ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি
প্রকাশ : ০৪ জুলাই ২০২৪, ০৬:০৩ পিএম
আপডেট : ০৪ জুলাই ২০২৪, ০৬:১৭ পিএম
অনলাইন সংস্করণ

যমুনার নদীর পানি বিপৎসীমার ওপরে, নিম্নাঞ্চল প্লাবিত

জামালপুরের ইসলামপুরে পাহাড়ি ঢল ও ভারি বর্ষণে নিম্নাঞ্চল প্লাবিত। ছবি : কালবেলা
জামালপুরের ইসলামপুরে পাহাড়ি ঢল ও ভারি বর্ষণে নিম্নাঞ্চল প্লাবিত। ছবি : কালবেলা

জামালপুরের ইসলামপুরে উজানের পাহাড়ি ঢল ও ভারি বর্ষণে জেলার সব নদ-নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় যমুনা নদীর পানি বাহাদুরাবাদ ঘাট পয়েন্টে ৬৫ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপৎসীমার ৭৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

যমুনার পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হওয়ায় জেলার ইসলামপুর এলাকার নিম্নাঞ্চলে পানি ঢুকতে শুরু করেছে। নদীতীরবর্তী অঞ্চলের মানুষের মধ্যে পানিবন্দি হয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে।

বৃহস্পতিবার (৪ জুলাই) দুপুরে যমুনা তীরবর্তী ইসলামপুর উপজেলার গুঠাইল এলাকার বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, মঙ্গলবার (২ জুলাই) ও বুধবার (৩ জুলাই) সকাল থেকে যমুনার পানি বাড়তে শুরু করে। রাত থেকে বিভিন্ন খাল, বিল ও যমুনার ছোট ছোট শাখা প্লাবিত হয়। এ সময় পানি লোকালয়ে ঢুকতে শুরু করে।

পানি বাড়ায় ইসলামপুর উপজেলার চিনাডুলী, কুলকান্দি, বেলগাছা, নোয়ারপাড়া ও সাপধরী ইউনিয়নের নদীতীরবর্তী নিম্নাঞ্চল এবং দুর্গম চরাঞ্চল প্লাবিত হচ্ছে। বিভিন্ন গ্রামের ফসলি মাঠ তলিয়ে গেছে। পানি গ্রামের কিছু বাসিন্দার আঙিনায় যেতে শুরু করেছে। এভাবে পানি বৃদ্ধি অব্যাহত থাকলে পানিবন্দি হয়ে পড়ার শঙ্কা করছেন তারা।

জেলা পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা যায়, আগামী ৪৮ ঘণ্টা জেলার সব নদ-নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকতে পারে বলে বিষয়টি নিশ্চিত করেছেন তারা।

ইসলামপুর উপজেলার চিনাডুলী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবদুস সালাম বলেন, গত মাসের তৃতীয় সপ্তাহে যমুনার পানি কিছুটা বেড়েছিল। তবে কয়েক দিনের মধ্যে পানি আবার কমে যায়। হঠাৎ গতকাল থেকে খুব দ্রুত পানি বাড়ছে। এতে নিম্নাঞ্চলে পানি ঢুকতে শুরু করেছে। কারণ, যমুনার একদম তীরবর্তী ইউনিয়ন চিনাডুলী। যমুনার পানি বিপৎসীমার ওপরে উঠলেই সবার আগে এই ইউনিয়নের বেশ কিছু গ্রাম প্লাবিত হয়। এরইমধ্যে বলিয়াদহ, পশ্চিম বাবনাসহ কয়েকটি গ্রামের ফসলি জমি প্লাবিত হয়েছে। আর কয়েক সেন্টিমিটার পানি বাড়লে বাসিন্দারা পানিবন্দি হয়ে পড়বে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সিরাজুল ইসলাম কালবেলাকে বলেন, পানিবন্দি মানুষের জন্য সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।

কালবেলা/এসওআর/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জনগণের ওপরে যারা ক্ষমতা প্রদর্শন করবে তারা দলের শত্রু: তথ্যমন্ত্রী

ঘুমের মধ্যে হঠাৎ উপর থেকে পড়ে যাওয়ার অনুভূতি হয় কেন?

যুক্তরাষ্ট্রকে সরাসরি আলোচনার প্রস্তাব দেওয়ার খবর প্রত্যাখ্যান করল ইরান

স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, আটক ৩

আঁচল-অমির ‘আতা গাছে তোতা পাখি’

সেই ফিলিস্তিনি কিশোরীকে ধন্যবাদ জানালেন স্পেনের প্রধানমন্ত্রী

সেনাপ্রধানের সঙ্গে নবনিযুক্ত নৌবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

পড়াশোনার পাশাপাশি খেলাধুলাকে গুরুত্ব দিতে হবে: এমপি মান্নান

দুশ্চিন্তা দূর করার সহজ ৫ আমল

দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে প্রাণ গেল ৬ বাংলাদেশির

১০

স্বপ্ন ভেঙে কফিনে ফিরল দুই ভাই, অশ্রুসিক্ত বিদায়ে দাফন 

১১

এনডিটিভির এক্সক্লুসিভ / সীমান্তে চীনের ১১ স্টেলথ যুদ্ধবিমান, ভারতের জবাব দিতে ঢের দেরি

১২

শিক্ষার মানোন্নয়নে নতুন মূল্যায়ন ব্যবস্থা চালু হচ্ছে: শিক্ষা প্রতিমন্ত্রী

১৩

শামীম ওসমানের মামলায় পরবর্তী সাক্ষ্যগ্রহণ ১২ আগস্ট

১৪

মাভাবিপ্রবির নতুন প্রো-ভিসি অধ্যাপক মো. আনিসুর রহমান

১৫

রাবিতে সংঘর্ষের ঘটনা তদন্তে ৫ সদস্যের কমিটি গঠন

১৬

কাঁচামরিচের ট্রিপল সেঞ্চুরি

১৭

১৭ বছর ধরে জুলাই অভ্যুত্থানের ভিত্তি তৈরি করেছে বিএনপি: এ্যানি

১৮

একই দিনে জেলেনস্কি ও নেতানিয়াহুর সঙ্গে বৈঠকে বসছেন ট্রাম্প

১৯

স্নিগ্ধার অভিযোগে নাম জড়ানো নিয়ে মুখ খুললেন জেবা তাকিয়া

২০
X