মেহেরপুর প্রতিনিধি
প্রকাশ : ১৫ জুলাই ২০২৪, ১২:২৩ পিএম
অনলাইন সংস্করণ

অনলাইন জুয়াড়িরা প্রযুক্তিতে অনেক এগিয়ে : মেহেরপুরের এসপি

মেহেরপুর জেলা পুলিশ সুপার এস এম নাজমুল হক। ছবি : সংগৃহীত
মেহেরপুর জেলা পুলিশ সুপার এস এম নাজমুল হক। ছবি : সংগৃহীত

মেহেরপুর জেলা পুলিশ সুপার এস এম নাজমুল হক বলেছেন, ‘অনলাইন জুয়াড়িরা প্রযুক্তিতে অনেক এগিয়ে রয়েছে।’

তিনি বলেন, ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক (ভিপিএন) ব্যবহার করে চালানো হচ্ছে অনলাইন জুয়ার অ্যাপ। অনলাইন ক্যাসিনোর সাইটগুলোর ডোমেইন দেশের বাইরের। নির্ধারিত সময় পরপর এসব সাইটের আইপি পরিবর্তন করে নিয়ন্ত্রণকারীরা। অনলাইন জুয়াড়িরা প্রতিনিয়ত কৌশল বদলে তাদের অবৈধ কর্মকাণ্ড চালিয়ে যাওয়ার চেষ্টা করে।

রোববার (১৪ জুলাই) দুপুরে মেহেরপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় এসব কথা বলেন পুলিশ সুপার।

এসময় তিনি আরও বলেন, অনলাইন জুয়া খেলা বন্ধ করতে হবে। এটিতে আমরা জিরো টলারেন্স প্রদর্শন করছি। শুধু পুলিশের পক্ষে এটি বন্ধ করা কষ্টসাধ্য। এ বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির মাধ্যমে সকলকে এগিয়ে আসতে হবে।

উল্লেখ্য, ২০২১ সালের নভেম্বর মাসে ঢাকায় নগদের এজেন্ট সিম ব্যবহার করে অনলাইনে জুয়া কারবারের সঙ্গে জড়িত একটি চক্রের ৯ সদস্যকে গ্রেপ্তার করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। গ্রেপ্তারদের প্রায় সকলেই বাড়ি মেহেরপুরে।

‘দেশের ৫০ লাখ মানুষ অবৈধ জুয়ার সাইটগুলোর সঙ্গে জড়িয়ে গেছে’- সম্প্রতি ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমন মন্তব্য করলে অনলাইন জুয়ার বিষয়টি আবারও দেশব্যাপী আলোচনার বিষয়বস্তু হয়ে ওঠে। একইভাবে মেহেরপুর জেলা আইনশৃঙ্খলা কমিটির সভাতেও আলোচ্য বিষয় হিসেবে স্থান পায়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাউফল উপজেলা ছাত্রদল সভাপতি কারাগারে

বারবার পিছিয়ে যাওয়া সেই সিনেমার মুক্তির তারিখ ঘোষণা

অভিযোগ চিফ প্রসিকিউটরের / নানা উপায়ে কালক্ষেপণ করছেন জিয়াউল আহসানের আইনজীবী 

ময়মনসিংহে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

‘ঝরা বকুল’-এ মনিরা হয়ে হৃদয় ছুঁয়েছেন সুনেরাহ

স্কুলশিক্ষার্থী হত্যা মামলায় শিক্ষক-ছাত্র গ্রেপ্তার, আদালতে সোপর্দ

ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ 

এনসিপির নতুন কর্মসূচি, নেতাকর্মীদের জরুরি নির্দেশনা

ডিসি সারওয়ারকে পুনর্বহালের দাবি গণঅধিকার পরিষদের নেতার

মেসিকে নিয়ে লিখতে গেলে একটি বইও যথেষ্ট নয়

১০

চাঞ্চল্যকর শিশু তাবাসসুম ধর্ষণ মামলায় আসামির মৃত্যুদণ্ড

১১

মায়ের জন্য অ্যাম্বুলেন্স পাইনি, তবু প্রতিশোধ চাই না: প্রধানমন্ত্রী

১২

বাসের ধাক্কায় ইউপি সচিব নিহত

১৩

পর্তুগালে অনিশ্চয়তায় অভিবাসী শ্রমিকরা, চলছে চিরুনি অভিযান

১৪

সবার পায়ে গোলাপি জুতা, মেসির পায়ে কেন সাদা?  

১৫

‘সিলেটবাসীর দরকার, ডিসি সারওয়ার’

১৬

ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ

১৭

নাটকের পর এবার ওটিটিতে কাজ করার ইঙ্গিত দিলেন জিম

১৮

আইসিএপিপির স্থায়ী কমিটির সদস্য হলেন উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ

১৯

যুবদল নেতা সজিবের বহিষ্কারাদেশ প্রত্যাহার দাবি

২০
X