কালবেলা ডেস্ক
প্রকাশ : ২২ এপ্রিল ২০২৪, ১০:৪৮ এএম
আপডেট : ২২ এপ্রিল ২০২৪, ১১:১৫ এএম
অনলাইন সংস্করণ

ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় অধিভুক্ত মাদ্রাসায় সশরীরে ক্লাস বন্ধের নির্দেশনা

ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের লোগো। ছবি : সংগৃহীত
ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের লোগো। ছবি : সংগৃহীত

সারাদেশের ওপর দিয়ে প্রবাহমান তীব্র দাবদাহের কারণে শিক্ষার্থীদের স্বাস্থ্যঝুঁকি এড়াতে দেশের সকল অধিভুক্ত ফাজিল ও কামিল মাদ্রাসাকে সশরীরে ক্লাস বন্ধ রেখে অনলাইন ক্লাস চালুর নির্দেশনা দিয়েছে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়।

ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দপ্তরের সেকশন অফিসার আবু সালেহ মুহাম্মদ মুসা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এ সংক্রান্ত বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. মোহাম্মদ কামরুল ইসলাম কর্তৃক জারিকৃত এক নির্দেশনায় বলা হয়, স্বাস্থ্য মন্ত্রণালয় ও বাংলাদেশ অবহাওয়া অধিদপ্তরের পরামর্শক্রমে ২১ তারিখ থেকে ২৭ তারিখ পর্যন্ত ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের অধীনে পরিচালিত সকল ফাজিল ও কামিল মাদ্রাসার ক্লাসসমূহ বন্ধ থাকবে। তবে শিক্ষার্থীদের ভর্তিসহ ফরম পূরণ ও যাবতীয় প্রশাসনিক কার্যক্রম পরিচালনার জন্য মাদ্রাসার অফিসসমূহ খোলা থাকবে বলে নির্দেশনায় উল্লেখ করা হয়।

এ ছাড়াও এ সময়ের মধ্যে শিক্ষার্থীসহ সকল শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের স্বাস্থ্যঝুঁকি এড়াতে নিম্নোক্ত স্বাস্থ্যবিধি মেনে সতর্কতার সঙ্গে চলাফেরার জন্য পরামর্শ দেওয়া হয়।

পরামর্শগুলো হলো

দিনের বেলা যথা সম্ভব বাইরে বের হওয়া থেকে বিরত থাকা, প্রয়োজনে বের হলে রোদ এড়িয়ে ছাতা, টুপি বা ক্যাপ ব্যবহার করা, প্রচুর পরিমাণে বিশুদ্ধ পানি বা লেবুর শরবত পান করা, ঘরের পরিবেশ যেন অতিরিক্ত গরম বা ভ্যাপসা না হয় সেদিকে খেয়াল রাখা, বেশি অসুস্থতা বোধ হলে দ্রুত নিকটস্থ চিকিৎসকের পরামর্শ নেওয়া।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

একদলীয় শাসনের চেষ্টা জনগণ মেনে নেবে না : জামায়াত আমির

৬০ দিনের জন্য হরমুজ প্রণালিতে ফি মওকুফ করল ইরান  

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে পুলিশের ‘জরুরি বার্তা’

শাকিবের বাড়িতে গিয়ে ‘অস্বস্তিতে’ পড়েছিলেন মিষ্টি জান্নাত!

পবিত্র কাবার গিলাফের প্রধান ক্যালিগ্রাফার চট্টগ্রামের মুখতার আলম

নারায়ণগঞ্জে গার্মেন্টসে বয়লার বিস্ফোরণ, আহত ১৫

রেনশো ঝড়ে বাংলাদেশকে বড় লক্ষ্য দিল অস্ট্রেলিয়া

২০১৮ সালে বিএনপি নেতাকে হামলার দায়ে আ.লীগ নেতা গ্রেপ্তার

ইউনিয়নের পর এবার প্রতিমন্ত্রী শাহে আলমের নামে স্কুল নামকরণের প্রস্তাব

অন্ধকারের দরজা ভিপিএন : অপব্যবহার যেভাবে বিষিয়ে তুলছে সমাজ ও রাষ্ট্রকে

১০

সুইজারল্যান্ডে অনুষ্ঠিতব্য ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা স্থগিত 

১১

ব্রাজিল নাকি হাইতি জিতবে কারা, জানাল সুপার কম্পিউটার

১২

খাদ্য অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় জালিয়াতি, আটক ৪৯

১৩

সাকলায়েনের জন্য খারাপ লাগছে, বলেছিলেন পরীমণি

১৪

সবার আগে বিশ্বকাপের নকআউটে মেক্সিকো

১৫

সিলেটে হাম ও নিউমোনিয়ায় ঝরল আরও ২ শিশুর প্রাণ

১৬

বাউফলে বিদ্যুতের ট্রান্সফর্মার চুরির হিড়িক

১৭

পাকিস্তানে হামলার দাবি আফগানিস্তানের

১৮

সংবাদ সম্মেলন করে আওয়ামী লীগ নেতার পদত্যাগ

১৯

ষষ্ঠ শ্রেণি থেকেই কারিগরি শিক্ষা বাধ্যতামূলক হচ্ছে : শিক্ষামন্ত্রী

২০
X