টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ : ২৫ জুলাই ২০২৩, ০২:৫০ এএম
অনলাইন সংস্করণ

ফোনে কথা বলতে গিয়ে রেললাইনে কাটা পড়লেন যুবক

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

টঙ্গীতে ট্রেনে কাটা পড়ে জাবির হোসেন (৩৪) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। মোবাইল ফোনে কথা বলা অবস্থায় তিনি ট্রেনে কাটা পড়ে মারা যান।

সোমবার (২৪ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে টঙ্গীর বউ বাজার এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার দুই ঘণ্টা পর পুলিশ লাশটি উদ্ধার করে টঙ্গী রেলওয়ে ফাঁড়িতে নিয়ে যায়।

প্রত্যাক্ষদর্শী ও পুলিশ জানায়, সোমবার সন্ধ্যায় বউ বাজার এলাকার রেললাইনে হাটছিলেন জাবির। এ সময় তাকে মুঠোফোনে কথা বলতে দেখা যায়। এরই একপর্যায়ে ঢাকা থেকে ছেড়ে আসা জামালপুরগামী একটি ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে স্থানীয়রা পুলিশে খবর দিলে পুলিশ লাশটি উদ্ধার করে টঙ্গী রেলওয়ে পুলিশ ফাঁড়িতে নিয়ে যায়।

নিহত জাবিরের চাচা মনির হোসেন বলেন, জাবির মানসিক সমস্যায় ভুগছিলেন। মৃত্যুর খবর পেয়ে পুলিশ ফাঁড়িতে এসেছি। লাশটি ময়নাতদন্ত ছাড়া নিয়ে যেতে লিখিত আবেদন জানাব।

টঙ্গী রেলওয়ে ফাঁড়ি পুলিশের ইনচার্জ উপপরিদর্শক ছোটন শর্মা বলেন, লাশটির সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। পরিবারের সদস্যরা লিখিত আবেদন জানালে ময়নাতদন্ত ছাড়াই লাশটি হস্তান্তর করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুদ্ধে যোগ দিল ইয়েমেনের হুতি গোষ্ঠী, ইসরায়েলকে নতুন হুঁশিয়ারি

বিশ্বকাপের আগে চোটে ব্রাজিলের প্রতিপক্ষের গুরুত্বপূর্ণ তারকা

বছরে ৩৫ লাখ টন খাদ্য ময়লার ঝুড়িতে যায় : খাদ্য প্রতিমন্ত্রী

ইনস্টাগ্রামে ছবি উধাও, এবার কি মুম্বাইয়েও সূর্যাস্ত?

কক্সবাজারে দুই বাসের সংঘর্ষে নিহত ১, আহত ২০

ইসরায়েলি হামলায় নিহত ২৯ লেবানিজ সেনা

আজমিরীগঞ্জে জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের ড্রোন ভূপাতিত করল ইরান

ঢাকার পানির সংকট কাটাতে বড় সুখবর দিলেন মির্জা ফখরুল

ইবনে সিনায় চাকরির সুযোগ, দ্রুত আবেদন করুন

১০

নিখোঁজ নানাকে ফিরে পেলেন হিমি

১১

বজ্রপাত ও দুর্যোগ ঝুঁকি কমাতে প্রযুক্তিগত ব্যবস্থা নিচ্ছে সরকার : ত্রাণমন্ত্রী

১২

সিলেটে হাম ও নিউমোনিয়ায় আরও এক শিশুর মৃত্যু

১৩

‘শান্তিরক্ষীরা জীবন বাজি রেখে দেশের সম্মান রক্ষা করছেন’

১৪

যুবদলের কমিটি নিয়ে ক্ষোভ, গুলশানে পদবঞ্চিতদের অবস্থান কর্মসূচি

১৫

জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে বড় নিয়োগ, এসএসসি পাসেই আবেদন

১৬

সৈয়দপুরে লাশ নিয়ে এলাকাবাসীর থানা ঘেরাও

১৭

ইরান ও ইসরায়েলকে পাল্টাপাল্টি হামলা বন্ধের আহ্বান ট্রাম্পের

১৮

বিগত বছরের তুলনায় কমেছে অপরাধের সংখ্যা : স্বরাষ্ট্রমন্ত্রী

১৯

রহস্যজনকভাবে মাটি গরম হয়ে উঠছে ধোঁয়া, এলাকায় চাঞ্চল্য

২০
X