কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৯ জুন ২০২৪, ০৮:৩২ পিএম
অনলাইন সংস্করণ

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে প্রথম সিনেট অধিবেশন অনুষ্ঠিত

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে প্রথম সিনেট সভা। ছবি : সৌজন্য
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে প্রথম সিনেট সভা। ছবি : সৌজন্য

সিরাজগঞ্জের শাহজাদপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের নামে প্রতিষ্ঠিত রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো সিনেট সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৯ জুন) দুপুর ৩টায় বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক ভবন-৩ এর উদয়ন সিনেট হলে এ সিনেট সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও সিনেট সভাপতি প্রফেসর ড. মো. শাহ্ আজম। সিনেট সভার প্রথম অধিবেশনে সভাপতির বক্তব্যে প্রফেসর ড. মো. শাহ্ আজম বলেন, আট বছর পূর্বে কার্যক্রম শুরু হলেও এবার প্রথমবারের মতো সিনেট অধিবেশন অনুষ্ঠিত হচ্ছে। বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে এটি একটি মাইলফলক।

সভায় রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের বর্তমান উপাচার্য দায়িত্ব গ্রহণের পরে গৃহীত কর্মসূচি ও পরিকল্পনা সিনেটরদের অবগত করেন। তিনি এ সিনেট সভায় সিনেটরদের সম্মুখে বিভিন্ন প্রস্তাবনা তুলে ধরেন, সিনেটরগণ তাদের মূল্যবান মতামত ও নির্দেশনা প্রদান করেন। সিনেট ১৮ কোটি টাকার বাজেট অনুমোদন করে।

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের প্রথম সিনেট সভায় উপস্থিত ছিলেন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে উপাচার্য অধ্যাপক ড. হাফিজা খাতুন, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য অধ্যাপক ড. বিশ্বজিৎ চন্দ, সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (পরিকল্পনা ও উন্নয়ন) ইমরুল চৌধুরী, শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্মসচিব (নিরীক্ষা ও আইন) মুকেশ চন্দ্র বিশ্বাস, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. ফখরুল ইসলাম, সমাজবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ড. মোহাম্মদ তানভীর আহমেদ ও মো. রিফাত-উর-রহমান, অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক বরুণ চন্দ্র রায় ও শারমিন সুলতানা। সিনেটের সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করেন রেজিস্ট্রার প্রফেসর ড. ফিরোজ আহমদ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্ত্রীকে ফেরাতে গিয়ে মোটরসাইকেল রেখে পালালেন ছাত্রদল নেতা

সংসদের দক্ষিণ প্লাজায় সাবেক প্রতিমন্ত্রী হারুন অর রশিদের জানাজা সম্পন্ন

ভাড়া বাসায় মিলল আইসিটি কর্মকর্তার ঝুলন্ত মরদেহ

লেবাননে তীব্র লড়াই, ৪ ইসরায়েলি সেনা নিহত

১৫০০ শয্যায় উন্নীত হচ্ছে শজিমেক হাসপাতাল

মেহেরপুর সীমান্তে আবারও পুশ-ইনের চেষ্টা

'মনে হচ্ছে দ্বিতীয় ইনিংস শুরু করেছি', কেন বললেন আ খ ম হাসান

‘মাস্টারমাইন্ড’ তকমা নিয়ে যা বললেন মাহফুজ আলম

আজ তিস্তা ব্যারাজ পরিদর্শনে যাচ্ছেন ৩ মন্ত্রী

রাশিয়ায় বাংলাদেশের শ্রম উইং নিয়ে বিস্ফোরক অভিযোগ / ঘুষবাণিজ্য-ক্ষমতার অপব্যবহার, প্রবাসীদের সঙ্গে দুর্ব্যবহার করেন প্রথম সচিব

১০

শিগগিরই জামায়াতের পতন হবে : রাশেদ

১১

ইবনে সিনায় চাকরির সুযোগ

১২

আ.লীগের দুই শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান

১৩

নামাজরত মুসল্লির মৃত্যু

১৪

রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

১৫

গাজীপুরে শুরু হলো আন্তঃবিশ্ববিদ্যালয় ক্যারাম প্রতিযোগিতা 

১৬

যমজ কন্যা সন্তান জন্ম দেওয়ায় স্ত্রীকে তালাক

১৭

মেসির বাবার ভুল মৃত্যুসংবাদ প্রচার করে চাকরি ছাড়লেন উপস্থাপক

১৮

পে-স্কেলে বাড়ছে বেতন, বাড়তি টাকা কবে হাতে পাবেন সরকারি চাকরিজীবীরা?

১৯

আর্জেন্টিনার সমর্থক বহনকারী গাড়িতে গুলি, নিহত ১

২০
X