বরিশাল ব্যুরো
প্রকাশ : ১৬ জুলাই ২০২৪, ০১:৫৭ পিএম
আপডেট : ১৬ জুলাই ২০২৪, ০১:৫৮ পিএম
অনলাইন সংস্করণ

কোটা আন্দোলনকারীদের বিক্ষোভে অচল বরিশাল

কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভে অচল বরিশাল। ছবি : কালবেলা
কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভে অচল বরিশাল। ছবি : কালবেলা

কোটা পদ্ধতি সংস্কারের দাবিতে আন্দালনকারী শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে রাজপথে নেমে এসেছে বরিশালের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। মঙ্গলবার (১৬ জুলাই) সকালে ঢাকা-বরিশাল মহাসড়কের বরিশাল অংশে বিভিন্ন পয়েন্টে মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ শুরু করেন তারা। নগরের অভ্যন্তরেও চলছে বিক্ষোভ। এতে অচল হয়ে পড়েছে পুরো নগরী।

সরেজমিন ঘুরে দেখা যায়, বেলা সাড়ে ১১টার দিকে নথুল্লাবাদ বাস টার্মিনাল এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করে বিএম কলেজ এবং ইনফ্রা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। এতে ওই সড়কে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। নগরীর চৌমাথা এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করে বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্র-ছাত্রীরা। কোটা সংস্কারের পক্ষে এবং হামলাকারীদের বিরুদ্ধে নানা স্লোগান দিতে থাকে তারা।

আমতলার মোড় এলাকায় বরিশাল-কুয়াকাটা মহাসড়ক অবরোধ করে শের-ই-বাংলা মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। দেশের বিভিন্ন স্থানে শিক্ষার্থীদের ওপর হামলার বিচার ও কোটা পদ্ধতি সংস্কারের দাবিতে স্লোগান দেয় তারা।

অবরোধের প্রতিটি পয়েন্টে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন রয়েছে। সকালে বি এম কলেজ এলাকায় ছাত্রলীগের কিছু কর্মী আন্দোলনকারীদের বাধা দেওয়ার চেষ্টা করলে তাদের সরিয়ে দেয় আইনশৃঙ্খলা বাহিনী।

বরিশাল মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপকমিশনার ফজলুর রহমান বলেন, ‘কোথাও বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। আমরা শান্তভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছি।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: কোটাবিরোধী আন্দোলন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পশ্চিমবঙ্গের নতুন দল এনসিপিআই বাংলাদেশে তৈরি, দাবি কংগ্রেস নেতার

তিন জেলার নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার পূর্বাভাস

প্রতিমন্ত্রীর মানহানির অভিযোগে ৪ সাংবাদিকের বিরুদ্ধে মামলা

২০২৬ বিশ্বকাপ কে জিতবে? চার এআই চ্যাট বক্সের একই উত্তর

বাংলাদেশি সাত জেলেকে বোটসহ ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

আ.লীগ নেতা কারাগারে

এশিয়াটিক থ্রিসিক্সটির নতুন প্ল্যাটফর্ম ‘হার এশিয়াটিক সার্কেল’

প্রতিমন্ত্রীর দুই ছেলের নামে দুই ইউনিয়ন  

মেয়েকে মারধরের প্রতিশোধ নিতেই ৬ বছরের শিশুকে হত্যা

নতুন যে দলে যোগ দিলেন তৃণমূল কংগ্রেসের বিদ্রোহীরা

১০

নিজেদের ডাকা বিক্ষোভেই প্রকাশ্যে চড় খেলেন ককরোচ পার্টির প্রতিষ্ঠাতা

১১

ঢাকার ৪ বাস টার্মিনাল দ্রুত স্থানান্তরের নির্দেশ প্রধানমন্ত্রীর, কোনটি যাচ্ছে কোথায়

১২

‎চর দখল নিয়ে দুই উপজেলার বাসিন্দাদের সংঘর্ষ, আহত ৩০

১৩

ভারতের ভিসা আবেদন নিয়ে আইভ্যাকের নতুন নির্দেশনা

১৪

লেবাননের প্রতি ‘সম্মান দেখানো’ শান্তিচুক্তির অংশ : ইরান

১৫

১৯ বছর পর মুখোমুখি আর্জেন্টিনা-আলজেরিয়া, স্মৃতিতে মেসির জাদু

১৬

বাজেটে আবাসন খাতের গুরুত্বপূর্ণ দাবি উপেক্ষিত, ফ্ল্যাটের দাম আরও বৃদ্ধির আশঙ্কা

১৭

খান স্যারের কোচিং সেন্টারে হামলায় নেতৃত্ব দেওয়া তরুণের অস্বাভাবিক মৃত্যু

১৮

‘মেসি এবার বিশ্বকাপ জিততে পারবে না’

১৯

ফরিদপুরে উপজেলা যুবলীগ সভাপতি গ্রেপ্তার

২০
X