সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ০৯ জুলাই ২০২৪, ০৫:৫১ পিএম
অনলাইন সংস্করণ

যমুনার ভাঙন প্রতিরোধে সতর্ক দৃষ্টি রয়েছে : পানি উন্নয়ন বোর্ড

কাজিপুরের মেঘাই স্পার বাঁধ এলাকা পরিদর্শন করেন পাউবোর ঊর্ধ্বতন কর্মকর্তারা। ছবি : কালবেলা
কাজিপুরের মেঘাই স্পার বাঁধ এলাকা পরিদর্শন করেন পাউবোর ঊর্ধ্বতন কর্মকর্তারা। ছবি : কালবেলা

সিরাজগঞ্জে যমুনার পানি কমতে শুরু করেছে। এ অবস্থায় জেলার অরক্ষিত নদীতীর এলাকায় ভাঙনের আশঙ্কা করছে স্থানীয়রা। তবে ভাঙন প্রতিরোধে পানি উন্নয়ন বোর্ড সতর্ক অবস্থানে রয়েছে বলে জানিয়েছে।

মঙ্গলবার (৯ জুলাই) দুপুরের দিকে কাজিপুরের মাইজবাড়ি স্পার বাঁধ পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের উত্তর-পশ্চিমাঞ্চলের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. মুখলেসুর রহমান সাংবাদিকদের আশ্বস্ত করে বলেন, মেঘাই স্পার বাঁধ, হাঁটপাটিল ও চৌহালী উপজেলার ভাঙনকবলিত এলাকাগুলোর প্রতি আমরা সার্বক্ষণিক দৃষ্টি রেখেছি। আমাদের কর্মকর্তা-কর্মচারীরা রাতদিন ২৪ ঘণ্টা এসব অঞ্চল নজরদারিতে রেখেছে। যে কোনো সমস্যা দেখা দিলে তাৎক্ষণিক জিওব্যাগ বা জিওটিউব ফেলে ভাঙন প্রতিরোধ করা হবে।

মঙ্গলবার দুপুরে সিরাজগঞ্জ হার্ড পয়েন্টে যমুনা নদীর পানি সমতল রেকর্ড করা হয়েছে ১৩ দশমিক ৩৬ মিটার। ২৪ ঘণ্টায় ৩৯ সেন্টিমিটার কমে বিপৎসীমার ৪৬ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। অপরদিকে কাজিপুর মেঘাই পয়েন্টে রেকর্ড করা হয়েছে ১৫ দশমিক ১০মিটার। গত ২৪ ঘণ্টায় ১৯ সেন্টিমিটার কমে বিপৎসীমা ৩০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. মাহবুবুর রহমান বলেন, যমুনার পানি কমতে শুরু করেছে। চলতি মাসে আর যমুনার পানি এই পয়েন্টে বাড়ার সম্ভাবনা নেই। বড় ধরনের বন্যার শঙ্কাও নেই।

জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. আক্তারুজ্জামান জানান, জেলার ৫টি উপজেলার ৩৪টি ইউনিয়নে ২১ হাজার ৪৯টি পরিবারের ৯৪ হাজার ২১৬ জন মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। বন্যাদুর্গত এসব মানুষের জন্য ইতোমধ্যে ১০০ টন চাল, ৫ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। মজুত রয়েছে আরও ১২০০ টন চাল, ২০ লাখ টাকা ও ৭শ প্যাকেট শুকনো খাবার। তিনি আরও জানান, চলতি বন্যায় নৌকা ডুবে দুজন ও বানের পানিতে ডুব একজনের মৃত্যু হয়েছে।

পানি উন্নয়ন বোর্ড বগুড়া অঞ্চলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. আরিফুল ইসলাম, সিরাজগঞ্জ নির্বাহী প্রকৌশলী মো. মাহবুবুর রহমান, উপবিভাগীয় প্রকৌশলী নাজমুল হাসানসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

খোয়াইয়ের বাঁধে ভাঙন, এক রাতেই ভেসে গেল মানুষের ঘর, ফসল ও স্বপ্ন

পানির চাপে গুলশান-শাহজাদপুর লিংক রোডে ধস

সরকারি হলো বান্দরবানের আলোচিত তিন্দু নিম্ন মাধ্যমিক বিদ্যালয়

কিউএস আফ্রিকা ফোরাম ২০২৬-এ এআইইউবির অংশগ্রহণ

রাজধানীর ধোলাইখালে ধসে পড়ল সড়ক

অসমাপ্ত বিপ্লব সম্পন্নে জাতীয় ঐক্যের বিকল্প নেই: জাতীয় বিপ্লবী পরিষদ

জানালেন ডিএসসিসি প্রশাসক / নিউমার্কেট-ধানমন্ডির জলাবদ্ধতা নিরসনে নতুন প্রকল্প অনুমোদন দিয়েছেন প্রধানমন্ত্রী

সিআইপিএস এশিয়া এক্সিলেন্স অ্যাওয়ার্ডে বাংলালিংকের চার আন্তর্জাতিক স্বীকৃতি

‘মেসিকে ঘুম পাড়িয়ে দেব’, হুংকার ইংলিশ কিংবদন্তির

আলফাডাঙ্গায় রোটারি ক্লাব অব ঢাকা লুমিনাসের বৃক্ষরোপণ

১০

নারী মরদেহের পোস্টমর্টেমে নারী ডোম নিয়োগ চেয়ে হাইকোর্টে রিট

১১

রাশিয়া ও ইরানের ৩ সশস্ত্র সংগঠনকে নিয়ে যুক্তরাজ্যের নতুন সিদ্ধান্ত

১২

ইন্টারন্যাশনাল স্কুল ঢাকার নতুন ডিরেক্টর ড. মাইক মিলার

১৩

ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানে হামলা / ‘ব্যবসা করতে এককালীন ২ কোটি ও মাসে ১০ লাখ চাঁদা দিতে হবে’

১৪

দেনমোহর আদায়ের নীতিমালা তৈরি করতে হাইকোর্টের রুল

১৫

দোয়ারাবাজারে নদীর পানি বিপৎসীমার ওপরে, নিম্নাঞ্চল প্লাবিত

১৬

বঙ্গোপসাগরে নিখোঁজ ট্রলার থেকে ৯ জেলের মরদেহ উদ্ধার

১৭

সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী / ইসলাম ও মসজিদের নামে আ. লীগ সরকার ‘গর্হিত কাজ’ করেছে

১৮

বগুড়ায় যাচ্ছেন নাহিদ-পাটোয়ারীসহ এনসিপির কেন্দ্রীয় নেতারা

১৯

দায়িত্ব নিলেন সিলেটের নতুন ডিসি

২০
X