কুমিল্লা প্রতিনিধি
প্রকাশ : ৩০ জুন ২০২৪, ০১:০৫ পিএম
অনলাইন সংস্করণ

রাস্তা সম্প্রসারণের দাবিতে রাস্তায় লাশ রেখে অভিনব প্রতিবাদ

রাস্তা সম্প্রসারণের দাবিতে রাস্তায় লাশ রেখে অভিনব প্রতিবাদ। ছবি : কালবেলা
রাস্তা সম্প্রসারণের দাবিতে রাস্তায় লাশ রেখে অভিনব প্রতিবাদ। ছবি : কালবেলা

কুমিল্লার আদর্শ সদরে রাস্তায় লাশ রেখে রাস্তা সম্প্রসারণের দাবিতে বিক্ষোভ করেছে এলাকাবাসী।

শনিবার (২৯ জুন) উপজেলার সংরাইশ পশ্চিমপাড়া এলাকার আদর্শ গলিতে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকালে আদর্শ গলিতে আইয়ুব আলী নামের এক ব্যক্তির স্ত্রী মনোয়ারা বেগমের মৃত্যু হয়। পরে লাশের খাটিয়া নিয়ে বের হতে পারছিলেন না এলাকাবাসী। একপর্যায়ে তারা লাশ খাটিয়া থেকে আলাদা করে নিয়ে বের হন। এ সময় সড়কে লাশ রেখেই রাস্তা সম্প্রসারণের দাবিতে বিক্ষোভ করেন তারা।

এ সময় বিক্ষোভকারীরা অভিযোগ করে বলেন, সংরাইশ পশ্চিমপাড়ার সাবেক রহিম ডাক্তার গলি ও বর্তমান আদর্শ সদর গলিতে প্রায় দেড়শ’ থেকে দুইশ’ পরিবার বসবাস করে। কিন্তু রাস্তার অভাবে তারা অনেক দুর্বিষহ জীবনযাপন করছে। এই গলির রাস্তা এতোই সরু যে, এখানে একজন অসুস্থ ব্যক্তিকেও আনা নেওয়া করা কষ্টকর। যে নারী মারা গেছেন তার লাশ আনার জন্য এলাকাবাসী কোনো খাটিয়া নিতে পারেনি। আমরা এই দুর্বিষহ জীবন থেকে পরিত্রাণ চাই।

স্থানীয় বাসিন্দা ডা. জুয়েল বলেন, এক বস্তা চাল নিয়ে যেতে পারি না এই রাস্তা দিয়ে। আমরা এই সমস্যা থেকে পরিত্রাণ চাই। আমরা এর আগে এক ফিট রাস্তা চাইলে, তারা আমাদের দেয়নি। তিরস্কার করেছে নানাভাবে। আমাদেরকে একটু রাস্তা সম্প্রসারণ করে এই কষ্ট থেকে বাঁচানোর অনুরোধ করছি।

স্থানীয় কাউন্সিলর জাহাঙ্গীর হোসেন বাবুল বলেন, আমরা জায়গার মালিকদের সঙ্গে কথা বলব। তাদের রাস্তা সম্প্রসারণের জন্য অনুরোধ করব। খুব দ্রুতই যাতে এই সমস্যার সমাধান হয় সে ব্যবস্থা করবো।

এদিকে ওই জমির মালিকদের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও কথা বলা সম্ভব হয়নি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাপানে শক্তিশালী ভূমিকম্পের আঘাত, আহত ৫০

বিভিন্ন খাতে জাপানের সক্রিয় সহযোগিতা চান প্রধানমন্ত্রী

চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার বিএনপি নেতাকে শোকজ 

ব্রিফিংয়ে তথ্য উপদেষ্টা / জুলাই আন্দোলনে লুকিয়ে স্নাইপার গুলি করেছে, ব্যাপারগুলো এরকম না

ব্যবসায়ী ‌হত্যা ‌মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড

মার্কিন নিষেধাজ্ঞা উপেক্ষা করে চিপ শিল্পে স্বনির্ভরতার পথে চীন

বেফাক ও হাইআতুল উলয়ায় সচেতন আলেম সমাজের ১২ প্রস্তাবনা

রাজধানীতে টিসিবির পণ্য কেনার সময় দেয়াল ধস, নিহত ২

কমিউনিকেশনস পেশাজীবীদের জন্য হাতে-কলমে এআই প্রশিক্ষণ দিচ্ছে বিসিপিএস

মেয়ের আত্মহত্যার ৩ মাস পর পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার

১০

বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম

১১

শিশুর মতোই গাছের চারাকে লালন-পালন করতে হবে: তথ্যমন্ত্রী

১২

ইসরায়েলি সেনা পাহারায় আল আকসা মসজিদে শতাধিক অবৈধ বসতি স্থাপনকারীর অনুপ্রবেশ

১৩

কর্ণফুলী টানেলের মেইনটেন্যান্স কাজের জন্য ট্রাফিক ডাইভারসন

১৪

‘পুলিশ আর কারও লাঠিয়াল বাহিনী হবে না’

১৫

তীব্র গ্যাস ও বিদ্যুৎ সংকটে নরসিংদীর জনজীবন বিপর্যস্ত

১৬

হরমুজ প্রণালি পরিচালনা নিয়ে ইরানকে নতুন প্রস্তাব দিল ওমান

১৭

সাপ কি মরার পরও কামড়াতে পারে? যা বলছেন বিশেষজ্ঞরা

১৮

সাকিব আল হাসানকে টপকে পরীমনির নতুন রেকর্ড

১৯

জিওব্যাগেও মিলছে না সুরক্ষা, পায়রার ভাঙনে বিলীন হচ্ছে মির্জাগঞ্জ

২০
X