বগুড়া ব্যুরো
প্রকাশ : ১৩ জুলাই ২০২৪, ০৪:৪০ এএম
অনলাইন সংস্করণ

বগুড়ায় প্রাইভেটকার-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ২

দুর্ঘটনা কবলিত প্রাইভেটকার। ছবি : কালবেলা
দুর্ঘটনা কবলিত প্রাইভেটকার। ছবি : কালবেলা

বগুড়ার শাজাহানপুরে প্রাইভেটকার ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। শুক্রবার (১২ জুলাই) বিকেল ৫টার দিকে উপজেলার বগুড়া-নাটোর মহাসড়কের উপজেলার খরনা ইউনিয়নের টেংরামাগুর বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার বোয়ালিয়া গ্রামের আব্দুর রহমানের ছেলে মিনহাজ উদ্দিন (৩৫) ও একই এলাকার প্রতিবেশী মৃত শামছুদ্দিনের ছেলে আশরাফুল ইসলাম (৩৮)। তারা দুজনেই প্রাইভেটকারের যাত্রী।

স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত মিনহাজ রাজশাহী থেকে নিজেই প্রাইভেটকার চালিয়ে গোবিন্দগঞ্জে যাচ্ছিলেন। পথিমধ্যে ঘটনাস্থলে পৌঁছলে নাটোরগামী একটি ট্রাক গাড়িটিকে সামনে থেকে চাপা দেয়। এতে প্রাইভেটকারটি দুমড়ে-মুচড়ে যায়। এতে মিনহাজ উদ্দিন ঘটনাস্থলেই মারা যান। গুরুতর আহত হন আশরাফুল ইসলাম।

পরে স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা মিনহাজের লাশ উদ্ধার এবং আশরাফুলকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠায়। পরে আশরাফুলকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেওয়ার পথে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তিনি মারা যান।

নিহত মিনহাজ উদ্দিনে বড় ভাই দেলোয়ার হোসেন বলেন, আমার ছোট ভাই পেশায় একজন ব্যবসায়ী। সে তার ব্যবসার কাজে আশরাফুল ইসলামকে সঙ্গে নিয়ে রাজশাহী যায়। সেখান থেকে কাজ শেষে গাইবান্ধা ফেরার পথে বগুড়া-নাটোর মহাসড়কের টেংরামাগুর বাজার এলকায় পৌঁছলে নাটোরগামী একটি ট্রাক তার প্রাইভেটকারে ধাক্কা দিলে সে ঘটনাস্থলেই মারা যায় এবং আশরাফুল গুরুতর আহত হন।

নন্দীগ্রাম কুন্দার হাইওয়ে পুলিশ ফাঁড়ির ওসি আব্বাস আলী বলেন, দুজনের লাশ আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। ট্রাকচালক পলাতক রয়েছেন। এ ঘটনায় হাইওয়ে পুলিশ বাদী হয়ে একটি মামলা দায়ের করেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চির প্রতিদ্বন্দ্বীদের চেয়ে চার পয়েন্ট এগিয়ে গেল বার্সেলোনা

বিএনপি প্রার্থীর আপিল খারিজ, হাসনাতের প্রতিক্রিয়া

বেলুচিস্তানে ৯২ জন সন্দেহভাজন বিচ্ছিন্নতাবাদীকে হত্যা

যশোরে যৌথবাহিনীর অভিযানে অস্ত্র ও গ্রেনেড উদ্ধার

সংঘাতের চেয়ে আলোচনায় বসতেই বেশি আগ্রহী ইরান : ট্রাম্প

আপিলও খারিজ, নির্বাচন করতে পারবেন না বিএনপির মঞ্জুরুল

জেনে নিন আজ ভরিতে সোনার দাম কত

জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত

অন্যের জামিনের ঠিকানা ব্যবহার করে পালালেন হত্যা মামলার আসামি

ভলিবলের কামাল আর নেই

১০

জামায়াত আমিরের ‘এক্স’ অ্যাকাউন্ট হ্যাক, থানায় জিডি

১১

ঢাকায় কুয়াশা পড়া নিয়ে আবহাওয়ার পূর্বাভাস

১২

এক মঞ্চে ১১ প্রার্থীর ইশতেহার ঘোষণা

১৩

হাসনাত আবদুল্লাহর পাশে বন্ধুরা, নির্বাচনী তহবিলে দিলেন ১৪ লাখ টাকা

১৪

মেষের অশান্তির দিনে প্রেমিকার সঙ্গে সুন্দর সময় কাটাবে বৃশ্চিক

১৫

জমি নিয়ে বিরোধ, একই পরিবারের ১৩ জনের ওপর হামলা

১৬

‘ধানের শীষের বিজয় হলে আমৃত্যু আপনাদের পাশে থাকতে চাই’

১৭

বিশ্বকাপে ভারত কেন ফেভারিট? নিউজিল্যান্ডকে উড়িয়ে বুঝিয়ে দিল ঈশান-সূর্যরা

১৮

প্রাইজবন্ডের ১২২তম ‘ড্র’ আজ, যা থাকছে প্রথম পুরস্কারে

১৯

‘আপসহীনতাই খালেদা জিয়াকে অনন্য উচ্চতায় নিয়েছে’

২০
X