সাভার প্রতিনিধি
প্রকাশ : ০৪ অক্টোবর ২০২৪, ০৯:১৯ পিএম
অনলাইন সংস্করণ
রূপায়ণ ভূঁইয়া এম্পোরিয়ামে

চার দিনের বিনিয়োগ মেলা শুরু

ফিতা কেটে মেলার উদ্বোধন করেন রূপায়ণ হাউজিং এস্টেট লিমিটেডের জেনারেল ম্যানেজার হেড অব সেলস রাফায়াতুল ইসলাম। ছবি : কালবেলা
ফিতা কেটে মেলার উদ্বোধন করেন রূপায়ণ হাউজিং এস্টেট লিমিটেডের জেনারেল ম্যানেজার হেড অব সেলস রাফায়াতুল ইসলাম। ছবি : কালবেলা

‘সঠিক বিনিয়োগে ব্যবসা হবে সফল, আসবে সর্বোচ্চ রিটার্ন’-এ স্লোগান সামনে রেখে সাভারের আশুলিয়ায় অবস্থিত একমাত্র অত্যাধুনিক সেন্ট্রাল এসি মার্কেট রূপায়ণ ভূঁইয়া এম্পোরিয়ামে চার দিনব্যাপী বিনিয়োগ মেলা শুরু হয়েছে। এ মেলা চলবে আগামী সোমবার পর্যন্ত।

শুক্রবার (০৪ অক্টোবর) সকালে আশুলিয়ার জামগড়া এলাকায় ফ্যান্টাসি কিংডমের বিপরীত পাশে রূপায়ণ ভূঁইয়া এম্পোরিয়াম কমার্শিয়াল স্পেসে এ মেলার উদ্বোধন করা হয়।

ফিতা কেটে মেলার উদ্বোধন করেন রূপায়ণ হাউজিং এস্টেট লিমিটেডের জেনারেল ম্যানেজার হেড অব সেলস রাফায়াতুল ইসলাম, হেড অব সেলস মো. সাদ্দাম হোসেন, মানবসম্পদ বিভাগের প্রধান মো. ওবায়দুর রহমান ও হেড অব ব্র্যান্ড অ্যান্ড মার্কেটিং শরিফুল ইসলাম তারেক।

এ সময় সাদ্দাম হোসেন বলেন, ‘দীর্ঘ ২৫ বছরের বেশি সময় ধরে রূপায়ণ হাউজিং এস্টেট লিমিটেড বিশ্বস্ততার সঙ্গে ব্যবসা করে আসছে। সেই সঙ্গে সততার সঙ্গে বিনিয়োগকারীদের কাছে স্পেস/ফ্ল্যাট হস্তান্তর করে আসছে।

সেই ধারাবাহিকতায় রূপায়ণ ভূঁইয়া এম্পোরিয়ামের বিনিয়োগ মেলার উদ্বোধন হয়েছে। এ মেলায় আমরা বিনিয়োগকারীদের জন্য বিশেষ ছাড়ের ব্যবস্থা রেখেছি।’

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রূপায়ণ ভূঁইয়া এম্পোরিয়ামের প্রজেক্ট ইনচার্জ (বিক্রয়) নূর-এ-আলম সিদ্দিক ও সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন ব্র্যান্ড অ্যান্ড মার্কেটিং বিভাগের মো. রেজাউল করিম।

সংশ্লিষ্টরা জানান, এ মেলায় ৭৫-৬৫৪ বর্গফুটের শপ, ৬৫০-৩২১০ বর্গফুটের অফিস ও ৪৩০-৫৪৮০ বর্গফুটের ফুডকোর্ট বিক্রয় চলছে। ৭৩ কাঠা জমির ওপর নির্মিত এ মার্কেটে থাকা বিশেষ সুবিধার মধ্যে রয়েছে সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা, নিজস্ব জেনারেটর ব্যাকআপ সুবিধা, সাউন্ডপ্রুফ গ্লাস, ব্যাংকিং ও বুথ সুবিধা, নিজস্ব কার পার্কিং, অত্যাধুনিক চারটি এস্কেলেটর ও চারটি ক্যাপসুল লিফট এবং অত্যাধুনিক অগ্নিনির্বাপণ ব্যবস্থা।

এ ছাড়া এ মার্কেটের সামনে এবং পেছনে উভয় দিকে রাস্তা রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চট্টগ্রাম ও জামালপুরের তিন প্রতিষ্ঠান পরিদর্শনে ওপিসিডব্লিউ পরিদর্শক দল

নিক্সন চৌধুরীর ঘনিষ্ঠ সহযোগী গ্রেপ্তার

হ্যাটট্রিকের পর মেসিকে জড়িয়ে ধরে যা বলেছিলেন আর্জেন্টাইন কোচ

মৌলভীবাজার ও শ্রীঙ্গলের পথে প্রধানমন্ত্রী

জাল সিল-স্বাক্ষরে ভবনের নকশা তৈরির অভিযোগ ডিপ্লোমা প্রকৌশলীর বিরুদ্ধে

সাদাপাথর লুট মামলার আসামিকে নিয়ে প্রতিমন্ত্রীর সফর

কাঁদলেন মেসি, কারণ ফুটবল নয় : হ্যাটট্রিকের পর জানালেন আবেগঘন সত্য

সংবাদ সম্মেলন করে আ.লীগের ৩ নেতার পদত্যাগ

সিলেটে হাম ও নিউমোনিয়ায় ৩ শিশুর মৃত্যু

জিজ্ঞাসাবাদে দায় অস্বীকার মোজাম্মেল হক বাবু ও ফারজানা রূপার

১০

যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি / লেবানন থেকে ইসরায়েলের সেনা সরানোকে গুরুত্ব দিচ্ছে ইরান

১১

বিশ্বকাপে প্রথম ম্যাচেই একগুচ্ছ নতুন রেকর্ড মেসির

১২

দুমকিতে আর্জেন্টিনা সমর্থকদের বিশাল পতাকা শোভাযাত্রা

১৩

এআইয়ের প্রভাব / চাকরির বাজারে মূল্যহীন ১২ হাজার ডিগ্রি বাতিল করল চীন

১৪

সিলেটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী, শ্রীমঙ্গলের পথে যাত্রা

১৫

হত্যা মামলায় গ্রেপ্তার ছাত্রদল নেতা বহিষ্কার 

১৬

প্রায় ৭৫ বছর পর ইংল্যান্ডের এমন টেস্ট একাদশ

১৭

শারীরিক প্রতিবন্ধিতার কাছে হার মানেননি কামাল

১৮

সিলেটে জাল দলিল চক্রের দুই সদস্যকে কারাদণ্ড

১৯

আলজেরিয়ার গোলরক্ষকের মুখে মাস্ক, নেপথ্যে কী?

২০
X