ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ : ০৫ জুলাই ২০২৪, ০৪:৪৭ পিএম
আপডেট : ০৫ জুলাই ২০২৪, ০৬:৫৬ পিএম
অনলাইন সংস্করণ

ফরিদপুরে বাস-পিকআপ মুখোমুখি সংঘর্ষে নিহত ২

সড়ক দুর্ঘটনাকবলিত বাস ক্রেন দিয়ে উদ্ধার করছে। ছবি : কালবেলা
সড়ক দুর্ঘটনাকবলিত বাস ক্রেন দিয়ে উদ্ধার করছে। ছবি : কালবেলা

ফরিদপুরের ভাঙ্গায় বাস-পিকআপ মুখোমুখি সংঘর্ষে পিকআপের ড্রাইভার ও হেলপার নিহত হয়েছেন। এসময় অন্তত বাসের ১৫ জন যাত্রী আহত হয়েছেন। বিষয়টি নিশ্চিত করেন ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশ।

শুক্রবার (৫ জুলাই) দুপুরে ফরিদপুর-বরিশাল মহাসড়কের উপজেলার পুখুরিয়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত দুজনের পরিচয় পাওয়া যায়নি। তবে পুলিশ জানিয়েছেন দুজনই পিকআপের ড্রাইভার ও হেল্পার। জানা যায়, ফরিদপুর থেকে ঢাকাগামী গোল্ডেন লাইন পরিবহনের একটি বাস ও ফরিদপুর থেকে ভাঙ্গাগামী তিন টনের একটি পিকআপ ঘটনাস্থলে মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলে পিকআপ ড্রাইভার ও হেলপার নিহত হয়।

পিকআপ ড্রাইভারের মরদেহ পিকাপের ভেতর থেকে বের করার চেষ্টা করছেন পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি দল। গোল্ডেন লাইন পরিবহনের অন্তত ১৫ জন যাত্রী আহত হয়েছেন। আহতদের ভাঙ্গা ও ফরিদপুর হাসপাতলে ভর্তি করা হয়েছে।

স্থানীয়রা জানান, গোল্ডেন লাইন পরিবহনের বাসটি পিকআপটিকে চাপা দিয়ে খাঁদে পড়ে রয়েছে। উদ্ধার তৎপরতায় চলাকালীন সময়ে প্রায় দুই ঘণ্টা যান চলাচল বন্ধ রয়েছে।

এ ঘটনায় ভাঙ্গা হাইওয়ে থানার ওসি খাইরুল আনাম জানান, বাস পিকআপ মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। তবে পিকআপের ড্রাইভার নিহত হয়েছে এটা নিশ্চিত হতে পেরেছি। আরেকজন ছিটকে বাইরে মৃত্যু হওয়ায় সে বাসের না পিকআপের যাত্রী নিশ্চিত হতে পারিনি। তবে আশঙ্কা করছি দুজনই পিকআপের ড্রাইভার এবং হেলপার হবে। এখনো আমরা পরিচয় পাইনি।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

১০.৩৯ সেকেন্ডে দৌড় শেষ করেও সেমিফাইনাল হাতছাড়া ইমরানুর রহমানের

ফুটবল খেলে বাড়ি ফেরার পথে ছুরিকাঘাতে যুবক নিহত

চাইনিজ ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোন (CEIZ)-এর নির্মাণকাজ শুরু

ইবিতে প্রতারণামূলক ভর্তি তদন্তে ৩ সদস্যের কমিটি গঠন

ধামরাইয়ে পানিতে ডুবে ৭ বছরের শিশুর মৃত্যু

জুলাই গণঅভ্যুত্থান শুধু সরকার পরিবর্তনের ঘটনা নয়: নাহিদ ইসলাম

বগুড়ায় বাসের ধাক্কায় কলেজ অধ্যক্ষ নিহত

দুই বিশ্ববিদ্যালয়ের ৩ শীর্ষ পদে নিয়োগ পেলেন ইবির অধ্যাপকরা

‘ইসরায়েলের আগামী নির্বাচনে প্রার্থীদের লক্ষ্যবস্তু করতে পারে ইরান’

চট্টগ্রামে জুলাইয়ে ডেঙ্গু আক্রান্ত ৪৫৭, আরও এক নারীর মৃত্যু

১০

ভূমি কর্মকর্তার ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল

১১

আর্জেন্টিনার জাল কাঁপানো কাবরালের সেই গোলই বিশ্বকাপের সেরা

১২

টাঙ্গাইলে মাদক মামলায় যুবকের যাবজ্জীবন

১৩

‘আলোচনা ব্যর্থ হলে ইরানে শক্তিশালী সামরিক অভিযান চালানো হবে’

১৪

পর্দার আড়ালে ঘৃণা ও গুজব ছড়ানোদের নিয়ে এবার মুখ খুললেন ফিফা সভাপতি

১৫

রাজধানীর ৩০০ ফিটে ঘুরতে গেলেন সাহাবুদ্দিন

১৬

যে কারণে বিমানঘাঁটি ব্যবহার করে গোপনে মার্কিন সফরে যাচ্ছেন নেতানিয়াহু

১৭

খাল পুনঃখনন শেষে ১ কোটি ২৫ লাখ টাকা ফেরত দিলেন ইউএনও

১৮

সাবেক ৩২ ডিসি বাধ্যতামূলক অবসরে

১৯

টানা বৃষ্টি নিয়ে দুঃসংবাদ

২০
X