কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৮ ফেব্রুয়ারি ২০২৪, ০৮:৪৫ পিএম
অনলাইন সংস্করণ

লংকাবাংলার সঙ্গে কাজ করবে শপআপ, সমঝোতা স্মারক সই

সমঝোতা স্মারক সই অনুষ্ঠানে লংকাবাংলা ও শপআপের কর্মকর্তারা। ছবি : লংকাবাংলা
সমঝোতা স্মারক সই অনুষ্ঠানে লংকাবাংলা ও শপআপের কর্মকর্তারা। ছবি : লংকাবাংলা

লংকাবাংলা ফাইন্যান্স পিএলসির সঙ্গে কাজ করবে শপআপ। এ লক্ষ্যে দুই প্রতিষ্ঠানের মধ্যে সমঝোতা স্মারক সই হয়েছে। দেশের খাদ্য বিতরণ ব্যবস্থা শক্তিশালী করতে এ উদ্যোগ নেওয়া হয়।

মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) রাজধানীর মহাখালীর এস কে এস টাওয়ারে শপআপের প্রধান কার্যালয়ে দুই প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা নিজ নিজ পক্ষে চুক্তিতে সই করেন।

দেশের খাদ্য বিতরণ ব্যবস্থা জোরদার করার উদ্যোগ নিয়েছে অন্যতম বড় ‘বি টু বি কমার্স’ কোম্পানি শপআপের অঙ্গপ্রতিষ্ঠান ‘মোকাম’। এই চুক্তির অধীনে দেশজুড়ে থাকা মোকাম ডিস্ট্রিবিউশন সেন্টারে ব্যবসায়ীক অংশীদারদের অর্থায়ন করবে লংকাবাংলা ফাইন্যান্স পিএলসি।

মোকাম মিল ও প্রস্তুতকারকদের সঙ্গে ছোট ছোট মুদি দোকানের সরাসরি সংযোগ স্থাপন করে। এই মুহূর্তে দেশের আনুমানিক ৩.১ কোটি মানুষ মোকাম নেটওয়ার্কের অধীনে থাকা মুদি দোকান থেকে খাদ্য ও নিত্যপ্রয়োজনীয় পণ্য কেনেন।

এ চুক্তির ফলে মোকাম ২০২৬ সালের মধ্যে প্রায় ৮ কোটি মানুষের কাছে ন্যায্যমূল্যে উন্নতমানের পণ্য পৌঁছে দিতে পারবে বলে আশা করা হচ্ছে। শপআপের কো-ফাউন্ডার আতাউর রহিম চৌধুরী এ আশার কথা জানান।

সমঝোতা স্মারক সই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লংকাবাংলা ফাইন্যান্সের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও হেড অফ অপারেশন্স এ কে এম কামরুজ্জামান, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও হেড অফ কর্পোরেট ফাইন্যান্সিয়াল সার্ভিসেস মোহাম্মদ শোআইব, অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট ও হেড অফ সাপ্লাই চেইন ফাইন্যাান্স সোহাগ চক্রবর্তী, শপআপের কো-ফাউন্ডার আতাউর রহিম চৌধুরী, চিফ স্ট্র্যাটেজি অফিসার শাহিন সিয়াম, ডেপুটি চিফ ফাইন্যান্সিয়াল অফিসার মো. আবিদ হোসেন খান, চিফ অফ স্টাফ মো. জিয়াউল হক ভূঁইয়া ও সৈয়দ মুসায়েব আলম।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুনঃখননে মৃতপ্রায় খালে প্রাণের জোয়ার, স্বস্তিতে ফুলবাড়িয়াবাসী

মাসুম সাঈদ খানের কবিতা : আমাদের আর কোনো বিশ্বাস নেই

সংসদ কক্ষে প্রবেশের সময় ‘মাথা নিচুতে’ আপত্তি মুজিবুর রহমানের

জুনেই চাকরি হারানোর শঙ্কায় প্রাণিসম্পদের ১,৪০০ জনের, কর্মসংস্থানের আশ্বাস মন্ত্রীর

সরকারি বাঙলা কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের প্রথম মিলনমেলা ১০ জুলাই

সুপারকম্পিউটারের বিশ্লেষণে উঠে এলো কোন দল জিতবে বিশ্বকাপ

স্ত্রীর স্বীকৃতির দাবিতে ঢাকা কলেজে তরুণীর অবস্থান

চার্জে লাগিয়ে মোবাইল টিপলে কি ব্যাটারির ক্ষতি হয়?

যে কারণে যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি জটিল হয়ে উঠছে

ছাত্রশিবিরের সেই কেন্দ্রীয় নেতা কারাগারে

১০

উপজেলা পরিষদে এমপিদের কক্ষ নির্মাণে বরাদ্দ ৬ লাখ

১১

ফুটবল ইতিহাসের ৯ বড় অঘটন

১২

বাগেরহাটে ৮ বছরের মাদ্রাসাছাত্রীকে ধর্ষণচেষ্টা

১৩

প্রধানমন্ত্রীকে নিয়ে বিতর্কিত মন্তব্যে পদ হারালেন ছাত্রদল নেতা

১৪

কেক কেটে ও মিছিল করে আর্জেন্টিনাকে সমর্থন রাঙ্গুনিয়ার ইউএনও’র

১৫

২০টি প্রতিষ্ঠান নিয়ে নারীদের জন্য জব ফেয়ার 

১৬

বুধবার আর্জেন্টিনার পরাজয়ের সম্ভাবনা কতটুকু, কী বলছে বিশ্লেষণ

১৭

চট্টগ্রামের বর্জ্য রূপান্তর হচ্ছে সম্পদে, বিদ্যুৎ উৎপাদনে আগ্রহী জাপান

১৮

মনজুরুর রহমান পূবালী ব্যাংক পরিচালনা পর্ষদের চেয়ারম্যান পুনঃনির্বাচিত

১৯

আর্জেন্টিনার পতাকা টানাতে গিয়ে প্রাণ গেল যুবকের

২০
X