কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি
প্রকাশ : ০২ জুলাই ২০২৪, ০১:১০ পিএম
আপডেট : ০২ জুলাই ২০২৪, ০১:৩৪ পিএম
অনলাইন সংস্করণ

উৎপাদন বেড়েছে কাপ্তাই পানি বিদ্যুৎকেন্দ্রে

কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্র। ছবি : কালবেলা
কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্র। ছবি : কালবেলা

কয়েকদিনের টানা বর্ষণে কাপ্তাই হ্রদের পানি বৃদ্ধি পাওয়ায় দেশের একমাত্র কাপ্তাই কর্ণফুলী পানি বিদ্যুৎকেন্দ্রে (কপাবিকে) বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধি পেয়েছে। কেন্দ্রের ৫টি ইউনিটের মধ্যে ৪টি ইউনিট থেকে গত ২৪ ঘণ্টায় বিদ্যুৎ উৎপাদন হয়েছে ১৬৪ মেগাওয়াট।

কর্ণফুলী পানি বিদ্যুৎকেন্দ্রের কন্ট্রোল রুম সূত্র জানায়, বছরের এ সময় কাপ্তাই হ্রদে রুলকার্ভ অনুযায়ী পানি থাকার কথা ৮৪ দশমিক ১৬ ফুট মিন সি লেভেল (এমএসএল)। বর্তমানে হ্রদে পানি পরিমাণ রয়েছে ৮৩ দশমিক ৬৯ ফুট এমএসএল। যা গত কয়েকদিনের মধ্যে সর্বোচ্চ পানির লেভেল। কাপ্তাই হ্রদের পানি ধারণ ক্ষমতা ১০৯ ফুট এমএসএল।

কর্ণফুলী পানি বিদ্যুৎকেন্দ্রের ব্যবস্থাপক এটিএম আব্দুজ্জাহের মঙ্গলবার (২ জুলাই) সকালে জানান, টানা বৃষ্টিতে কাপ্তাই হ্রদে পানি বৃদ্ধি পাওয়ায় ওইদিন সকাল ৯টা পর্যন্ত কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের ৪টি ইউনিটে উৎপাদন হয়েছে ১৬৪ মেগাওয়াট। এর মধ্যে ১ ও ২নং ইউনিট থেকে ৪২ করে ৮৪ মেগাওয়াট এবং ৪ ও ৫নং ইউনিট থেকে ৪০ করে ৮০ মেগাওয়াটসহ মোট ১৬৪ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। যা চলতি বছর পানি বিদ্যুৎকেন্দ্রের সর্বাধিক উৎপাদন। পানির পরিমাণ বাড়তে থাকলে বিদ্যুৎ উৎপাদন আরও বাড়ার সম্ভাবনা রয়েছে বলে তিনি জানান।

প্রসঙ্গত, কাপ্তাইয়ে অবস্থিত দেশের একমাত্র পানি বিদ্যুৎকেন্দ্রের ৫টি ইউনিট উৎপাদনক্ষমতা ২৩০ মেগাওয়াট। তবে পানির পরিমাণ বেশি থাকলে এবং ইউনিটগুলো সচল থাকলে ৫টি ইউনিট থেকে সর্বোচ্চ ২৪২ মেগাওয়াট পর্যন্ত বিদ্যুৎ উৎপাদিত হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিদায়ের আগে চা-শ্রমিককে কারামুক্ত করলেন ডিসি সারওয়ার

মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স বলাতেই সিলেট ডিসি প্রত্যাহার : শিবির সভাপতি

মালয়েশিয়া সফর শেষে চীনের পথে প্রধানমন্ত্রী

বরিশালের সাবেক প্যানেল মেয়র খোকন গ্রেপ্তার

গোনা হচ্ছে সিলেট শাহজালাল মাজারের ডেগ ও দানবাক্সের টাকা

দুদকের সার্চ কমিটি গঠন

ইসরায়েলকে কড়া হুঁশিয়ারি দিলেন আইআরজিসির ফোর্স প্রধান 

টিএন্ডটির টাকা আত্মসাতের দায়ে তিন কর্মকর্তার ১০ বছরের কারাদণ্ড

বাউফল উপজেলা ছাত্রদল সভাপতি কারাগারে

বারবার পিছিয়ে যাওয়া সেই সিনেমার মুক্তির তারিখ ঘোষণা

১০

অভিযোগ চিফ প্রসিকিউটরের / নানা উপায়ে কালক্ষেপণ করছেন জিয়াউল আহসানের আইনজীবী 

১১

ময়মনসিংহে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

১২

‘ঝরা বকুল’-এ মনিরা হয়ে হৃদয় ছুঁয়েছেন সুনেরাহ

১৩

স্কুলশিক্ষার্থী হত্যা মামলায় শিক্ষক-ছাত্র গ্রেপ্তার, আদালতে সোপর্দ

১৪

ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ 

১৫

এনসিপির নতুন কর্মসূচি, নেতাকর্মীদের জরুরি নির্দেশনা

১৬

ডিসি সারওয়ারকে পুনর্বহালের দাবি গণঅধিকার পরিষদের নেতার

১৭

মেসিকে নিয়ে লিখতে গেলে একটি বইও যথেষ্ট নয়

১৮

চাঞ্চল্যকর শিশু তাবাসসুম ধর্ষণ মামলায় আসামির মৃত্যুদণ্ড

১৯

মায়ের জন্য অ্যাম্বুলেন্স পাইনি, তবু প্রতিশোধ চাই না: প্রধানমন্ত্রী

২০
X