ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ : ০৩ জুলাই ২০২৪, ০৩:৩৯ পিএম
অনলাইন সংস্করণ

জীবিত থাকা অবস্থায় চল্লিশার আয়োজন করলেন মারফত

মারফত আলী। ছবি : কালবেলা
মারফত আলী। ছবি : কালবেলা

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায় বেঁচে থাকায় অবস্থায় চল্লিশার আয়োজন করেছেন মারফত আলী নামে এক ব্যক্তি। সোমবার (১ জুলাই) বড়হিত ইউনিয়নের রাজেন্দ্রপুর গ্রামে এ আয়োজন করা হয়। মারফত আলীর এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

প্রথা চালু আছে যে, কেউ মারা গেলে চল্লিশ দিন পরে জানাজায় শরীক হওয়া মুসল্লি ও দরিদ্র অসহায় আত্মীয়স্বজনদের দাওয়াত করে ডালভাত খাওয়ার ব্যবস্থা করেন কেউ কেউ। এ আয়োজন চল্লিশা নামে পরিচিত।

স্থানীয়রা জানান, মারফত আলীর দুই সংসারে রয়েছে ৩ মেয়ে ও ৬ ছেলে। এলাকায় বিত্তশালী কৃষক হিসেবে পরিচিত তিনি। পরিবারের সদস্যদের সম্মতিতে আয়োজন করা হয় চল্লিশা। এ জন্য তিনি কয়েকদিন হাতে সময় নিয়ে গত এক সপ্তাহ ধরে গ্রামের লোকজনকে দাওয়াত দেন।

অনুষ্ঠানে মেহমানদের খাবারের জন্য এক লাখ ১৫ হাজার টাকার একটি গরু, ২০ হাজার টাকার খাসি, মুরগি, মাছ ছাড়াও খাওয়ানো হয়েছে পায়েস। অনুষ্ঠানে কমপক্ষে ৫/৬ শত নারী-পুরুষকে খাওয়ানো হয়।

মারফত আলীর বড় ছেলে ফারুক মিয়া বলেন, বাবার ইচ্ছা তিনি জীবিত থেকেই এ মেহমানদারি করবেন। এতে আমাদেরও সম্মতি ছিল। তবে বাবা না থাকলেও বাবার আত্মার শান্তির জন্য এটা করতাম।

ছোট ছেলে সুজন মিয়া বলেন, বাবার একটা সন্দেহ দূর করতেই এ আয়োজনে সবার সম্মতি ছিল। এতে আমাদেরও ভালো লাগছে।

মারফত আলী কালবেলাকে বলেন, বর্তমানে শারীরিকভাবে দুর্বল হয়ে পড়ছি। ইবাদত ছাড়া এখন তেমন কোনো কাজকর্ম করি না। মেয়েদের বিয়ে দিয়েছি। ছেলেরা কেউ বিয়ে করে আলাদা আবার কেউবা লেখাপড়া করছেন। যার যার মতোই ব্যস্ত থাকে। এ অবস্থায় চিন্তাভাবনা করছি নিজের জমিজমা ভাগ-বাটোয়ারা করে দিয়ে দেব।

তিনি বলেন, এরপর পরপারে চলে যাওয়ার অপেক্ষা। এর মধ্যে মাথায় আসে মারা গেলে সন্তানরা যদি চল্লিশা না করে। এ জন্য নিজ সিদ্ধান্তেই নিজের চল্লিশা জীবিত অবস্থাতেই করেছি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরান আচরণ না বদলালে আবার বোমা হামলা হবে : ট্রাম্প

কুমিল্লায় থানার সামনে দুপক্ষের সংঘর্ষ, আটক ৩

পুশইন বন্ধে সরকারের কার্যকর উদ্যোগ নেই : মঞ্জু

১২৭৮ পরিবারকে ফ্যামিলি কার্ড দিলেন গয়েশ্বর–আমান

আনচেলত্তির কৌশল বদল, একাদশে বড় পরিবর্তন

ভার্চুয়ালি উদ্বোধন প্রধানমন্ত্রীর / চন্ডিছড়া চা-বাগানের ৩৭৯ শ্রমিক পেল ফ্যামিলি কার্ড

সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী / সীমান্তে অপ্রীতিকর ঘটনা শূন্যে নামিয়ে আনতে কাজ করছে সরকার

এক বিশ্বকাপের সময় হত্যা, আরেকটির সময় এলো মৃত্যুদণ্ডের রায়

প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ

ইরান চুক্তিতে বিশ্ববাজার অনেক খুশি : ট্রাম্প

১০

ইউএনএইচসিআরের নির্বাহী কমিটির ব্যুরোর নেতৃত্বে প্রথমবার বাংলাদেশ

১১

‘আমরা সবাই মেসিকে মিস করব’

১২

রাগীব হাসানের গুচ্ছ কবিতা

১৩

সড়ক দুর্ঘটনায় বিএনপি নেতা নিহত

১৪

ওবামা ইরানকে ঘুষ দিয়েছিলেন, দাবি ট্রাম্পের

১৫

এইচএসসি পরীক্ষার্থীদের জন্য জরুরি বার্তা, প্রকাশ করল শিক্ষা বোর্ড

১৬

শাজাহানপুরে যুবদলের আংশিক কমিটি অনুমোদন

১৭

বাজেটে কৃষি খাতের প্রকৃত বরাদ্দ ও কৃষকের অধিকার নিয়ে নাগরিক সংলাপ

১৮

হার দিয়ে শুরু করল বাংলাদেশ

১৯

পরিচয়ের খোঁজে আদালতে ক্লাউডিয়া চৌধুরী

২০
X