মেহেদী হাসান সবুজ, ঝিনাইদহ
প্রকাশ : ২৫ জুলাই ২০২৩, ০৫:১২ পিএম
আপডেট : ২৫ জুলাই ২০২৩, ০৮:৩৪ পিএম
অনলাইন সংস্করণ

ঝিনাইদহে আতঙ্ক ছড়াচ্ছে ডেঙ্গু

ঝিনাইদহ আড়াইশ শয্যার জেনারেল হাসপাতালে বেড়েছে ডেঙ্গু রোগী। ছবি : কালবেলা
ঝিনাইদহ আড়াইশ শয্যার জেনারেল হাসপাতালে বেড়েছে ডেঙ্গু রোগী। ছবি : কালবেলা

ঝিনাইদহ ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে প্রতিদিনই বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। জেলা শহরে একাধিক স্থানে মিলেছে ডেঙ্গুর বাহক এডিস মশার উপস্থিতি। ছোট বড় সব বয়সী মানুষই ডেঙ্গুতে আক্রান্ত হচ্ছে। এ অবস্থায় জেলাজুড়ে ডেঙ্গু আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

মঙ্গলবার (২৫ জুলাই) সরেজমিন দেখা গেছে, আড়াইশ শয্যার জেনারেল হাসপাতালে বর্তমানে ১১ জন ডেঙ্গু রোগী চিকিৎসা নিচ্ছেন। চিকিৎসা সেবা সঠিকভাবে না পাওয়ার অভিযোগ করেছেন তারা।

আরও পড়ুন : দ্বিতীয়বার ডেঙ্গু আক্রান্তদের মৃত্যুঝুঁকি বেশি

রোগী ও স্বজনরা জানান, হাসপাতালের ফ্যান নষ্ট। তা ছাড়া হাসপাতালে সার্বক্ষণিক প্যাথলজিস্ট নেই। মশারি টানানোর ব্যবস্থা পর্যন্ত নেই।

জেসমিন নামে এক রোগী বলেন, ‘তিনদিন ধরে হাসপাতালে আছি; কিন্তু মশারি টানাতে পারছি না।’

শৈলকূপা থেকে ডেঙ্গুর চিকিৎসা নিতে আসা শিহাবের স্বজনের অভিযোগ, হাসপাতালের পরিবেশ ভালো নয়। তা ছাড়া বাইরে থেকে পরীক্ষা করাতে হচ্ছে, এতে খরচ হচ্ছে দ্বিগুন।

জেলা সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে, শৈলকূপায় তিনজন, কালীগঞ্জে তিন, হরিণাকুণ্ডুতে এক, কোটচাঁদপুরে দুই এবং মহেশপুরে দুজন ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন।

আরও পড়ুন : নিয়ন্ত্রণের বাইরে যাচ্ছে ডেঙ্গু

ঝিনাইদহ ২৫০ শয্যার জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. সৈয়দ রেজাউল ইসলাম জানান, গত সপ্তাহে এখানে ৪০ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন ছিলেন। বর্তমানে ১১ জন চিকিৎসা নিচ্ছেন।

তিনি বলেন, হাসপাতালে যারা চিকিৎসা নিচ্ছেন তাদের বেশিরভাগই ঢাকায় আক্রান্ত হয়েছেন। তবে জেলার বিভিন্ন এলাকাতেও আক্রান্ত বাড়ছে। ডেঙ্গু রোগীদের বিশেষায়িত কক্ষে মশারির নিচে রাখা হয়েছে। সার্বক্ষণিক চিকিৎসক ও নার্সের তত্ত্বাবধানে তারা সেবা পাচ্ছেন।

ঝিনাইদহের সিভিল সার্জন ডা. শুভ্রা রানী দেবনাথ বলেন, ডেঙ্গুর লক্ষণে এখন অনেক পরিবর্তন এসেছে। তাই সবাইকে সাবধানতা অবলম্বন করতে হবে। বাসাবাড়ি পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার পাশাপাশি মশার থেকে বাঁচতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নৌবাহিনীতে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি, বিবাহিতরাও আবেদন করতে পারবেন

আব্দুল্লাহ হিল রাকিব স্মরণে বিইউএফটিতে স্মরণসভা

দেশে ফিরলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান

সীমান্ত হত্যা ও পুশইন বন্ধে বিএসএফের প্রতি বিজিবির আহ্বান

অভিজ্ঞতা ছাড়াই আরএফএল গ্রুপে চাকরির সুযোগ

অক্সফোর্ড ইউনিয়নের সেমিনারে হাসনাত-সাদিক

খেলা শেষে স্টেডিয়াম পরিষ্কার করল জাপানি সমর্থকরা

জামায়াত কর্মীকে হত্যার পর মরদেহ পোড়ানোর চেষ্টা

বিশ্বকাপের পরিবর্তে ক্ষুধার্তদের চাহিদা পূরণের আহ্বান আহমাদুল্লার

চরের নারীদের স্বাস্থ্য সংকট / গরমে বাড়ছে জরায়ু ও ত্বকজনিত জটিলতা

১০

৭ গোলের তাণ্ডবে ব্রাজিলকে ছাড়িয়ে জার্মানির বিশ্বরেকর্ড

১১

আর্জেন্টিনার জার্সি গায়ে ট্রাইব্যুনালে হাজির পলক, ভিডিও ভাইরাল

১২

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা, মরদেহ মিলল নদীতে

১৩

আজ রাত থেকেই যুদ্ধ স্থায়ীভাবে বন্ধ হবে : ইরান

১৪

দেশে ফের বাড়ল স্বর্ণের দাম

১৫

শ্রীমতী অনিমা রানী রাহার পরলোকগমন

১৬

আয়ারির জোড়া গোলে তিউনিশিয়াকে উড়িয়ে দিল সুইডেন

১৭

মেট্রোরেলের ৯ স্টেশন ও গুলশানে ফ্রেশ সুপার মার্ট চালু করল এমজিআই

১৮

ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে ৪ দেশ

১৯

বাঁচতে চায় আবু বক্কর, সাহায্যের আবেদন

২০
X