রাজশাহী ব্যুরো
প্রকাশ : ২৫ জুলাই ২০২৩, ০৯:২৩ পিএম
আপডেট : ২৫ জুলাই ২০২৩, ১০:৪০ পিএম
অনলাইন সংস্করণ

রাজশাহীতে সমাবেশের অনুমতি চেয়ে জামায়াতের চিঠি 

রাজশাহী মহানগর পুলিশের সদর দপ্তরে জামায়াতের প্রতিনিধি দল
রাজশাহী মহানগর পুলিশের সদর দপ্তরে জামায়াতের প্রতিনিধি দল

রাজশাহীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশের অনুমতি চেয়ে পুলিশের কাছে আবেদন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

মঙ্গলবার (২৫ জুলাই) রাজশাহী মহানগর জামায়াতের নায়েবে আমির অ্যাডভোকেট আবু মোহাম্মদ সেলিমের নেতৃত্বে একটি দল নগর পুলিশে এ আবেদন করেন।

নগর পুলিশের সদর দপ্তর থেকে বেরিয়ে আবু মোহাম্মদ সেলিম বলেন, ‘বিক্ষোভ মিছিল ও সমাবেশের জন্য আমরা অনুমতি চেয়ে আবেদন করেছি। কিন্তু আমাদের পুলিশ কমিশনারের সঙ্গে দেখা করতে দেওয়া হয়নি। মেইন গেট থেকেই আমাদের আবেদন রিসিভ করা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘জামায়াত নেতা শফিকুর রহমানসহ নেতা-কর্মীদের মুক্তি এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণের দাবিতে আগামী শুক্রবার বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হবে। মিছিলটি নগরীর সদর হাসপাতাল মোড় থেকে দুপুর আড়াইটায় শুরু হয়ে, সাহেববাজার হয়ে পুনরায় সদর হাসপাতাল মোড়ে শেষ হবে।’

আমাদের অনুমতি না দেওয়া হলে দলীয় ফোরাম এ বিষয়ে সিদ্ধান্ত নেবে বলেও জানান তিনি।

এ সময় তার সঙ্গে আরও উপস্থিত ছিলেন- জামায়াত নেতা সেলিম রেজা মাসুম, হাসালুন বান্না সোহাগ, মো. মিনহাজ, ফিরোজ কবির, মো. সালাউদ্দিন প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নতুন ইরান চুক্তি জেসিপিওএর চেয়ে বেশি ভালো হবে না : ওবামা

স্ত্রীকে গলা টিপে হত্যাচেষ্টা, পাষণ্ড স্বামী গ্রেপ্তার

সিলেটে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, শনাক্ত ২৭

বেনজীরকে দেশে পাঠানোর বিষয়ে বাংলাদেশকে চিঠি দিল আমিরাত

 শান্তি চুক্তিতে যুক্তরাষ্ট্র-ইরান, ১৯ জুন সুইজারল্যান্ডে স্বাক্ষর

সোমবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

দিল্লির বিমানবন্দর থেকে ফেরত আসছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

দেশে ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

আজকের নামাজের সময়সূচি

১০

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতাকে স্বাগত জানালেন এরদোয়ান

১১

নেদারল্যান্ডসের বিপক্ষে ২-২ গোলে ড্র জাপানের

১২

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি সম্পন্ন, নৌ অবরোধ প্রত্যাহারের ঘোষণা ট্রাম্পের

১৩

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা সম্পন্ন, হরমুজ প্রণালি উন্মুক্ত করার ঘোষণা

১৪

জাপানের দুর্দান্ত জবাব, নেদারল্যান্ডসের বিপক্ষে সমতায় ফেরা

১৫

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা, ফয়েজের ফেসবুক স্ট্যাটাস

১৬

সেভেন আপের দুঃসহ স্মৃতি : ১২ বছর পর ‘বন্ধু’ পেল ব্রাজিল

১৭

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে ‘রহস্যজনক কারণে’ দিল্লিতে প্রবেশে বাধা

১৮

মাঠে মুখোমুখি নেদারল্যান্ডস-জাপান

১৯

ভোলায় মাছসহ ৩ জেলে আটক

২০
X