শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩
আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি
প্রকাশ : ১২ জুলাই ২০২৪, ০৪:১২ এএম
অনলাইন সংস্করণ

ডাক্তার দেখিয়ে বাড়ি ফেরা হলো নানি-নাতনির

গ্রাফিক্স : কালবেলা।
গ্রাফিক্স : কালবেলা।

পঞ্চগড়ের আটোয়ারীতে ডাক্তার দেখিয়ে বাড়ি ফেরার পথে মাইক্রোবাসের ধাক্কায় প্রাণ গেল নানি ও নাতনির।

বৃহস্পতিবার (১১ জুলাই) সন্ধ্যায় উপজেলার বড়দাপ এলাকার আরডিআরএস অফিসের সামনে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত দুজন হলেন, উপজেলার বড়দাপ কনপাড়ার মৃত দুলাল হকের স্ত্রী মোছা. বেগম ও তার নাতনি একই এলাকার সাবিরুল ইসলামের মেয়ে আয়শা আক্তার।

স্থানীয় জয়বাবু নামের এক ব্যক্তি বলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ডাক্তার দেখিয়ে অটোরিকশা করে বাড়ি ফিরছিলেন তারা। তাদেরকে বহনকারী অটোরিকশাটি বড়দাপ আরডিআরএস অফিসের সামনে এসে দাঁড়ায়। পরে অটোরিকশার ভাড়া দিয়ে পেছনে ফেরার সময় পল্লী বিদ্যুৎতের দিক থেকে আসা একটি মাইক্রোবাসের সঙ্গে নানি-নাতনি ধাক্কা খায়।

পরে মাইক্রোবাসের চালক তাদেরকে আহত অবস্থায় দ্রুত উদ্ধার করে আটোয়ারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। সেখানে তাদের অবস্থা আশঙ্কাজনক দেখে চিকিৎসক ঠাকুরগাঁও সদর হাসপাতালে পাঠান। পরে ঠাকুরগাঁও নেওয়ার পথে দুজনে মারা যায়।

আটোয়ারী থানার ওসি মো. মুসা মিয়া কালবেলাকে বিষয়টি নিশ্চিত করে বলেন, সড়ক দুর্ঘটনায় নানি ও নাতনি দুজনের নিহতের খবর আমরা পেয়েছি। সড়ক পরিবহন আইন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

কালবেলা/এসআই
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চকরিয়ায় বন্যায় সড়ক বিধ্বস্ত, ক্ষতি প্রায় ৩২ কোটি টাকা

চাকরি ফিরে পেলেন ‘টিপকাণ্ডে’ বহিষ্কৃত সেই পুলিশ সদস্য

ইরানের বিরুদ্ধে ‘বৃহৎ সামরিক হামলা’ বিবেচনায়: ট্রাম্প

লেবাননে প্যারামেডিকদের ওপর ইসরায়েলের ড্রোন হামলা

ওমরাহ পালনে গিয়ে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের নিহত ৩

নিরাপত্তার জেরে ইরান থেকে দূতাবাসকর্মীদের প্রত্যাহার করে নিল যুক্তরাজ্য

দেশে চাঁদাবাজি-দুর্নীতি আগের চেয়েও বেড়েছে: গাজী আতাউর

জলাবদ্ধ সড়কে হাঁস ছেড়ে ব্যতিক্রমী প্রতিবাদ 

জাবি চিকিৎসা কেন্দ্র উন্নয়নে প্রশাসনের ৫ সিদ্ধান্ত

মেসি-ইয়ামালদের মহারণ কবে? জানা গেল সম্ভাব্য সময়

১০

জাসদ-ছাত্রলীগ থেকে জামায়াত, এক ভিডিওতে সব হারালেন এমপি নজরুল  

১১

হাতিরঝিলে শিশুসহ মায়ের আত্মহত্যার চেষ্টা, উদ্ধার করলেন আনসার সদস্য

১২

আবাসিক হোটেলে গৃহবধূ হত্যা: জবানবন্দি দিলেন আসামি

১৩

মিরপুরের জনসভায় জামায়াত আমির  / ‘এই আসলাম’ বলে ১৩বার ফেল করেছেন শেখ হাসিনা

১৪

মানবপাচারের শিকার ২৮৯ নাগরিককে দেশে ফিরিয়ে নিল রুয়ান্ডা

১৫

ভারতের হয়ে প্রথম ফিফটি সূর্যবংশীর, গড়লেন বিশ্ব রেকর্ড

১৬

লক্ষ্মীপুর-১ আসনের সংসদ সদস্য সেলিম হাসপাতালে ভর্তি

১৭

১০ বছর বয়সী খাদিজার মৃত্যু, ডাক্তারের বিরুদ্ধে ভুল চিকিৎসার অভিযোগ 

১৮

কারমাইকেল কলেজে অনিয়মের অভিযোগ, ২৮ জুলাই পর্যন্ত আলটিমেটাম

১৯

দুধ দিয়ে গোসল করে দল ছাড়লেন জামায়াত নেতা

২০
X