উওরা প্রতিনিধি
প্রকাশ : ০৯ জুন ২০২৪, ০৯:২৩ পিএম
আপডেট : ০৯ জুন ২০২৪, ০৯:৩০ পিএম
অনলাইন সংস্করণ

রূপায়ণ সিটি গ্রাহকদের সুবিধা নিশ্চিত করা আমাদের দায়িত্ব : এম মাহবুবুর রহমান

রূপায়ণ সিটি উত্তরার গ্রাহকদের সর্বাধুনিক ডিজিটাল এবং ইন্টারনেট সেবাসহ নানা ধরনের সুবিধা দিতে চালু হয়েছে নেটওয়ার্ক অপারেশন সেন্টার (এনওসি)। ছবি : সংগৃহীত
রূপায়ণ সিটি উত্তরার গ্রাহকদের সর্বাধুনিক ডিজিটাল এবং ইন্টারনেট সেবাসহ নানা ধরনের সুবিধা দিতে চালু হয়েছে নেটওয়ার্ক অপারেশন সেন্টার (এনওসি)। ছবি : সংগৃহীত

বাংলাদেশের প্রথম সিটি ব্র্যান্ড রূপায়ণ সিটি, দেশের প্রথম প্রিমিয়াম মেগা গেটেড কমিউনিটি রূপায়ণ সিটি উত্তরার গ্রাহকদের সর্বাধুনিক ডিজিটাল এবং ইন্টারনেট সেবাসহ নানা ধরনের সুবিধা দিতে চালু হয়েছে নেটওয়ার্ক অপারেশন সেন্টার (এনওসি)। এই যাত্রার মধ্য দিয়ে রূপায়ণ সিটি তার গ্রাহকদের সেবা আরও একধাপ এগিয়ে নিয়ে গেছে।

আমরা আমাদের গ্রাহকদের তিন স্তরে নিরাপত্তা নিশ্চিত করতে বদ্ধপরিকর। ডিজিটাল বাংলাদেশের যে অঙ্গীকার তারই ধারাবাহিকতায় তথ্যপ্রযুক্তি সেবা এনওসি যুক্ত করেছে বলে জানান রূপায়াণ সিটির সিইও এম মাহবুবুর রহমান।

রোববার (৯ জুন) দুপুরে রূপায়ণ সিটি উত্তরায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে উদ্বোধন করা হয়েছে ‘নেটওয়ার্ক অপারেশন সেন্টার’ অফিস।

এ সময় উপস্থিত ছিলেন রেইস অনলাইন লিমিটেডের প্রধান মার্কেটিং কর্মকর্তা (সিএমও) মো. মাহাবুব উল্লাহ সুজন, রূপায়ণ সিটির সিবিও রেজাউল হক লিমন, ব্র্যান্ড মার্কেটিং প্রধান গোস্বামী অসীম রঞ্জন, আইটি প্রধান মোহাম্মাদ মাহমুদুন নবীসহ রেইস অনলাইন লিমিটেডের উচ্চপদস্থ কর্মকর্তারা।

এম মাহবুবুর রহমান বলেন, বাংলাদেশের মানুষের জীবনধারা স্বপ্নিল গতিতে আধুনিকায়ন হচ্ছে, তারই ধারাবাহিকতায় দেশের প্রথম সিটি ব্র্যান্ড- রূপায়ণ সিটি তার গ্রাহকদের সর্বোচ্চ প্রযুক্তি সেবা নিশ্চিত করতে রূপায়ণ সিটি উত্তরাতে চালু করেছে নেটওয়ার্ক অপারেশন সেন্টার। এই প্রযুক্তির মাধ্যমে সব প্রকার বিনোদন, অনলাইন যোগাযোগ, নিরবচ্ছিন্ন অনলাইন নিরাপত্তা ব্যবস্থা সিটিবাসীদের প্রদান করবে নিশ্চিদ্র নিরাপত্তা এবং আনন্দময় সময়।

রূপায়ণ সিটি সব সময় উদ্ভাবনীয় চিন্তায় উজ্জীবিত হয়ে একটি সমাজবদ্ধ আবাসন ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে এগিয়ে চলেছে।

অন্যদিকে ধন্যবাদ জানিয়ে রেইস অনলাইন লিমিটেডের প্রধান মার্কেটিং কর্মকর্তা (সিএমও) মো. মাহাবুব উল্লাহ সুজন বলেন, বাংলাদেশের প্রথম সিটি ব্র্যান্ড রূপায়ণ সিটি আমাদের কাজ করার সুযোগ করে দিয়েছে। এ কাজটি অন্য সব কাজ থেকে আলাদা এবং খুবই উদ্ভাবনীমূলক। প্রতিটা মুহূর্তে উদ্ভাবনের নতুন নতুন সুযোগ। রূপায়ণ সিটির সঙ্গে কাজ করার সুযোগ আমাদের জন্য অনেক বড় সম্মানের।

এখন থেকে রূপায়ণ সিটি উত্তরা বাংলাদেশের প্রথম স্মার্ট সিটি হিসেবে নিজেকে নিয়ে গেল এক অনন্য অগ্রযাত্রায়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাঁচ কিংবদন্তির স্মৃতির আসর

১০ বছরের শিশু অন্তঃসত্ত্বা, স্বেচ্ছাসেবক দলের নেতার বিরুদ্ধে ধর্ষণ মামলা

নিউইয়র্কে আর্জেন্টিনা ও আলজেরিয়ার সমর্থকদের সংঘর্ষ

খিলগাঁওয়ে উচ্ছেদ অভিযানে ৪ ব্যবসায়ীকে জরিমানা

গাজীপুরে বিনামূল্যে ডেঙ্গু শনাক্তকরণ কিট বিতরণ

আবিদ রাজ্জাকের কবিতা : নির্বাসিত একজন

যে কারণে ইরানের ইউরেনিয়াম যুক্তরাষ্ট্রে নিতে চান ট্রাম্প

কেরানীগঞ্জে সপ্তাহব্যাপী অভিযানে চোর-ছিনতাইকারীসহ গ্রেপ্তার ৭৪১

জামায়াত নেতাকে হত্যার পর মরদেহ পোড়ানোর চেষ্টা, রহস্য উন্মোচন

ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার 

১০

জিআই সনদ পেল মানিকগঞ্জের ঐতিহ্যবাহী হাজারী গুড়

১১

পিছিয়ে পড়া চা শ্রমিকদের ব্যাপারে কথা বলবেন প্রধানমন্ত্রী

১২

আর্জেন্টিনার সমর্থককে এআই দিয়ে ব্রাজিলের জার্সি পরানোয় থানায় অভিযোগ

১৩

আইডিআরএর প্রথম নারী চেয়ারম্যান মীর নাদিয়া নিভিন

১৪

একই পরিবারে যুবদল, এনসিপি ও যুবলীগের তিন নেতা

১৫

আইডা অ্যাওয়ার্ডসে বিশ্বমঞ্চে বাংলাদেশের গৌরব শুভ্র ও রিমন

১৬

টেক্সটাইল খাতে বৈশ্বিক কমপ্লায়েন্স ও টেকসই উৎপাদনে দক্ষতা বাড়াতে বিইউবিটিতে সেমিনার

১৭

নিউইয়র্কের টাইমস স্কয়ারে গুলি, গ্রেপ্তার অর্ধশতাধিক

১৮

মাদ্রাসা শিক্ষকদের বেতন দিন, সংসদে প্ল্যাকার্ড তুললেন এমপি

১৯

ভারতে যাচ্ছে রাজ রিপার প্রথম সিনেমা 'ময়না'

২০
X