কালবেলা ডেস্ক
প্রকাশ : ২০ ফেব্রুয়ারি ২০২৪, ০৭:২৭ পিএম
আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২৪, ০৭:৫৬ পিএম
অনলাইন সংস্করণ

ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় বিএমটিএফের পণ্য প্রদর্শন

বাণিজ্য মেলায় বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরি লিমিটেডের পণ্য প্রদর্শন করা হয়। ছবি : সংগৃহীত
বাণিজ্য মেলায় বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরি লিমিটেডের পণ্য প্রদর্শন করা হয়। ছবি : সংগৃহীত

ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরি (বিএমটিএফ) লিমিটেডের নিজস্ব উৎপাদিত পণ্য প্রদর্শন হয়েছে। ক্রেতাদের মাঝে আগ্রহ সৃষ্টি এবং পণ্যসমূহ ক্রেতাদের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার লক্ষ্যে মেলার ১৪ নং প্যাভিলিয়নের ৮টি স্টলে ৪৩৭টি পণ্য নিয়ে অংশগ্রহণ করে বিএমটিএফ।

বিএমটিএফ কর্তৃক উৎপাদিত কসমেটিকস্, লেদার আইটেম, জুতা, অ্যাপারেলস, ইলেকট্রিক বাল্ব, জার্মনিল হ্যান্ড স্যানিটাইজার, ফার্নিচার, প্যাকেজিং আইটেম প্যাভিলিয়নে স্থান পেয়েছে। এ ছাড়াও রয়েছে বিএমটিএফ এর তৈরিকৃত র‌্যাঙ্ক ব্যাজ, মেডেল, ক্রেস্ট, লোশন, কোটপিন, ড্রেস, এলইডি বাল্ব, সোলার বাল্ব, চেয়ার-টেবিল, সোফা, খাট, প্যাকেজিং সিস্টেম, হ্যান্ডব্যাগ, স্থান সংকুলানের জন্য স্বয়ংক্রিয় দ্বিতল পার্কিং সিস্টেম ভার্টি পার্ক, ব্যাটারিচালিত বাহন পুলক ও বাহকসহ নানা পণ্য।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০০০ সালে বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরি (বিএমটিএফ) লিমিটেডকে একটি লাভজনক প্রতিষ্ঠানে পরিণত করে দেশের আর্থসামাজিক উন্নয়নে অবদানের উদ্দেশে বাংলাদেশ সেনাবাহিনীর নিকট হস্তান্তর করেন। বিএমটিএফ লিমিটেডের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ, এসবিপি (বার), ওএসপি, এনডিইউ, পিএসসি, পিএইচডি এবং ব্যবস্থাপনা পরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আসাদুল্লাহ মিনহাজুল আলম, এনডিইউ, পিএসসি, পিএইচডি হিসেবে দায়িত্বরত রয়েছেন।

এ ছাড়া ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় বিএমটিএফ লিমিটেড কর্তৃক উৎপাদিত পণ্যসমূহের প্রতি ক্রেতাগণের ব্যাপক আগ্রহ ও চাহিদা পরিলক্ষিত হয়েছে, যা বিএমটিএফ লিমিটেডের উৎপাদন কার্যক্রমকে ভবিষ্যতে আরও বেগবান করবে বলে আশা করা যায়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে আইনমন্ত্রীর শোক

অনার্স ২য় বর্ষের ফরম পূরণের তারিখ জানাল জাতীয় বিশ্ববিদ্যালয় 

মেলায় ঘুরতে গিয়ে নিখোঁজ, ফোনে ‘লাশের অবস্থান’ জানাল কর্মচারী

চার বছর পর রিজার্ভ ছাড়াল ৩৭ বিলিয়ন ডলার

ব্রাজিলকে হারাতে পারলে ইতিহাস গড়বে জাপান

সংসদে ভোট দিতে গিয়ে স্পিকারের বাধায় থামলেন প্রতিমন্ত্রী আমিনুল

পুলিশে চাকরি পেলেন রাঙ্গুনিয়ার ৮ তরুণ-তরুণী, মেধার জয়ে থানায় ফুলেল অভ্যর্থনা

চার পরিবর্তনে জাপানের চমক, ব্রাজিলের একাদশ ঘোষণা

তিন বাংলাদেশি হত্যা : ইতালীয় গণমাধ্যমে উঠে এলো অভিযুক্তের পরিচয়

৫ ব্যাংকের গ্রাহকদের টাকা ফেরত নিয়ে বড় ঘোষণা

১০

নেইমারকে ছাড়াই মাঠে নামছে ব্রাজিল

১১

আধুনিক ডেন্টাল চিকিৎসায় ডা. শৈলীর মানবিক স্পর্শ

১২

সংসদে আমির হামজা / খুচরার অভাবে ৮০ পয়সা বেশিতে সিগারেট কিনতে হচ্ছে

১৩

রংপুরে ৪৮ ঘণ্টায় সাতজনের মরদেহ উদ্ধার

১৪

যৌন নিপীড়ন মামলায় হেরে গেলেন ট্রাম্প, গুনতে হবে ৫০ লাখ ডলার জরিমানা 

১৫

ইয়াবাসহ আটক আর্জেন্টাইন সমর্থককে এআই দিয়ে ব্রাজিলের জার্সি পরাল পুলিশ!

১৬

প্রধানমন্ত্রীর সঙ্গে বিরোধীদলীয় নেতা ও এমপিদের কুশল বিনিময়

১৭

সীমান্তে বিএসএফের আরও একটি পুশইনচেষ্টা ভেস্তে দিল বিজিবি

১৮

সন্তান হত্যায় মায়ের ১৩ বছরের কারাদণ্ড

১৯

ব্রাজিলকে হারানোর লক্ষ্যে ‘মেসি’ ছাড়াই মাঠে নামছে জাপান

২০
X