টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশ : ১০ জুলাই ২০২৪, ১১:০১ এএম
অনলাইন সংস্করণ

যুবকদের স্বেচ্ছাশ্রমে পাঁচ শতাধিক পরিবারের সাঁকো সুবিধা

যুবকদের স্বেচ্ছাশ্রমে তৈরি হওয়া কাঠের সাঁকো। ছবি : কালবেলা
যুবকদের স্বেচ্ছাশ্রমে তৈরি হওয়া কাঠের সাঁকো। ছবি : কালবেলা

টাঙ্গাইলের সদর উপজেলায় পাঁচ শতাধিক পরিবারের যাতায়াতের জন্য কাঠের সাঁকো নির্মাণ করে দিয়েছেন স্থানীয় যুবকরা। এতে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশংসায় ভাসছেন স্থানীয় ওই যুবকরা।

জানা গেছে, টাঙ্গাইলের সদর উপজেলায় হুগড়া ইউনিয়নের শওকত ডাক্তারের বাড়ির পূর্ব পাশের খালে বন্যার পানি প্রবেশ করায় পাঁচ শতাধিক পরিবারের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। স্থানীয় যুবকদের নজরে এলে তাদের নিজ উদ্যোগে সাঁকো তৈরি করে দেন।

যুবকরা জানান, উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে শতশত বসতবাড়ি ও রাস্তাঘাট তলিয়ে গেছে। হুগড়া ইউনিয়নের যেসব জায়গায় রাস্তাঘাট বেহালদশা সে রাস্তাঘাটসহ দুস্থ মানুষের পাশে এসে দাঁড়িয়েছি আমরা। এসব দেখে এলাকার অনেক মানুষ আমাদের পাশে এসে সার্বিক সহযোগিতা করার চেষ্টা করছে।

যুব সমাজের সদস্য রিপন মণ্ডল বলেন, আমাদের গ্রুপে প্রথম ৮/৯ জন ছিলাম। এখন আমাদের কাজে উৎসাহিত হয়ে আমাদের ইউনিয়নের যুবসমাজ প্রায় ৬০ জন সদস্য রয়েছে।

তিনি বলেন, আমি এ পর্যন্ত ১০ অসহায় রোগীকে রক্ত দিয়েছি। সব সময় মানবতার কাজে হুগড়া ইউনিয়নের এ যুব সমাজ কাজ করবে এ প্রত্যাশা আমাদের। একত্রিত হয়ে মানবতার যে কাজগুলো করছি এটা আমাদের লোক দেখানো নয়। আমাদেরকে দেখে যাতে অন্য ইউনিয়নের যুব সমাজ অসহায় দুস্থ মানুষের পাশে থেকে মানবতার কাজ করবে এবং আমাদের এ মানবতার কাজ জেলায় ছডিয়ে যাবে এটাই প্রত্যাশা।

হুগড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নূর-এ আলম তুহিন বলেন, স্থানীয় যুবকদের সমাজের ভালো ভালো কাজ দেখে আমি নিজেই উদ্বুদ্ধ হই। এ ছাড়াও অসহায় দুঃস্থ মানুষকে হাসপাতালে নিয়ে চিকিৎসা কাজে সহায়তাসহ রক্ত দানেও তাদের ভূমিকা রয়েছে। বন্যাকবলিত এলাকায় যেখানেই মানুষের যাতায়াতের অসুবিধা সেখানেই ওই যুবকরা হাত বাড়িয়ে দেয়।

তিনি বলেন, তাদের সঙ্গে এসি আকরাম ফাউন্ডেশনের অর্থায়নে ইউনিয়নের কয়েকটি বাড়িতে বিশুদ্ধ পানির টিউবওয়েল স্থাপন করা হয়েছে। এর মধ্যে বেগুনটাল তালেবের বাড়ি, চাকলাদার পাড়া জিয়া চাকলাদারের বাড়ি, উত্তর হুগড়া ফকির বাজার, মোশারফের বাড়ি ও নরসিংহপুরে নওশের বাড়িতে টিউবওয়েল স্থাপন করা হয়েছে।

কালবেলা/এসআই/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা নিয়ে যা জানা গেল

তদবির-উৎকোচ ছাড়া সরকারি চাকরি পাওয়ার নজির ছিল না, দাবি প্রতিমন্ত্রীর

২ কিডনি বিকল মাহিনের, সন্তানের জীবন বাঁচাতে মানুষের দ্বারে দ্বারে মা

সংসদ ভবন চত্বরে আগুন, তদন্ত কমিটি গঠনের নির্দেশ

বাংলাদেশে মিনি কোল্ডস্টোরেজের প্রশংসা মার্কিন কৃষি বিভাগের

ভ্রাম্যমাণ আদালতে জব্দকৃত দুই কোটি টাকার জালের হিসেবে গরমিল

সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে বাংলাদেশি যুবকের পায়ের অংশ বিচ্ছিন্ন

মাদ্রাসায় শিশু সুরক্ষা ও সুশাসনে ২১ দফা প্রস্তাব

‘এক ঘণ্টার মধ্যেই ইরানের অধিকাংশ সেতু ধ্বংস করে দিতে পারি’

কওমি মাদ্রাসার ভাবমূর্তি রক্ষা ও সংস্কারে আহমাদুল্লাহর ৬ দফা প্রস্তাব

১০

জুলাই পদযাত্রায় হামলা, সারজিস-পাটওয়ারী আহত

১১

এমপি মনিরুলকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদে সনাতনী সমাজের সংবাদ সম্মেলন

১২

বিএসইসির কমিশনার হিসেবে হোসেন সাদাতের যোগদান

১৩

স্ত্রী ও তিন ছেলে প্রবাসে, ঘরে মিলল নিঃসঙ্গ বাবার গলিত লাশ

১৪

১৮ গবেষককে ৩৬ লাখ টাকা অনুদান দিল ঢাবির বোস সেন্টার

১৫

সৌদিতে হুথিদের হামলায় ক্ষতিগ্রস্ত আরামকোর তেল শোধনাগার বন্ধ ঘোষণা

১৬

তামাক নিয়ন্ত্রণ জোরদারের দাবি অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির

১৭

ফুলের টবে গাঁজা গাছ, র‌্যাবের অভিযানে গ্রেপ্তার ১

১৮

প্রথমবার শিক্ষা মন্ত্রণালয় পরিদর্শনে গেলেন প্রধানমন্ত্রী

১৯

সাংবাদিককে হাতুড়িপেটা, যুবদল ও শ্রমিক দলের ২ নেতা গ্রেপ্তার

২০
X