বগুড়া ব্যুরো
প্রকাশ : ২৬ জুলাই ২০২৩, ০৮:৩৩ পিএম
আপডেট : ২৬ জুলাই ২০২৩, ০৯:০৫ পিএম
অনলাইন সংস্করণ

৯১ টাকার স্যালাইন ২০০ টাকা

৯১ টাকার স্যালাইন ২০০ টাকা

বগুড়ায় ৯১ টাকার স্যালাইন ২০০ টাকায় বিক্রি করায় এক ওষুধ ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। দণ্ডিত ব্যক্তি জনতা ফার্মেসির মালিক রবিউল ইসলাম রাব্বি।

আজ বুধবার (২৬ জুলাই) দুপুরে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের সামনে ওষুধের দোকানে অভিযান পরিচালনা করেন বগুড়া কার্যালয়ের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী।

সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী জানান, ভোক্তাদের অভিযোগ ছিল জরুরি প্রয়োজনীয়তার সুযোগে জনতা ফার্মেসিতে স্যালাইনের দাম অতিরিক্ত নেওয়া হতো। খবর পেয়ে অভিযান পরিচালনা করলে দোকানের নথিপত্র ঘেঁটে সত্যতা পাওয়া যায়।

এতে দেখা যায়, ক্রেতাদের কাছে এমআরপি ৯১ টাকা লেখা স্যালাইন ২০০ টাকায় বিক্রয় করা হয়। বিষয়টি দোকান মালিক রবিউল ইসলাম স্বীকারও করেছেন।

সহকারী পরিচালক বলেন, এ অপরাধে প্রতিষ্ঠানটিকে ২০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। পাশাপাশি অধিক মূল্য গ্রহণ, নকল ভেজাল ওষুধ বিক্রয়, রোগীদের জিম্মি করে মুনাফা অর্জন করা থেকে বিরত থাকার বিষয়ে সতর্ক করা হয়। অভিযানে জেলা পুলিশের একটি দল সহযোগিতা করে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেদারল্যান্ডসের বিপক্ষে ২-২ গোলে ড্র জাপানের

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি সম্পন্ন, নৌ অবরোধ প্রত্যাহারের ঘোষণা ট্রাম্পের

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা সম্পন্ন, হরমুজ প্রণালি উন্মুক্ত করার ঘোষণা

জাপানের দুর্দান্ত জবাব, নেদারল্যান্ডসের বিপক্ষে সমতায় ফেরা

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা, ফয়েজের ফেসবুক স্ট্যাটাস

সেভেন আপের দুঃসহ স্মৃতি : ১২ বছর পর ‘বন্ধু’ পেল ব্রাজিল

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে ‘রহস্যজনক কারণে’ দিল্লিতে প্রবেশে বাধা

মাঠে মুখোমুখি নেদারল্যান্ডস-জাপান

ভোলায় মাছসহ ৩ জেলে আটক

ব্রাজিলের সেই ‘সেভেন আপ’ এর স্মৃতি ফেরাল জার্মানি

১০

জার্মানির গোলবন্যা, কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত

১১

৫–১ গোলে এগিয়ে গেল জার্মানি

১২

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের কর্মীদের মধ্যে উত্তেজনা

১৩

রাশিয়া যাওয়ার দেড় মাসের মধ্যে নিখোঁজ মফিজ মিয়া, ড্রোন হামলায় নিহতের গুঞ্জন

১৪

যে কারণে নেতানিয়াহুকে নির্বোধ বললেন ট্রাম্প

১৫

পাওনা টাকা নিয়ে বিরোধ, গাড়িচাপা দিয়ে যুবককে হত্যাচেষ্টা

১৬

চুরির অভিযোগে চোরকে মারধর, ভিডিও ভাইরাল

১৭

মাহমুদা লাবনীর গুচ্ছ কবিতা

১৮

দুই এমপিকে দলের গুরুত্বপূর্ণ পদ থেকে সরালেন মমতা

১৯

এমপি মনিরুল হকের প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত: সর্ব মিত্র চাকমা

২০
X