মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ : ২৬ জুলাই ২০২৩, ১২:৩৮ পিএম
আপডেট : ২৬ জুলাই ২০২৩, ১২:৫৭ পিএম
অনলাইন সংস্করণ

মীরসরাইয়ে দাঁড়িয়ে থাকা ট্রাকে প্রাইভেটকারের ধাক্কা, নিহত ২

মীরসরাইয়ে দাঁড়িয়ে থাকা ট্রাকে প্রাইভেটকারের ধাক্কা। ছবি : কালবেলা
মীরসরাইয়ে দাঁড়িয়ে থাকা ট্রাকে প্রাইভেটকারের ধাক্কা। ছবি : কালবেলা

মীরসরাইয়ে মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে প্রাইভেটকারের ধাক্কায় চালকসহ দুজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন প্রাইভেটকারের থাকা আরও তিন যাত্রী।

বুধবার (২৬ জুলাই) পৌনে ৬টার দিকে উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নের হাদিফকিরহাট বাজার এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন প্রাইভেটকার চালক মাহবুব (৩৫) ও গাড়ির যাত্রী মো. মাইনুদ্দিন (৩৭)। মাহবুব কুমিল্লার বুড়িচং উপজেলার পূর্বমারা এলাকার মো. সোবহানের ছেলে এবং মো. মাইনুদ্দিন একই এলাকার ফুল মিয়ার ছেলে। দুর্ঘটনায় মাইনুদ্দিনের স্ত্রী মৌসুমী (৩৫), দুই ছেলে মেজবা (৮) ও মাহাতাব (৫) আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন।

মীরসরাই ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশনের স্টেশন কর্মকর্তা ইমাম হোসেন পাটোয়ারী বলেন, বুধবার ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের হাদিফকিরহাট বাজার এলাকায় দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে কক্সবাজার থেকে ছেড়ে আসা একটি প্রাইভেটকার ধাক্কা দেয়। এতে প্রাইভেটকারের সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। এ ঘটনায় গাড়ির সামনের অংশ কেটে নিহত গাড়ির চালক মাহবুব এবং গাড়ির যাত্রী মো. মাইনুদ্দিনের মরদেহ উদ্ধার করা হয় এবং গাড়ির ভেতর থেকে তিনজনকে আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা সদরে একটি প্রাইভেট হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

কুমিরা হাইওয়ে থানার ওসি মো. শাহাদাৎ হোসেন বলেন, ভোরে কক্সবাজার থেকে কুমিল্লায় যাওয়ার পথে মীরসরাইয়ের হাদিফকিরহাট এলাকায় মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে দ্রুতগতির প্রাইভেটকারটি ধাক্কা দিলে ঘটনাস্থলেই চালকসহ দুজন নিহত হয়। দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি পুলিশ হেফাজতে রয়েছে। পরিবারের লিখিত আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়া প্রাইভেটকার চালক চালক মাহবুব ও গাড়ির যাত্রী মো. মাইনুদ্দিনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্যর্থতা মেনে নেওয়া যায়, কিন্তু প্রতারণা নয়: শিক্ষার্থী আন্দোলন নিয়ে শচীন

ফুটবলকে বিদায় জানালেন জনপ্রিয় আর্জেন্টাইন তারকা

গ্রাহকদের ৪০ লাখ টাকা নিয়ে উধাও ‘পল্লী বন্ধু উন্নয়ন সংস্থা’

বরিশাল বিসিকে কারখানা থেকে শ্রমিকের মরদেহ উদ্ধার

রয়টার্সের প্রতিবেদন / হাসিনাকে ঘিরে চাপ, শুক্রবারই রাষ্ট্রপতির পদত্যাগ

ছেলেকে মারধরের প্রতিবাদ করায় বাবাকে কুপিয়ে জখম

আন্দোলনরত শিক্ষার্থীদের উদ্দেশে যে বার্তা দিলেন মোদি

বাংলাদেশসহ ৬০ দেশের পণ্যে আজ থেকে যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক কার্যকর

বেনাপোলে অবৈধ ইলিশের চালান আটক

সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা ঠেকাল বিজিবি

১০

পাহাড়ি ঢল ও স্লুইসগেটের অব্যবস্থাপনায় বেহাল চকরিয়ার সড়ক

১১

আবারও হবে আর্জেন্টিনা-স্পেন ফাইনাল? পিটিশনের সবশেষ অবস্থা

১২

তেল সংকটের গুজব, ফিলিং স্টেশনে উপচেপড়া ভিড়

১৩

দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদারের উপায় নিয়ে বাংলাদেশ-ইইউ আলোচনা

১৪

কুয়াকাটায় জেলের জালে ধরা পড়ল ‘সোলজারফিশ’

১৫

বর্ষায় বাড়ছে সাপের উপদ্রব, ২৪ ঘণ্টায় কুষ্টিয়ার হাসপাতালে ১৩ রোগী

১৬

ককরোচ পার্টির বিক্ষোভ / শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

১৭

ছুটির দিনে দীর্ঘ সময় যেসব এলাকায় থাকবে না বিদ্যুৎ

১৮

মধ্যরাতে রাস্তায় পুলিশ দম্পতির মারামারি

১৯

শুক্রবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

২০
X