কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৯ ফেব্রুয়ারি ২০২৪, ০৮:৩২ পিএম
অনলাইন সংস্করণ

বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক জয়নাল আবেদীনকে চৌদ্দগ্রাম ব্যাংকার্স সোসাইটি’র শুভেচ্ছা

বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক মোহাম্মদ জয়নাল আবেদীন খানকে ফুলেল শুভেচ্ছা জানায় চৌদ্দগ্রাম ব্যাংকার্স সোসাইটির সদস্যবৃন্দ। ছবি : সৌজন্য
বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক মোহাম্মদ জয়নাল আবেদীন খানকে ফুলেল শুভেচ্ছা জানায় চৌদ্দগ্রাম ব্যাংকার্স সোসাইটির সদস্যবৃন্দ। ছবি : সৌজন্য

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার কৃতি সন্তান মোহাম্মদ জয়নাল আবেদীন খান বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক পদে পদোন্নতি পেয়েছেন। এ উপলক্ষে সোমবার (১৯ ফেব্রুয়ারি) তার কার্যালয়ে তাকে ফুলেল শুভেচ্ছা জানায় চৌদ্দগ্রাম ব্যাংকার্স সোসাইটি। জয়নাল আবেদীন সংগঠনটির আন্তর্জাতিক সম্পাদকের দায়িত্ব পালন করছেন।

সংগঠনের পক্ষে সাধারণ সম্পাদক ও এনসিসি ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট আবদুল্লাহ-আল-কাফি মজুমদারের নেতৃত্বে কার্যকরি কমিটির সদস্যবৃন্দ এ শুভেচ্ছা জানান।

সংগঠনের সমন্বয়ক ও পূবালী ব্যাংকের কর্মকর্তা এসএম হাবিব মহসিন সুধনের সার্বিক তত্ত্বাবধানে এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের কার্যকরি কমিটির সদস্য ও বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক এএইচএম রফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ও পূবালী ব্যাংকের কর্মকর্তা কামরুজ্জামান সোহেল, সহসাংগঠনিক সম্পাদক বাহা উদ্দিন নোমান, সোনালী ব্যাংকের সহকারী মহাব্যবস্থাপক ও সংগঠনের কার্যকরি কমিটির সদস্য মোহাম্মদ হোসেন, দপ্তর সম্পাদক ও ইসলামী ব্যাংকের কর্মকর্তা মোস্তাক আহমেদ, অগ্রণী ব্যাংকের কর্মকর্তা মতিউর রহমান, জনতা ব্যাংকের কর্মকর্তা মোহাম্মদ ওমর ফারুক ও মো. আমিনুল ইসলাম, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের কর্মকর্তা মো. মোতাহার হোসেন লিমন এবং সিটিজেন ব্যাংকের কর্মকর্তা এসএন ইউসুফ প্রমুখ।

এর আগে রোববার (১৮ ফেব্রুয়ারি) তাকে অতিরিক্ত পরিচালক পদে পদোন্নতি দেওয়া হয়। তিনি ১৯৯৯ সালে শিক্ষানবীশ কর্মকর্তা হিসেবে বাংলাদেশ ব্যাংকে যোগদান করেন। চাকরি জীবনে তিনি বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ের বিভিন্ন বিভাগে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। বাংলাদেশ ব্যাংকে যোগদানের পূর্বে তিনি পূবালী ব্যাংকে দুই বছরেরও বেশি সময় সিনিয়র অফিসার হিসেবে কর্মরত ছিলেন।

তিনি চৌদ্দগ্রাম ব্যাংকার্স সোসাইটির প্রতিষ্ঠাকালীন সদস্য ও কার্যকরি কমিটির আন্তর্জাতিক সম্পাদকসহ বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠানের সঙ্গে জড়িত। এ ছাড়াও তিনি নানাভাবে সমাজসেবামূলক কাজে অংশগ্রহণ করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাঁঠাল থেকে সিঙ্গারা-সমুচা-কাবাব, পুষ্টিগুণও অনেক বেশি : কৃষিমন্ত্রী

গুম-নির্যাতনের বর্ণনা দিয়ে শেখ হাসিনার বিচার চাইলেন হেফাজতকর্মী

প্রধানমন্ত্রী উন্নয়নে বিশ্বাসী : সেতু প্রতিমন্ত্রী

‘গুপ্তধন’ ভেবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের মর্টারশেল বাসায় নিয়েছিলেন শ্রমিকরা

আধুনিক স্বাদে দেশি টুইস্ট, কেএফসি নিয়ে এলো ‘কারি ক্রাঞ্চ’

যে ৩ কারণে ভেস্তে যেতে পারে যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা

আইসক্রিমপ্রেমীদের জন্য ‘সেভয়’র নতুন চমক 

ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই খুন

টেবিলে চিরকুট, কক্ষে ঝুলছিল শিক্ষকের দেহ

অবশেষে স্বপ্ন পূরণ হচ্ছে ভোজিনহার, মাঠ থেকে সরাসরি দেখবেন মা

১০

মুখে মাস্ক ও হেলমেট পরে মহাসড়কে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল

১১

হাওরে বিলুপ্তির পথে দেশি প্রজাতির মাছ

১২

নেত্রকোনার বজ্রপাতে ২ জনের মৃত্যু

১৩

জামায়াত আমিরের সঙ্গে পাকিস্তান হাইকমিশনারের বৈঠক

১৪

অভিনেতা জাহের আলভী কারাগারে 

১৫

‘বিএনপি সরকারের অন্যতম প্রতিশ্রুতি ছিল ফ্যামিলি কার্ড বিতরণ’

১৬

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টা, আটক ৩

১৭

ইউএনওর আইডি জটিলতায় জন্মনিবন্ধন সেবা বন্ধ, চরম ভোগান্তি

১৮

ফুটবলে বাংলাদেশের পাশে থাকবে আর্জেন্টিনা

১৯

শ্যালা নদীতে কুমিরের হামলায় নারী জেলে নিহত

২০
X