রবিবার, ০৭ জুন ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
মৌলভীবাজার প্রতিনিধি
প্রকাশ : ২৫ জুলাই ২০২৩, ০৫:৩৮ পিএম
আপডেট : ২৫ জুলাই ২০২৩, ০৯:৩৮ পিএম
অনলাইন সংস্করণ

অপ্রয়োজনে গাছ কাটা যাবে না : পরিবেশমন্ত্রী

মঙ্গলবার মৌলভীবাজার জেলা শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠানে বক্তব্য দেন পরিবেশমন্ত্রী মো. শাহাব উদ্দিন। ছবি : কালবেলা
মঙ্গলবার মৌলভীবাজার জেলা শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠানে বক্তব্য দেন পরিবেশমন্ত্রী মো. শাহাব উদ্দিন। ছবি : কালবেলা

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রী মো. শাহাব উদ্দিন বলেছেন, ‘অপ্রয়োজনে কোনো গাছ কাটা যাবে না। আমরা বারবার অনুরোধ করি এবং মন্ত্রণালয়ের নির্দেশনা আছে পাহাড়ের কোনো গাছ ২০৩০ সাল পর্যন্ত কাটা যাবে না। এ গাছগুলো রক্ষা করতে হবে।’ ২০৩০ সাল পর্যন্ত সরকারি বনায়নের কোনো গাছ বিক্রি করা হবে না এবং কাটাও হবে না বলে জানান মন্ত্রী।

মঙ্গলবার (২৫ জুলাই) দুপুরে মৌলভীবাজার জেলা শিল্পকলা একাডেমিতে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা এবং জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

পরিবেশমন্ত্রী বলেন, ২০২৫ সালে দেশে বন ২৪ শতাংশ বাড়ানো হবে। ২০৩০ সালে এসডিজির লক্ষ্যমাত্রা অর্জনের জন্য ২৫ শতাংশ গাছ লাগানো হবে। ইতিমধ্যে বন বিভাগ ও সামাজিক বনায়ন একত্রিত করে ২২ দশমিক ৩৭ শতাংশ বনায়ন করা হয়েছে। আমাদের লক্ষ্যমাত্রা অর্জনে আর মাত্র ১ দশমিক ৬৩ শতাংশ বাকি রয়েছে।

তিনি বলেন, ‘লক্ষ্যমাত্রা অর্জনে আমরা কাজ করে যাচ্ছি। ২০৩০ সালে আমরা প্রধানমন্ত্রীর এসডিজি অর্জনের লক্ষ্যে ২৫ শতাংশ বনায়ন করতে সক্ষম হব।’

মন্ত্রী আরও বলেন, জলবায়ু পরিবর্তনের মোকাবিলায় আমাদের বেশি করে গাছ লাগানো দরকার।

শাহাব উদ্দিন বলেন, কেউ যদি অবৈধভাবে সরকারি বনায়নের গাছ কেটে থাকেন, তাদের উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা হবে।

জেলা প্রশাসক ড. উর্মি বিনতে সালামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সৈয়দা জোহরা আলাউদ্দিন, জেলা পরিষদ চেয়ারম্যান মিছবাহুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার সুদর্শন কুমার রায়, পৌর মেয়র মো. ফজলুর রহমান, সদর উপজেলা চেয়ারম্যান মো. কামাল হোসেন। স্বাগত বক্তব্য দেন বিভাগীয় বন কর্মকর্তা ড. মো. জাহাঙ্গীর আলম।

অনুষ্ঠানে মৎস্য বিভাগের সফলতা নিয়ে মন্ত্রী বলেন, ‘২০০৬ সালে দেশে ২৯ লাখ টন মাছ উৎপাদন হয়েছে। আর ২০২১-২২ সালে হয়েছে ৪৭ দশমিক ৫৯ লাখ টন। আমাদের হতাশ হওয়ার কিছু নেই। শেখ হাসিনার নেতৃত্বে সর্বক্ষেত্রে আমরা এগিয়ে যাচ্ছি। ইলিশ উৎপাদনে বাংলাদেশ বিশ্বে প্রথম স্থান অর্জন করেছে। পৃথিবীর মধ্যে বাংলাদেশ মুক্ত জলাশয়ে মাছ উৎপাদনে তৃতীয়, তেলাপিয়া উৎপাদনে চতুর্থ, বদ্ধ জলাশয় ও পুকুরে পঞ্চম এবং সামুদ্রিক মাছ উৎপাদনে অষ্টম স্থানে রয়েছে।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গভীর রাতে হঠাৎ ক্ষুধা লাগলে কী খাবেন, কী এড়িয়ে চলবেন?

ডিজিটাল গণমাধ্যম অগ্রদূতের আত্মপ্রকাশ

মাইকে ঘোষণা দিয়ে ছাত্রদল নেতাদের ওপর ‘আ.লীগের’ হামলা, আহত ১৮

রাজনীতিতেই থাকতে চাই, চাকরি নয় : ছাত্রদল নেতার আবেগঘন স্ট্যাটাস

কালবেলায় সংবাদ প্রকাশ / জিম্মায় নেওয়া চুরির মালামাল থানায় ফেরত দিলেন কর্মকর্তা

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের সভা অনুষ্ঠিত

সকাল ৯টার মধ্যে ১৮ জেলায় ঝড়ের আভাস

পদ্মায় ডুবে যাওয়া সেই বাসের চালকসহ গ্রেপ্তার ৩ জনের জামিন

৩৫.৩ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড / সিলেটে তীব্র গরমে অতিষ্ঠ জনজীবন

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক

১০

মধ্যরাতে দেশে পৌঁছাবে লেবাননে নিহত ২ বাংলাদেশির মরদেহ

১১

শেষ মুহূর্তে বড় ধাক্কা, আর্জেন্টাইন ডিফেন্ডারের বিশ্বকাপ শেষ

১২

বাসের ধাক্কায় প্রাণ গেল ৩ অটোরিকশা যাত্রীর

১৩

রোগীকে আটকে ইনজেকশন পুশের টাকা দাবি, নার্সকে শোকজ  

১৪

গৃহকর্মী থেকে মন্ত্রী : কলিতা মাঝির উত্থানের গল্প

১৫

নিউমার্কেট এলাকায় ফুটপাত দখলমুক্ত করল চসিক

১৬

এসএসসি পরীক্ষার্থীকে বলাৎকার, আ.লীগ নেতাসহ গ্রেপ্তার ২

১৭

তুরস্কের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর

১৮

ব্রাজিলের সামনে এবার মিসর

১৯

আগামী পাঁচ দিন কেমন থাকবে আবহাওয়া, জানাল অধিদপ্তর

২০
X