বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ : ০৬ জুলাই ২০২৪, ০৭:৩৯ এএম
আপডেট : ০৬ জুলাই ২০২৪, ০৮:০১ এএম
অনলাইন সংস্করণ

অন্যের বউ ভাগিয়ে নেওয়া সেই যুবলীগ নেতা বহিষ্কার

যুবলীগ নেতা মো. আরিফুজ্জামান খান রিয়াদ। পুরোনো ছবি
যুবলীগ নেতা মো. আরিফুজ্জামান খান রিয়াদ। পুরোনো ছবি

বাউফল পৌর যুবলীগের সাংগঠনিক সম্পাদক পদ থেকে আরিফুজ্জামান খান রিয়াদকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। উপজেলা যুবলীগের এক জরুরি সভার সিদ্ধান্ত মোতাবেক তাকে সাময়িক বরখাস্ত করা হয়।

শুক্রবার (৫ জুলাই) এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি অবহিত করা হয়।

উপজেলা যুবলীগের সভাপতি মো. শাহজাহান সিরাজ ও সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ মনির মোল্লার স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, আরিফুজ্জামান খান রিয়াদের বিরুদ্ধে নৈতিক স্খলন ও ব্যভিচারের অভিযোগে মামলা হয়েছে, যা বিভিন্ন জাতীয় পত্রিকায় ও ইলেক্ট্রনিকস মিডিয়ায় প্রকাশিত হওয়ায় বাংলাদেশ আওয়ামী যুবলীগের ভাবমূর্তি বিনষ্ট হওয়ায় তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হলো এবং কেন তাকে চূড়ান্ত বহিষ্কার করা হবে না, সে বিষয়ে ৭ কর্মদিবসের মধ্যে বাউফল উপজেলা যুবলীগের দপ্তর সেলে লিখিত জবাব দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।

বহিষ্কারের বিষয়ে বাউফল উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মো. ফয়সাল আহম্মেদ মনির মোল্লা মোবাইল ফোনে বলেন, বাউফল পৌর যুবলীগের সাংগঠনিক সম্পাদক আরিফুজ্জামান খান রিয়াদের বিরুদ্ধে নৈতিক স্খলনজনিত ব্যভিচারের মামলা হয়। ওই নারী কেলেঙ্কারির ঘটনা বিভিন্ন জাতীয় দৈনিক পত্রিকা ও ইলেক্ট্রনিকস মিডিয়ায় সংবাদ প্রকাশিত হওয়ায় বাংলাদেশ আওয়ামী যুবলীগের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়। যার ফলে আরিফুজ্জামানকে বাউফল পৌর যুবলীগের সাংগঠনিক সম্পাদকের পদ থেকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে।

এ বিষয়ে আরিফুজ্জামান বলেন, আমি এ সংক্রান্ত কোনো চিঠি পাইনি। সাংবাদিকদের মাধ্যমে শুনেছি আমাকে পৌর যুবলীগের সাংগঠনিক সম্পাদক পদ থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তবে বরখাস্ত করার মতো কোনো ঘটনার সঙ্গে আমি জড়িত নই।

এর আগে এক গৃহবধূকে ভাগিয়ে নেওয়ার অভিযোগে ওই গৃহবধূর স্বামী পটুয়াখালী জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দ্বিতীয় আদালতে বুধবার (২৬ জুন) একটি মামলা দায়ের করেন। দৈনিক কালবেলায় এ সংক্রান্ত ‘অন্যের বউ ভাগিয়ে নেওয়ার অভিযোগে যুবলীগ নেতার বিরুদ্ধে মামলা’ শিরোনামে সংবাদ প্রকাশ হয়। এই সংবাদের জেরে দৈনিক কালবেলার বাউফল প্রতি‌নি‌ধির বিরু‌দ্ধে সাইবার ট্রাইব্যুনা‌লে মামলা দায়ের করেছেন যুবলীগ নেতা।

কালবেলা/এনএএস
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রধানমন্ত্রীর কাছে নিরাপত্তা চাইলেন এমপি নজরুলের ড্রাইভার

‘জীবন তো একটাই’— নতুন ভিডিওতে যে বার্তা দিলেন কেয়া পায়েল

কুমিল্লায় খালের ওপর গড়ে ওঠা ৩৩ অবৈধ দোকান উচ্ছেদ

টানা দশম রাতে ইরানে মার্কিন হামলা, পাল্টা আঘাত তেহরানের

ফাইনালে বিতর্কের পর প্রথমবার মুখ খুললেন পারেদেস

ভিডিও, দ্বিতীয় স্ত্রী নাকি চাকরির সুপারিশ: ভাইরাল ভিডিও নিয়ে প্রশ্ন ছুড়লেন ডাকসু নেত্রী

‘বাব আল-মান্দেব ঘিরে হুমকি জ্বালানি বাজারের উদ্বেগ বাড়াচ্ছে’

নারীদের চলাফেরা ও পোশাক পরিধান নিয়ে এমপি নজরুলের পুরোনো বক্তব্য ভাইরাল

৩০ কেজি হরিণের মাংসসহ শিকারি আটক 

পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে ডেপুটি স্পিকার

১০

বিশ্বকাপের সেরা গোল বাছাইয়ে ভোট শুরু, চূড়ান্ত তালিকায় যে ১২ গোল

১১

খুঁটি থেকে বিদ্যুতের তার ছিঁড়ে পড়ে প্রাণ গেল যুবকের

১২

মোজতবা খামেনির সঙ্গে যোগাযোগ ও সমন্বয় বাড়ছে: ইরানের প্রেসিডেন্ট

১৩

প্রেম-বিচ্ছেদের জেরে অভিনেতাকে জুতাপেটা করলেন অভিনেত্রী!

১৪

মনিটর এয়ারলাইন অব দ্য ইয়ার অ্যাওয়ার্ডসের অনলাইন ভোটগ্রহণ শুরু

১৫

এমপি নজরুলের ভাইরাল ভিডিও নিয়ে বিরোধীদলকে রাশেদ খাঁনের খোঁচা

১৬

‘পুরুষ নির্যাতন দমন ও প্রতিরোধ আইন’ প্রণয়নের নির্দেশনা চেয়ে রিট

১৭

৭ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে কুপিয়ে হত্যা, অভিযুক্তকে গণপিটুনি

১৮

দ্বিতীয় বিয়ের পাত্রী দেখতে গিয়ে অপহৃত, গ্রেপ্তার ৪

১৯

জালিয়াতির পুরোনো মামলায় হরিদাসের এক বছরের সাজা কার্যকর

২০
X