বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৪ ডিসেম্বর ২০২৫, ০৯:২৪ পিএম
অনলাইন সংস্করণ

ব্রিটিশ সংসদে খালেদা জিয়াকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ

সেমিনারে খালেদা জিয়াকে স্মরণ করেন অংশগ্রহণকারীরা। ছবি : সংগৃহীত
সেমিনারে খালেদা জিয়াকে স্মরণ করেন অংশগ্রহণকারীরা। ছবি : সংগৃহীত

ব্রিটিশ পার্লামেন্টে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়েছে। বুধবার (৩ ডিসেম্বর) লন্ডনে ব্রিটিশ সংসদের উচ্চকক্ষ হাউস অব লর্ডসে অনুষ্ঠিত আন্তর্জাতিক সেমিনারে তাকে স্মরণ করেন অংশগ্রহণকারীরা।

এদিন ‘তারেক রহমানের নীতি ও রাজনীতি : সমকালীন বাংলাদেশ’ শিরোনামে আন্তর্জাতিক সেমিনারে অংশ নেন ব্রিটিশ এমপি, লর্ডস, রাজনীতিবিদ, সাংবাদিকসহ বাংলাদেশ ও বিশ্বের বিভিন্ন দেশের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা। যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার সংগঠন ভয়েস ফর বাংলাদেশ ইউকে এই আয়োজন করে।

সেমিনারে আলোচকরা বাংলাদেশের আসন্ন জাতীয় নির্বাচন, রাজনৈতিক পরিস্থিতি, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাজনীতি এবং ভবিষ্যৎ নিয়ে আলোচনা করেন।

সংগঠনের ফাউন্ডার ও আইঅন টিভির সিইও আতাউল্যাহ ফারুকের সঞ্চালনায় সেমিনারে সভাপতিত্ব করেন হাউস অব লর্ডসের সিনিয়র মেম্বার লর্ড হোসাইন।

এতে প্যানেল স্পিকার হিসেবে ছিলেন আমনেস্টি ইন্টারন্যাশনালের দক্ষিণ এশিয়ার সাবেক প্রধান আব্বাস ফয়েজ, ব্রিটিশ এমপি অ্যালেক্স বারোস-কার্টিস, আন্তর্জাতিক আইনজীবী রায়ান উইলিয়ামস।

সেমিনারে আরও বক্তব্য দেন সাবেক ব্রিটিশ এমপি সাইমন ডানজাক, এমপি পল ও এবং ব্রিটিশ রাজনৈতিক ব্যক্তিত্ব জুলিয়ান গ্যালান্ট। আরও উপস্থিত ছিলেন রাজনীতিবিদ মাহিদুর রহমান এবং অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাইমুল মুজিব রহমান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

‘রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে’

১০

বিশ্বকাপ ফাইনালের মারামারিতে যে শাস্তি পেতে পারেন আর্জেন্টাইন খেলোয়াড়রা

১১

হিজবুল্লাহর বিরুদ্ধে লড়তে চান সিরিয়ার প্রেসিডেন্ট, দাবি ট্রাম্পের

১২

হুতিদের হুমকির মুখে লোহিত সাগর থেকে ফিরে গেল ২ সৌদি জাহাজ

১৩

চুক্তি আগস্টে / এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার

১৪

উন্নয়ন কোনো দলের নয়, জনগণের অধিকার: মান্নান

১৫

স্থানীয় সরকার নির্বাচনে যাদের প্রার্থী হতে সুযোগ দেবে না ইসি

১৬

কুয়াকাটায় বসতবাড়ি থেকে পদ্ম গোখরা উদ্ধার

১৭

ইরানে হামলা না চালালে আজ ইসরায়েলের অস্তিত্ব থাকত না: ট্রাম্প

১৮

বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে অভিযাত্রিক ফাউন্ডেশনের খাদ্য সহায়তা

১৯

স্কালোনির পর আর্জেন্টিনার কোচ হতে পারেন যারা, আলোচনায় ৪ নাম

২০
X