক্তিবদ্ধ হলাম। জানুয়ারির শুরু থেকে হানসা ম্যানেজমেন্ট রূপায়ণ লেক ক্যাসেলে সেবা চালু রয়েছে।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে অন্যদের মধ্যে রূপায়ণ হাউজিং এস্টেট লিমিটেডের চিফ বিজনেস অফিসার প্রকৌশলী মো. সাইফুল ইসলাম, ইউনিক গ্রুপের চিফ এক্সিকিউটিভ অফিসার সৈয়দ ছানোয়ারুল হক, ইউনিক গ্রুপের ফাইন্যান্স ও একাউন্টস বিভাগের পরিচালক রিয়াদ হাসান সিএমএ উপস্থিত ছিলেন।

বসুন্ধরা আবাসিক এলাকায় রূপায়ণ হাউজিং এস্টেট লিমিটেডের সর্বাধুনিক নান্দনিক স্থাপত্যশৈলীর প্রকল্প রূপায়ণ লেক ক্যাসেল। ১০৭ কাঠা জমির ওপর শান্ত সুনিবিড় লেকের কোলঘেঁষে গড়ে ওঠা এই প্রকল্প হতে যাচ্ছে ২৮৩টি পরিবারের প্রশান্তিময় আবাসস্থল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ক্যানসারে আক্রান্ত শিশু সাজিদকে বাঁচাতে বাবা-মায়ের আকুতি

১০ বছরের শিশুকে ধর্ষণ মামলায় স্বেচ্ছাসেবক দল নেতার আত্মসমর্পণ

বিশ্বকাপে কবে মাঠে নামবেন নেইমার, জানালেন কোচ

সাংবাদিকদের প্রশ্নে ক্ষিপ্ত, চড়াও হলেন এসিল্যান্ড

বাংলাদেশ ভ্রমণে আসা নেপালি যুবককে হেনস্তা

ব্রাজিলের জয়ে বিশ্বকাপ থেকে হাইতির বিদায়

প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ানোর তীব্র চাপেও অনড় স্টারমার

বিশ্বকাপে ভিনিসিয়াস শো চলছেই

ইস্টার্ন ব্যাংকে নিয়োগ

ভারতের ইতিহাসের অন্যতম বড় আইপিও আনছে জিও, ঘোষণা মুকেশ আম্বানির

১০

ব্যক্তিগত অডিও প্রকাশ ঠেকাতে করা বাইডেনের মামলা খারিজ

১১

জয়ের খোঁজে নেমেই ধাক্কা, ৬৫ সেকেন্ডেই গোল হজম তুরস্কের

১২

৫ বছর পর কুবি ছাত্রদলের আহ্বায়ক কমিটি ঘোষণা

১৩

হজ পালন শেষে ফিরেছেন ৬১ হাজার ৬৯৭ বাংলাদেশি

১৪

৪৫ মিনিটেই ৩ গোল করে জার্মানিকে হটিয়ে ব্রাজিলের বিশ্বরেকর্ড পুনরুদ্ধার

১৫

অস্ট্রেলিয়ায় গেল আরও ৫ কোটি লিটার ডিজেল

১৬

যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত, আহত ৮৯

১৭

ব্রাজিলের বড় জয়ে টিএসসিতে সমর্থকদের উল্লাস

১৮

হাইতিকে উড়িয়ে গ্রুপের শীর্ষে ব্রাজিল

১৯

মাটি-বালুখেকোদের ‘শেল্টার’ দেন জামায়াত এমপির পিএস, অডিও ফাঁস

২০
X