মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩
মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ০২ জুলাই ২০২৪, ১২:০৭ পিএম
অনলাইন সংস্করণ

কঙ্কাল তুলে কবরস্থানে সবজি চাষ

করবস্থানে চাষ করার হয়েছে সবজি। ছবি : কালবেলা
করবস্থানে চাষ করার হয়েছে সবজি। ছবি : কালবেলা

হবিগঞ্জের মাধবপুরে কবরস্থান দখল ও কঙ্কাল তুলে সবজি চাষ করার ঘটনা ঘটেছে। এ ঘটনায় মৃতদের স্বজন ও এলাকাবাসীদের মধ্যে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে।

অভিযোগ উঠেছে, উপজেলার চৌমুহনী ইউনিয়নের কমলপুর গ্রামের বজলু মিয়া বৈধ দলিল না থাকা সত্ত্বেও কবরস্থান দখল করে সবজি চাষ করেছেন। এ ঘটনায় প্রশাসনের কাছে অভিযোগ দায়ের করেছেন স্থানীয়রা।

জানা গেছে, কয়েক যুগ আগে আব্দুল মাওলা নামে একজন স্থানীয় কমলপুর মৌজায় ৯ শতক জায়গা কবরস্থান হিসেবে দান করলে তা রেকর্ড হয়। এসএ রেকর্ডে এটি কবরস্থান হিসেবে রেকর্ড রয়েছে।

এলাকাবাসীর দাবি, এ কবরস্থানে কমলপুর গ্রামের রফিক মিয়ার ভাগনে সজীব মিয়া ও তার চাচা শাহজাহান মিয়া, আব্দুল হাসিমের দুই ছেলে আনিস ও হামিদ, মতলব মিয়ার মেয়ে মর্জিনা বেগম, মুমিন মিয়ার শাশুড়ির কবর রয়েছে। এ ছাড়া কয়েকজন শহিদ মুক্তিযোদ্ধাদের কবরসহ অসংখ্য মানুষের কবর রয়েছে কবরস্থানটিতে। কবরস্থানে সবজি লাগানো অত্যন্ত রুচিবিবর্জিত কাজ। জেনে কেউ ওই সবজি খাবে না।

কবরস্থানের বর্তমান দখলদার বজলু মিয়া বলেন, এটি একাধিক বিক্রির মাধ্যমে আমার কাছে এসেছে। এটি কবরস্থান নয় বরং আমার মালিকানাধীন কৃষিজমি।

স্থানীয় বাসিন্দা রফিক মিয়া বলেন, এখানে আমার ভাগনে ও চাচার কবর রয়েছে। এরা তাদের কঙ্কাল তুলে ফেলে দিয়ে চাষাবাদ করছে। এরা জঘন্য কাজ করছে। এটি দখলমুক্ত না হলে আমরা তীব্র আন্দোলনের ডাক দেব। আমরা এর বিচার চাই। স্থানটিতে শতাধিক কবরও রয়েছে।

চৌমুহনী ইউনিয়নের ইউপি চেয়ারম্যান মাহবুবুর রহমান সোহাগ বলেন, আমরা আইনশৃঙ্খলা সভায় কবরস্থান উদ্ধারে জোরালো প্রস্তাব রাখব।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফের মেসিময় ম্যাচ, নকআউটে আর্জেন্টিনা

জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের 'ফোর্স মবিলাইজেশন ড্রিল'

সারওয়ার আলম তার কর্মের খেসারত দিলেন

১৪৯ পেনাল্টির ৩৩টিতেই ব্যর্থ মেসি

হতাশা ভুলিয়ে ইতিহাস গড়া গোল, মেসির লিডে বিরতিতে আর্জেন্টিনা

বিশ্বকাপে সর্বোচ্চ গোলের মালিক মেসি

ইতিহাসের দুয়ারে দাঁড়িয়ে পেনাল্টি নষ্ট করে রেকর্ড গড়ার সুযোগ মিস মেসির!

দক্ষ তরুণরাই ডিজিটাল অর্থনীতির পাওয়ার হাউজ : রাহিতুল

অবিশ্বাস্য! পেনাল্টি মিস মেসির

সিলেট নগরবাসীর সহযোগিতা চাইলেন সিসিক প্রশাসক

১০

প্যারোলে মুক্তি পেলেন সাবেক মেয়র

১১

আজকের দিনেই ‘হাত দিয়ে গোল’ করে ইংল্যান্ডকে হারিয়েছিল আর্জেন্টিনা

১২

চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

১৩

৭ কলেজের সব নথিতে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ নাম ব্যবহারের নির্দেশনা

১৪

ইসরায়েলি সীমান্তের কাছে হিজবুল্লাহর গোপন ড্রোন কারখানার সন্ধান

১৫

বিএটি বাংলাদেশের নতুন হেড অব ট্যালেন্ট, কালচার অ্যান্ড ইনক্লুশন রাইয়ান আহমেদ

১৬

গৃহবধূর আপত্তিকর ভিডিও ফাঁস, যুবকের বিরুদ্ধে মামলা

১৭

অস্ট্রিয়ার বিপক্ষে আর্জেন্টিনার একাদশে আছেন যারা

১৮

কালবেলার সাংবাদিককে কুপিয়ে জখম

১৯

ট্রাম্পের কথায় চলবে না ইসরায়েল: নেতানিয়াহু

২০
X