চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ : ২৫ জুলাই ২০২৩, ০৭:২৯ পিএম
অনলাইন সংস্করণ

চকরিয়ায় অপহরণের ১১ ঘণ্টা পর উদ্ধার 

চকরিয়ায় দুই অপহরণকারী গ্রেপ্তার। ছবি : কালবেলা
চকরিয়ায় দুই অপহরণকারী গ্রেপ্তার। ছবি : কালবেলা

কক্সবাজারের চকরিয়ায় অপহরণ করে মুক্তিপণ দাবির ১১ ঘণ্টা পর অপহৃত মো. কুতুব উদ্দিন (৩১) কে উদ্ধার করেছে পুলিশ। এ সময় মুক্তিপণের টাকাসহ ২ অপহরণকারীকে গ্রেপ্তার করা হয়। অপহৃত কুতুব উদ্দিন কক্সবাজারের চকরিয়ায় উপজেলার খুটাখালী ইউনিয়নের মেধাকচ্ছপিয়া গ্রামের নুরুল আলমের ছেলে।

মঙ্গলবার (২৫ জুলাই) বিকালে থানা পুলিশ এক প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে এই তথ্য জানায় চকরিয়া থানা পুলিশ।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়, সোমবার (২৪ জুলাই) রাতে চকরিয়ার পৌরসভার এলাকার চিরিঙ্গা বাস স্টেশন থেকে অপহৃত উদ্ধারসহ অপহরণকারীকে গ্রেফতার করা হয়।

গ্রেপ্তারকৃত দুই অপহরণকারী হলেন, চকরিয়া পৌরসভার ২নম্বর ওয়ার্ড বিমান বন্দর পাড়ার ওবায়দুল হকের ছেলে মাজহারুল ইসলাম (৩৫) ও একই এলাকার নুরুল আলমের ছেলে সৈয়দ মোহাম্মদ পারভেজ (৫০)। এই ঘটনার সাথে জড়িত আরো পাঁচ অপহরণকারীকে গ্রেপ্তারের অভিযান চলছে বলে পুলিশ জানিয়েছে।

পুলিশ জানায়, সোমবার দুপুরে বাড়ি থেকে বের হয়ে হারবাংয়ের উদ্দেশ্যে রওয়ানা দেয় কুতুব উদ্দিন। কিন্তু সেই চিরিঙ্গা বাস স্টেশনে নামার পর টেম্পু যোগে হারবাং যাওয়ার জন্য অপেক্ষা করে। অপহরণকারীদের পরিকল্পনা মতে এসময় ৫ যুবক এসে কুতুব উদ্দিনকে কথা আছে বলে পার্শ্ববর্তী একটি ফাঁকা বিল্ডিং ঘরের ভিতরে নিয়ে যায়। পরে তার কাছ থেকে তিন লক্ষ টাকা মুক্তিপণ দাবি করেন। এসময় তা দিতে অপারগ হলে তার পকেটে থাকা নগদ টাকা ও মোবাইল হাতিয়ে নেয়। পরে মোবাইলে বিকাশ অ্যাকাউন্টে থাকা ৩৫ হাজার টাকা পিনকোড নিয়ে উঠিয়ে ফেলে।

পরে মোবাইল থেকে স্ত্রীর কাছে আরো তিন লক্ষ টাকা দাবি করেন। এ বিষয়টি কুতুব উদ্দিনের ভাইকে জানার পর তারা থানায় অবহিত করেন।

চকরিয়া থানার পুলিশ মোবাইল ট্র্যাকিংয়ের মাধ্যমে অবস্থান শনাক্ত করে মুক্তিপণের টাকা দেওয়ার কথা বলে বিকাশের দোকানে আসতে বলা হয়। দোকানে আসলে পুলিশ দুই অপহরণকারীকে গ্রেপ্তার ও তাদের হেফাজতে থাকা কুতুবউদ্দিনকে উদ্ধার করে।

চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জাবেদ মাহমুদ বলেন, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। অপহরণকারীদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। অপরদিকে আসামিদের গ্রেফতার করতে পুলিশ অফিস পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারতীয় নাগরিকদের পুশইনের চেষ্টা / সীমান্তে উত্তেজনা, শক্ত অবস্থানে বিজিবি 

আজ রাতে তেহরান পুড়বে : বেন-গাভির

ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, ইসরায়েলজুড়ে রেড অ্যালার্ট জারি

ভূমিকম্পের সময় যে দোয়া পড়বেন

বাসচালককে মারধর ও ছাত্রদল কর্মীকে কোপানোর অভিযোগ  

দেশের যেসব জেলায় ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল যেখানে

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

খেলতে গিয়ে প্রাণ গেল দুই শিশুর

চা শ্রমিকদের বকেয়া পরিশোধের দাবিতে ইউএনওর কাছে স্মারকলিপি

আরও বাড়ল ই-ভ্যাট রিটার্ন দাখিলের সময়

১০

লেবাননে হামলা অব্যাহত থাকলে আবারও যুদ্ধে নামব : ইরান

১১

‘বিশ্ব এলপিজি দিবস-২০২৬’ উদযাপন করল ফ্রেশ এলপি গ্যাস

১২

আর্জেন্টিনা যেন মিনি হাসপাতাল!

১৩

বিশ্বকাপ এলেই রং বদলান নেইমার

১৪

রামিসা হত্যাকাণ্ডের রায়ে ‘আলহামদুলিল্লাহ’ পড়লেন জামায়াত আমির

১৫

সাতক্ষীরা পৌর নির্বাচনে নতুন সমীকরণ, আলোচনায় নাসিম ফারুক খান মিঠু

১৬

বিশ্বকাপে সেদিন আবির্ভাব হয়েছিল এক ‘ফুটবল দেবতার’, নাম তার ম্যারাডোনা

১৭

লাশ নিয়ে থানা ঘেরাও, এস আই প্রত্যাহার

১৮

বাজেট ২০২৬-২৭ / মানবসম্পদ উন্নয়নের রূপরেখা চান বিশেষজ্ঞরা

১৯

সেই তিন ভাইয়ের অ্যাকাউন্টে জমা হলো ১২ লাখ টাকা

২০
X